আমাদের বেশির ভাগ মানুষেরই অল্প হোক বা বেশি হোক জমি রয়েছে। আর এই জমির মাপ সংক্রান্ত ঝামেলা মানুষের সারাবছর লেগেই থাকে।
না জানা থাকার কারণে অনেকেই মনে করেন যে জমির মাপ বের করা অনেক কঠিন একটি কাজ।
তাই আজ আমি এই আর্টিকেলে জমির মাপ বের করার সবচেয়ে সহজ একটি পদ্ধতি বা কৌশল আপনাদের শিখিয়ে দিবো যার মাধ্যমে আপনিও খুব সহজেই জমির মাপ বের করতে পারবেন।
জমির মাপ বা পরিমাণ বের করার সূত্র
জমির মাপ বের করার কিছু নিয়ম বা সূত্র রয়েছে যার মাধ্যমে খুব সহজেই জমির মাপ বের করা যায়।
আপনি যদি জমির শতাংশের মাপ বের করতে চান তাহলে আপনাকে নিচের সূত্রটি অনুসরণ করতে হবে।
শতাংশ বের করার সূত্র:
জমির গড় দৈর্ঘ্য x জমির গড় প্রস্থ
= জমির দৈর্ঘ্য ও প্রস্থের গুণফলের সাথে ÷ ৪৩৫.৬ বর্গফুট (৪৩৫.৬ বর্গফুট = ১ শতাংশ)
যা ফলাফল আসবে তাই হবে জমি কত শতাংশ রয়েছে তার পরিমাণ।
চলুন এবার জেনে নেই আপনার জমি কতো কাঠা রয়েছে তা কিভাবে বের করবেন।
কাঠা বের করার সূত্র:
জমির গড় দৈর্ঘ্য x জমির গড় প্রস্থ
= জমির দৈর্ঘ্য ও প্রস্থের গুণফলের সাথে ÷ ৭২০ (৭২০ বর্গফুট = ১ কাঠা)
যা ফলাফল আসবে তাই হবে জমি কত কাঠা রয়েছে তার পরিমাণ।
জমির মাপ বা পরিমাণ বের করার নিয়ম উদাহরণ সহ
জমির মাপ বের করার সূত্র তো আমরা উপরে দেখেই নিলাম। চলুন এবার জমির মাপ কিভাবে বের করবেন তার একটি উদাহরণ দেখে নেই।
মনে করি, জমিটির চারটি কোণ রয়েছে এবং জমির দুই পাশের দৈর্ঘ্য হচ্ছে ১২০ ফুট ও ১৪০ ফুট, প্রস্থ হচ্ছে ৫০ ফুট ও ৭০ ফুট।
সূত্র অনুসারে আমাদের প্রথমে জমির দৈর্ঘ্য ও প্রস্থের গড় মাপ বের করে নিবো।
দৈর্ঘ্য ১২০ ফুট + ১৪০ ফুট
= ২৬০ ফুট ÷ ২
= ৯৫ ফুট
অর্থাৎ, জমির গড় দৈর্ঘ্য হচ্ছে ১৯০ ফুট।
প্রস্থ ৫০ ফুট + ৭০ ফুট
= ১২০ ফুট ÷ ২
= ৮৫ ফুট
অর্থাৎ, জমির গড় প্রস্থ হচ্ছে ৮৫ ফুট।
চলুন এবার সূত্র প্রয়োগ করে জমির মাপ করে নেই।
৯৫ x ৮৫ (জমির গড় দৈর্ঘ্য x জমির গড় প্রস্থ)
= ৮,০৭৫ বর্গফুট
জমির শতাংশ: ৮,০৭৫ বর্গফুট ÷ ৪৩৫.৬ বর্গফুট (৪৩৫.৬ বর্গফুট = ১ শতাংশ)
= ১৮.৫৩ শতাংশ
জমির কাঠা: ৮,০৭৫ বর্গফুট ÷ ৭২০ (৭২০ বর্গফুট = ১ কাঠা)
= ১১.২১ কাঠা
আরও পড়ুন:
- Ai দিয়ে চমৎকার ছবি এডিটিং করার সহজ নিয়ম
- ঘোলা বা ঝাপসা ছবি পরিষ্কার করার সহজ উপায়?
- Capcut বাংলা টেক্সট লেখার নিয়ম
- স্কয়ার ফিট বের করার সহজ নিয়ম
- অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম
- অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম
পরিশেষে, আশাকরি এই ‘জমির মাপ বের করার সবচেয়ে সহজ নিয়ম ২০২৬’ আর্টিকেলটিতে দেখানো নিয়মে যদি আপনি চেস্টা করেন তবে খুব সহজেই আপনি জমির মাপ বের করতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।



