CapCut এ বাংলা টেক্সট লেখার নিয়ম

Join Telegram Channel

মোবাইল দিয়ে প্রোফেশনাল ভিডিও এডিট করার সবচেয়ে জনপ্রিয় একটি এপ্লিকেশন হচ্ছে ’CapCut’। গুগল প্লে স্টোর থেকে এই CapCut এপটি ১ বিলিয়ন+ মানুষ ইনস্টল করেছেন।

সুতরাং এই এপটির জনপ্রিয়তা মানুষের কাছে কেমন তা আশাকরি বুঝতে পেরেছেন।

তবে জনপ্রিয় এই এপ্লিকেশন একটি অসুবিধে হচ্ছে আপনি CapCut এপে বাংলা টেক্সট লিখতে পারবেন না।

তাই এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমি আপনাদের একটি সহজ কৌশল শিখিয়ে দিবো। সেই কৌশল অবলম্বন করে আপনি খুব সহজেই CapCut এপে বাংলা টেক্সট লিখতে পারবেন।

 

CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম

 

চলুন আমরা ধাপে ধাপে দেখে নেই যে কিভাবে CapCut দিয়ে বাংলা লেখা যায়? বা CapCut এপে বাংলা লেখার কৌশল

 

ধাপ ০১: প্রথমত অবশ্যই আপনার ফোনে CapCut এপ্লিকেশনটি ইন্সটল করে রাখবেন। তারপর যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন, আমি Google Chrome ওপেন করছি। তারপর সার্চ বারে ‘Bangla Front Download’ লিখে সার্চ করবেন।

প্রথমেই আপনার সামনে ‘লিপিঘর’ এর ওয়েবসাইট চলে আসবে সেখানে প্রবেশ করবেন। সেখানে অনেক ধরনের বাংলা ফ্রন্ট পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী এক বা একাধিক বাংলা ফ্রন্ট সেখান থেকে ডাউনলোড করে নিবেন।

CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম
CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম

 

এই ফ্রন্ট গুলো ডিফল্ট অবস্থায় Zip File হিসেবে ডাউনলোড হবে তাই যে কোনো একটি Unzip করার এপ দিয়ে ফাইলটি আসজিপ করে নিবেন।

 

ধাপ ০২: আবার গুগলে দিয়ে সার্চ দিবেন ‘Unicode to Bijoy’ । প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটিতে প্রবেশ করলে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে আপনার সামনে।

CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম
CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম

 

এখানে তিনটি ধাপ রয়েছে। প্রথমে আপনি যে লেখাটি CapCut এ দেখাতে চান সেটি টাইপ করবেন। দ্বিতীয়ত মাঝখানে ‘ইউনিকোড থেকে বিজয়’ লেখাটিতে ক্লিক করে আপনটি টেক্সটি কনভার্ট করে নিবেন। এবং তৃতীয়ত নিচে যে ভাঙা ভাঙা ইংরেজি লেখাগুলো রয়েছে তা কপি করে নিবেন।

 

ধাপ ০৩: এবার আপনার CapCut এপটিতে প্রবেশ করুন এবং আপনার ভিডিওর যে যায়গায় বাংলা টেক্সট এড করতে চান সেখানে গিয়ে নিচে থেকে ‘Text’ অপশনটিতে ক্লিক করলে ‘Add Text’ লেখা আসবে সেখানে ক্লিক করবেন।

এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন ‘লেখা’ যুক্ত করার অপশন চলে আসবে।

CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম
CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম

 

তবে আপনার কপি করা লেখাটি এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনার লেখাটি শো করবে না। তার জন্য আপনাকে ‘Add front’ এ গিয়ে ‘+’ চিহ্নটি ক্লিক করে তখন যে বাংলা ফ্রন্টটি ডাউনলোড করে আনজিপ করেছিলেন সেই ফাইলটি এখানে আপলোড বা Import করে দিতে হবে।

 

ধাপ ০৪: প্রথমে নিচের ছবিটি লক্ষ করুন।

CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম
CapCut দিয়ে বাংলা লেখার কৌশল বা নিয়ম

 

ছবিটির নিচের দিকে দেখুন আপনি যখন আপনার ফ্রন্টটি আপলোড করবেন তখন নিচের দিকে দেখাবে। আপনি সেই ফ্রন্টটিতে একবার ক্লিক করবেন। এবার টেক্সট লেখার যায়গায় আপনার কপি করা ইংরেজি লেখাটি পেস্ট করে দিলেই আপনার ভিডিওর ওপর বাংলা লেখা দেখতে পারবেন।

 

বি:দ্র: বাংলা ভাষায় অনেক কঠিন কঠিন কিছু শব্দ রয়েছে সেগুলো হয়তো মাঝে মাঝে ভেঙ্গে যেতে পারে। সে বিষয়টি মাথায় রেখেই আপনাকে লিখতে হবে।

 

আরও পড়ুন:

 

 

পরিশেষে বলা যায় যে, এই ‘CapCut এ বাংলা টেক্সট লেখার নিয়ম’ আর্টিকেলটিতে দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই CapCut এপে বাংলা টেক্সট লিখতে পারবেন। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তা অবশ্যেই কমেন্ট করে জানাবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment