পেনসিলভেনিয়ার আপার ডার্বি (Upper Darby) এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি

Join Telegram Channel

বর্তমানে আমিরেকা যেসব বাংলাদেশী প্রবাসী ভাই-বোন বসবাসরত রয়েছে তাদের কাছে পেনসিলভেনিয়ার আপার ডার্বি (Upper Darby) এলাকাটি এখন অত্যন্ত পরিচিত একটি নাম। এর জন্য বিশেষ একটি কারণ হচ্ছে নিউইয়র্কের আকাশচুম্বী বাড়ি ভাড়া। জীবিকা নির্বাহ করতে গিয়ে অতিরিক্ত বাড়ি ভাড়ার চাপে অনেক বাংলাদেশি প্রবাসী পরিবারই এখন ফিলাডেলফিয়ার পাশেই অবস্থিত এই ছিমছাম শহরে শিফট হচ্ছেন।

কারণ এখানে যেমন বিশাল বাংলাদেশী কমিউনিটি থাকায় কথা বলে স্বাচ্ছন্দ পাবেন তেমনই দৈনন্দিন খরচের দিক থেকেও এটি বেশ সাশ্রয়ী হবে।

তবে সাশ্রয়ী জন্যে ভূলেও চোখ বন্ধ করে যে কোন বাড়ি ভাড়া নেওয়ার জন্য সিলেক্ট করবেন না। কারণ, পেনসিলভেনিয়ার এই বিশেষ অঞ্চলে বাড়ি ভাড়ার ক্ষেত্রে কিছু নিজস্ব নিয়ম এবং সুবিধা-অসুবিধা রয়েছে, যা চুক্তিপত্রে সই করার আগেই আপনার জেনে নেওয়া উচিত।

 

১. সেফটি এবং ক্রাইম জোন বুঝে এলাকা নির্বাচন করতে হবে? (Upper Darby Neighborhood Safety)

 

আমাদের দেশের মতোন আপার ডার্বির সব এলাকার পরিবেশও কিন্তু এক নয়। যেমন ফ্যামিলি নিয়ে নিরাপদে বসবাস করার মতোন কিছু এলাকা রয়েছে তেমনি এমন কিছু এলাকা রয়েছে যেখানে রাত হলে একা একা চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ।

আপনার জন্য করণীয়: আপার ডার্ভি এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার সময় অ্যাপার্টমেন্ট পছন্দ করার পাশাপাশি সন্ধ্যার পর বা রাতে সেই এলাকাটি কেমন থাকে তা একটু ঘুরাঘুরি করে জানার বা বুঝার চেষ্টা করুন। সাধারণত মার্কেট বা মেইন রোডের খুব কাছের কিছু গলিতে ক্রাইম রেট একটু বেশি থাকে। সেজন্য আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে ফ্যামিলি থাকলে একটু ভেতরের দিকের শান্ত আবাসিক ব্লকগুলো বেছে নেওয়া।

 

২. আপার ডার্ভি এলাকায় শীতকালীন ইউটিলিটি বিলের ধাক্কা (Utility Bills & Heating System)

শীতকালের সময় পেনসিলভেনিয়ায় প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডা কাটাতে অ্যাপার্টমেন্টের হিটিং সিস্টেম (Heating System) কীভাবে চলছে, সে বিষয়ের ওপর নির্ভর করবে আপনার পকেটের টাকা।

গ্যাস বনাম ইলেকট্রিক হিটার:

আপনি যখন বাড়ি ভাড়া নিতে যাবেন তখন আপনার ল্যান্ডলর্ডকে (বাড়িওয়ালা) অবশ্যই জিজ্ঞেস করে জেনে নিবেন যে অ্যাপার্টমেন্টের হিটিং সিস্টেমটি গ্যাসের নাকি ইলেকট্রিকের। আপার ডার্বির অনেক পুরনো অ্যাপার্টমেন্টে ইলেকট্রিক বেসবোর্ড হিটার থাকে, যা চালু রাখলে শীতকালে কারেন্ট বিল ৩০০-৫০০ ডলার পর্যন্ত চলে আসতে পারে। আর গ্যাসের হিটার হলে বিল তুলনামূলক অনেক কম আসে। এজন্য বিষয়টি বাড়ি ভাড়া নেওয়ার পূর্বে অবশ্যই জেনে নিবেন।

বাড়ি ভাড়ায় অন্তর্ভুক্ত কী কী রয়েছে:

বাড়ি ভাড়ার চুক্তি করার সময় নিশ্চিত হয়ে নিন যে আপনার ভাড়ার (Rent) সাথে পানি (Water), ট্র্যাশ (Trash) বা গ্যাস বিল যুক্ত আছে কিনা।

 

পেনসিলভেনিয়ার আপার ডার্বি (Upper Darby) এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
পেনসিলভেনিয়ার আপার ডার্বি (Upper Darby) এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি (Image Generated by Gemini)

 

৩. আপার ডার্বি এলাকায় পার্কিং সমস্যা (Street Parking Issues)

 

যদি আপনি গাড়ি ড্রাইভ করে থাকেন, তবে আপার ডার্বির অ্যাপার্টমেন্ট ভাড়ার ক্ষেত্রে পার্কিং আপনার জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হতে পারে।

স্ট্রিট পার্কিংয়ের ঝামেলা:

পেনসিলভেনিয়ার আপার ডার্বি এলাকার অধিকাংশ অ্যাপার্টমেন্ট বা রো-হাউজের (Row Houses) নিজস্ব ড্রাইভওয়ে বা পার্কিং লট থাকে না। ফলে বাসিন্দাদের রাস্তার পাশেই (Street Parking) গাড়ি পার্কিং করে রেখে দিতে হয়। এখানে কর্মব্যস্ত দিন শেষ করে রাতে বাসায় ফিরে পার্কিংয়ের জায়গা খুঁজে পাওয়া এক বিরাট যুদ্ধ।

পার্কিং পারমিট:

পেনসিলভেনিয়ার আপার ডার্বি এলাকায় কিছু কিছু ব্লকে গাড়ি রাখতে হলে টাউনশিপ থেকে বাৎসরিক ‘পার্কিং পারমিট‘ স্টিকার কিনতে হয়। তাই বাড়ি নেওয়ার আগেই এই বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিন, অন্যথায় নিয়মিত জরিমানার টিকিট গুণতে হতে পারে।

৪. পাবলিক ট্রান্সপোর্ট ও যাতায়াত সুবিধা (SEPTA Transportation Access)

আপার ডার্বিতে এভেইলএবল গাড়ি না থাকলেও এই এলাকার একটি বিশাল প্লাস পয়েন্ট হলো এর চমৎকার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা।

69th Street Transportation Center: আপার ডার্বির প্রাণকেন্দ্র হলো ৬৯তম স্ট্রিটের এই টার্মিনাল। খুব সহজেই এখান থেকে SEPTA ট্রেন বা বাস ধরে ফিলাডেলফিয়া ডাউনটাউনে যাতায়াত করতে পারবেন। আপনি অ্যাপার্টমেন্ট নেওয়া সময় যদি এমন অ্যাপার্টমেন্ট নেন যা এই টার্মিনালের বেশ কাছাকাছি রয়েছে, তবে গাড়ি ছাড়াও আপনি খুব সহজে যাতায়াত করতে পারবেন।

৫. ক্রেডিট স্কোর এবং ব্যাকগ্রাউন্ড চেক (Credit Score & Co-Signer)

আমেরিকার অন্যান্য জায়গার মতোন আপার ডার্বি এলাকাতও প্রফেশনাল রিয়েল এস্টেট কোম্পানিগুলো বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনার ক্রেডিট হিস্ট্রি (Credit History) এবং আয়ের উৎস কঠোরভাবে যাচাই করবে।

নতুন প্রবাসীদের করণীয়: যদি আপনার ক্রেডিট স্কোর একদম কম থাকে বা আপনি যদি আমেরিকায় একদম নতুন হন, সেক্ষেত্রে কোনো বিশ্বস্ত পরিচিত মানুষকে Co-Signer (জামিনদার) হিসেবে রাখতে হতে পারে। কিংবা অনেক ক্ষেত্রে ল্যান্ডলর্ডরা ১ মাসের ভাড়ার বদলে অগ্রিম ২-৩ মাসের সিকিউরিটি ডিপোজিট দাবি করতে পারে। সেজন্য চুক্তিতে যাওয়ার আগে অবশ্যই এই আর্থিক প্রস্ততি রাখা জরুরি।

 

আরও পড়ুন:

 

শেষ কথা ও প্রবাসীদের জন্য পরামর্শ

পরিশেষে বলতে চাই যে পেনসিলভেনিয়ার আপার ডার্বি (Upper Darby) নিঃসন্দেহে বাঙালিদের বসবাসের জন্য একটি চমৎকার এবং সাশ্রয়ী জায়গা। এবং এখানে হালাল খাবার, দেশি গ্রোসারি এবং চেনা মানুষের অভাব হবে না। তবে অবশ্যই অ্যাপার্টমেন্ট চূড়ান্ত করার আগে পার্কিং, সেফটি এবং হিটিং সিস্টেমের বিষয়টি ভালোভাবে যাচাই করে নিবেন। তাহলে আপনার প্রবাস জীবন অনেক বেশি আরামদায়ক হবে।

আমেরিকার বিভিন্ন স্টেটের লোকাল গাইড এবং প্রবাসীদের জরুরি সব তথ্য বাংলায় নিয়মিত পেতে আমাদের Trick BD Blog-এর সাথেই থাকুন।

আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন!

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment