এই আর্টিকেল এ আমরা আর্যভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে নিচে আলোচনা করবো।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
আর্য কাদের বলা হয়?
উত্তর: শতম শাখাভুক্ত ভঅষঅভাষীদের যে গোষ্ঠী দক্ষিণ – পূর্ব এশিয়ার দিকে চলে আসে তাদেরকে বলা হয় আর্য।
শ, ষ, স স্থানে ‘হ’ উচ্চারিত হয় কোন উপভাষায়?
উত্তর: প্রাচ্য উপভাষায় শ, ষ, স স্থানে ‘হ’ উচ্চারিত হয়।
আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো?
উত্তর: বৌদ্ধ ও জৈন সমাজে ব্যবহৃত হতো।
আর্যরা এদেশে কত সালে আগমন করে?
উত্তর: আর্যরা এদেশে আগমন করেন খ্রিস্টপূর্ব ১৪০০-১৫০০ অব্দে।
ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি?
উত্তর: বেদ সংহিতা।
আর্যরা কোথায় বসতি স্থাপন করেন?
উত্তর: আর্যরা ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে বসতি স্থাপন করেন।
আর্য ভাষার শাখা কয়টি?
উত্তর: আর্য ভাষার শাখা তিনটি। যথা: ১. ইরানীয়, ২. দারদীয় ও ৩. ভারতীয়।
প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কতটি বচন ছিল?
উত্তর: প্রাচীন ভারতীয় আর্য ভাষার তিনটি (০৩) বচন ছিল। যথা: ১. আদি মধ্য, ২. মধ্য মধ্য, ৩. অন্ত মধ্য।
দ্বিতীয় স্তর মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল কত?
উত্তর: দ্বিতীয় স্তর মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল হচ্ছে ২০০ খ্রি. হতে ৪৫০ খ্রি. পর্যন্ত।
আরও পড়ুন:
- নগরীয়তা কাকে বলে?
- ভবানন্দ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- শহরায়ন বা নগরায়ন কাকে বলে?
- শহরায়ন ও নগরীয়তার মধ্যে সম্পর্ক গুলো লিখ
- খরা সৃষ্টির কারণসমূহ কি কি?
- অতি শহরায়ন কাকে বলে?
আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংকলন কোনটি? বা আর্যদের প্রাচীনতম সাহিত্য সংকলন কি?
উত্তর: বেদ।
ভারতীয় আর্য ভাষার কোন স্তরে বাংলা ভাষার অবস্থান?
উত্তর: তৃতীয় স্তরে।
ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি ও কি কি?
উত্তর: ভারতীয় আর্য ভাষার স্তর তিনটি। যথা: ১. আদিমস্তর, ২. মধ্যযুগ ও ৩. আধুনিক স্তর।



