বর্তমানে আপনি চাইলে দিনের পর দিন ভূমি অফিসে না ঘুরে অনলাইনের মাধ্যমেই জমির মালিকানা বের করতে পারবেন।
সহজ কিছু নিয়ম অনুসরণ করে খুব সহজেই এখন অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বা মালিকের নাম বের করা যায় এবং কোন দাগে কত শতাংশ জমি রয়েছে সে সম্পর্কেও জানতে পরবেন।
এই আর্টিকেলে আমি কিভাবে অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করবো?, অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম, অনলাইনে জমির মালিকানা বের করতে কি কি কাগজপত্র লাগবে? সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করতে কি কি কাগজপত্র লাগবে?
অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করার জন্য আপনার কিছু কাগজপত্র বা তথ্যের প্রয়োজন হবে।
অনলাইনে জমির মালিকানা বের করতে যেসব কাগজপত্র লাগবে:
- জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
- সেই ব্যাক্তির জন্ম তারিখ।
- একটি সচল মোবাইল নাম্বার।
- পেমেন্ট করার জন্য যে কোনো একটি এ্যাকাউন্ট থাকতে হবে। যেমন: বিকাশ, নগদ, রকেট. উপায় ইত্যাদি।
অনলাইনে কিভাবে জমির মালিকানা বের করবো?
এবার আসা যাক মূল আলোচনায় যে অনলাইনে কিভাবে জমির মালিকানা বের করবো বা অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করার প্রসেস বা প্রক্রিয়াটি কি।
নিচে আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দিব যে অনলাইনে কিভাবে জমির মালিকানা বের করতে হয়।
অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম:
ধাপ ০১: অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করার জন্য আপনাকে সর্বপ্রথমে eporcha.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
ধাপ ০২: eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার সামনে দুটি অপশন আসবে। যথা: ‘সার্ভে খতিয়ান’ ও ‘নামজারি খতিয়ান’।

আপনি এখান থেকে ‘নামজারি খতিয়ান’ অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ০৩: নামজারি খতিয়ানে ক্লিক করলে আপনার সামনে একটি ফরম আসবে।

এই ফরমে আপনি যে জমির মালিকানা বের করতে চাচ্ছেন সেই স্থানের বিভাগ, জেলা, উপজেলা এই সঠিকভাবে দিতে হবে।
তারপর মৌজা সিলেক্ট করে দিলেই ফরমের ডানপাশে খতিয়ানের তালিকা চলে আসবে। সেখানে খতিয়ানের নাম্বার ও মালিকের নাম দেওয়া থাকবে।
এছাড়াও আপনি নির্দিষ্ঠভাবে খুঁজে পেতে ‘খতিয়ানের তালিকা’ এর নিচে দেখুন ‘অধিকতর অনুসন্ধান’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০৪: ‘অধিকতর অনুসন্ধান’ অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন অপশন আসবে।

এখানে আপনি ‘মালিকের নাম’ বা ‘দাগ নং’ দিয়েও সার্চ করতে পারবেন। আমি মালিকের নাম’ গোলাপ মিয়া’ দিয়ে সার্চ দিলাম।
সার্চ দেওয়ার পর নিচের ছবিটির মতোন ফলাফল এসেছে।

এখানে খতিয়ান নম্বর ও মালিকের নাম চলে এসেছে। আপনাকে এবার মালিকের নামের উপর ডাবল ক্লিক করতে হবে।
ধাপ ০৫: ডাবল ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে দেখাচ্ছে যে এই খতিয়ানটি সিস্টেমে নেই। তবে খতিয়ানের দাগ নং এবং জমির পরিমাণটা দেওয়া রয়েছে। আপনি আরও বিস্তারিত জানতে নিচে বিস্তারিত অপশনে ক্লিক করতে পারেন।
বিস্তারিত অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে খতিয়ান সংক্রান্ত তথ্য গুলো দেখতে পারবেন। আপনি যদি এই খতিয়ানটি সংগ্রহ করতে চান তবে নিচে ‘খতিয়ান আবেদন’ এই অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৬: ‘খতিয়ান আবেদন’ এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার , জন্ম তারিখ ও একটি সচল মোবাইল নাম্বার দিয়ে ‘যাচাই করুন’ এই অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম
ধাপ ০৭: সব তথ্য ঠিক থাকলে ‘যাচাই করুন’ লেখাটির নিচে আপনার ভোটার আইডি কার্ডের যাবতীয় তথ্য গুলো চলে আসবে।

এবং তার নিচেই আপনি খয়িয়ানটির অনলাইন কপি সংগ্রহ করবেন নাকি সার্টিফাইড কপি সংগ্রহ করবেন সেটি সিলেক্ট করে দিতে হবে।
সার্টিফাইড কপি সংগ্রহ করতে আপনার সপ্তাহ খানিকের মতোন সময় লাগবে আর অনলাইন কপি আপনি তাৎক্ষণিক সংগ্রহ করতে পারবেন।
আর যে কোন কপি সংগ্রহ করতে আপনাকে ১০০ টাকা ফি প্রদান করতে হবে।
আমি অনলাইন কপি সিলেক্ট করলাম। এখন উপরের ছবিতে দেখুন সেখানে পেমেন্ট করার অনেকগুলো অপশন রয়েছে। আমার উপায় এ্যাকউন্টে টাকা রয়েছে তাই আমি উপায় সিলেক্ট করলাম।
তারপর সেখানে একটি যোগফল দেওয়া থাকবে সেটি পূরণ করে পাশে থাকা ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ) এই অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ০৮: ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ) অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট করতে বলবে।
পেমেন্ট করার নিয়ম:
- যেহেতু আমি উপায় সিলেক্ট করেছি তাই আমার কাছে উপায় এ্যাকাউন্টের ফোন নম্বর চাইবে।
- নম্বর দিলে সেই নম্বরে একটি ওটিপি যাবে।
- ওটিপি প্রদান করলে আপনার উপায় অ্যাকাউন্টের পিন চাইবে।
- পিন প্রদান করলেই আপনার পেমেন্ট সফল হয়ে যাবে।
ধাপ ০৯: পেমেন্ট সফল হয়ে গেলেই আপনার সামনে নিচের ছবিটির মতোন খতিয়ানের অনলাইন কপিটি চলে আসবে।

এই কপিতে কোন দাগে কত শতাংশ জমি রয়েছে, জমির মালিকের নাম কি এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
আপনি এই অনলাইন কপিটি এখান থেকে যে কোন ফরম্যাটেই সংরক্ষণ করতে পারবেন।
পরিশেষে, এই আর্টিকেলে দেখানো হলো যে কিভাবে অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করবো, অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম। আপনি উপরোক্ত নিয়ম গুলো সঠিকভাবে পালন করতে পারলে খুব সহজেই অনলাইনে জমির মালিকানা বের করতে পারবেন।
এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।



