স্কয়ার ফিটের মাপ আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য বের করতে হয়। যেমন: গ্লাসের মাপের জন্য প্রয়োজন হয়, পারটেক্স বা মেলামাইন বোর্ডের মাপের প্রয়োজন হয়, সেই সাথে জমির মাপ, ঘরের মাপ সহ ইত্যাদি আরও বিভিন্ন প্রয়োজনে স্কয়ার ফিট মাপ বের করতে হয়।
তাই আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে স্কয়ার ফিট বের করতে হয়?, কত ইঞ্চিতে কত স্কয়ার ফিট? এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
স্কয়ার ফিট বের করার নিয়ম
স্কয়ার ফিট বের করার একটি সহজ সূত্র আছে। সেই সূত্র ফলো করে আপনি খুব সহজেই স্কয়ার ফিটের মাপ বের করতে পারবেন।
স্কয়ার ফিট বের করার নিয়ম বা সূত্র হচ্ছে, ’দৈর্ঘ্য x প্রস্থ = ফলাফল’।
আপনি যে জিনিসের স্কয়ার ফিট মাপ বের করতে চান সেটির দৈর্ঘ্য কত ফিট ও প্রস্থ কত ফিট সেটি গুণ করে দিলেই যে গুণফল আসবে সেটিই হবে স্কয়ার ফিট।
উদাহরণস্বরূপ, একটি জিনিসের দৈর্ঘ্য হচ্ছে ১৫ ফিট ও প্রস্থ হচ্ছে ১০ ফিট। এখন আপনি যদি এটির স্কয়ার ফিট বের করতে চান তবে দৈর্ঘ্যের মাপের সাথে প্রস্থের মাপ গুণ করতে হবে। অর্থাৎ,
১৫ ফিট x ১০ ফিট = ১৫০ স্কয়ার ফিট।
সুতরাং, একটি জিনিসের দৈর্ঘ্য যদি ১৫ ফিট এবং প্রস্থ যদি ১০ ফিট হয় তবে এটির স্কয়ার ফিট বের করলে হবে ১৫০ স্কয়ার ফিট।
একই নিয়মে আপনি যে কোন কিছুর দৈর্ঘ্য, প্রস্থের মাপ বের করে স্কয়ার ফিট বের করতে পারবেন।
কত ইঞ্চিতে কত স্কয়ার ফিট হয়?
আপনি চাইলে ফিটের পরিবর্তে ইঞ্চিতে মাপ বের করে সেটি থেকে স্কয়ার ফিট বের করতে পারবেন।
ইঞ্চিতে স্কয়ার ফিট বের করার একটি সূত্র রয়েছে। সেই সূত্র অনুসরণ করে আপনি খুব সহজেই স্কয়ার ফিট মাপ বের করতে পারবেন।
ইঞ্চিতে স্কয়ার ফিট বের করার সূত্রটি হচ্ছে, ’দৈর্ঘ্য x প্রস্থ = গুণফল / ১৪৪ =ফলাফল’।
অর্থাৎ, একটি জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ কত ইঞ্চি সেটি বের করে গুণ করতে হবে। তারপর গুণফলকে ১৪৪ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফল আসবে সেটিই হবে স্কয়ার ফিট।
উদাহরণস্বরূপ, ১২৫ ইঞ্চি x ৭০ ইঞ্চ = ৮,৭৫০ ইঞ্চি
=৮,৭৫০ / ১৪৪
= ৬০.৭৬ স্কয়ারট ফিট।
সুতরাং, একটি জিনিসের দৈর্ঘ্য ১২৫ ইঞ্চি ও প্রস্থ ৭০ ইঞ্চি হলে ইঞ্চিতে স্কয়ার ফিট বের করার নিয়ম বা সূত্র অনুযায়ী ফলাফল হবে ৬০.৭৬ স্কয়ার ফিট।
১ স্কয়ার ফিট সমান কত ইঞ্চি?
আমরা জানি যে, এক (১) ফিট = ১২ ইঞ্চি। সে হিসেবে এক স্কয়ার ফিট সমান হচ্ছে ১২ ইঞ্চি x ১২ ইঞ্চি।
অর্থাৎ, ১ স্কয়ার ফিট সমান হচ্ছে দৈর্ঘ্যও ১২ ইঞ্চি ও প্রস্থ্যেও ১২ ইঞ্চি।
আবার আপনার মনে যদি প্রশ্ন আসে ১২ ইঞ্চি x ১২ ইঞ্চি = কত স্কয়ার ফিট?
উত্তর হবে, ১২ ইঞ্চি x ১২ ইঞ্চি = ১ স্কয়ার ফিট।
সেইম আরেকটি প্রশ্ন মানুষ জিজ্ঞেস করে যে, ১ স্কয়ার ফিট সমান কত ফুট?
উত্তর হচ্ছে, ১ স্কয়ার ফিট = দৈর্ঘ্য ও প্রস্থে ১ ফিট করে। অর্থাৎ, দৈর্ঘ্যও ১ ফিট আবার প্রস্থও ১ ফিট।
১০ হাত বাই ১০ হাত একটা রুম কত স্কয়ার ফুট?
১০ হাত বাই ১০ হাত একটা রুমের স্কয়ার ফিট বের করার করা জন্য প্রথমে আপনার কত ইঞ্চি বা কত ফুট সেটি দেখতে হবে।
ধরে নেই যে, আপনার হাত ১ ফুট।
সে হিসেবে রুমটির দৈর্ঘ্য হচ্ছে ১০ ফিট ও প্রস্থও হচ্ছে ১০ ফিট।
এখন স্কয়ার ফিট বের করার সূত্র হিসেবে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করলেই ফলাফল চলে আসবে। যেমন:
দৈর্ঘ্য ১০ ফুট x প্রস্থ ১০ ফুট
= ১০০ স্কয়ার ফুট।
সুতরাং, একটি ১০ হাত বাই ১০ হাত রুমের স্কয়ার ফিট হবে ১০০ স্কয়ার ফুট।
আরও পড়ুন:
পরিশেষে, এই ‘স্কয়ার ফিট বের করার সহজ নিয়ম’ আর্টিকেলে দেখানো স্কয়ার ফিট বের করার নিয়ম গুলো অনুসারে আপনি খুব সহজেই এখন থেকে স্কয়ার ফিটের মাপ বের করতে পারবেন। তারপরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তবে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।



