আমরা যারা ব্লগিংয়ের ফিল্ডে এসেছি বা যারা এই ফিল্ডে আসতে চাচ্ছি তারা কম বেশি সকলেই শুনেছেন যে ওয়েবসাইটে সহজে গুগল এডসেন্স এর এপ্রুভাল পাওয়া যায় না।
এই কথাটা আসলে কতটা সত্য সে বিষয়ে আলোচনা করা সহ যারা ভাবছেন যে ব্লগিং – এর ক্ষেত্রে মাল্টিনিশ নিয়ে কাজ করলে কি গুগল অ্যাডসেন্স পেতে অসুবিধা হয়? সে প্রশ্নেরও একটি উপযুক্ত উত্তর পাবেন এই আর্টিকেলে।
তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভাল পাওয়া কি খুব কঠিন একটি কাজ?
এক কথায় যদি এই প্রশ্নটির উত্তর দিতে চাই তাহলে উত্তর হবে ‘না’। কারণ ওয়েবসাইটে এডসেন্স এর এপ্রুভাল পাওয়া খুব কঠিন কোনো কাজ নয়।
এডসেন্স এর বেসিক কিছু পলিসি রয়েছে সেগুলো অনুসরণ করে যদি আপনি আপনার ওয়েবসাইটটিকে প্রস্তুত করতে পারেন তাহলে খুব দ্রুত ও সহজেই আপনি আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্সের এপ্রুভাল পেয়ে যাবেন।
গুগল এডসেন্সের পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ( Adsense Policies: a beginner’s guide ) লেখাটিতে ক্লিক করুন।
ব্লগিং এর ক্ষেত্রে মাল্টিনিশ ওয়েবসাইটে গুগল এডসেন্সের এপ্রুভাল পেতে কি কোনো অসুবিধা হবে?
আসলে গুগল ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে সেই ওয়েবসাইটের টপিক মাইক্রো নিশ, নিশ, নাকি মাল্টিনিশ সে বিষয়ে খুব বেশি একটা গুরুত্ব দেয় না।
গুগল শুধু দেখে যে ওয়েবসাইটে গুগল এডসেন্স প্রদত্ত রুলস গুলো সঠিক ভাবে ফলো করা হয়েছে কিনা তা।
আপনি যদি গুগল এডসেন্স এর রুলস ফলো করে আপনার মাল্টিনিশ ওয়েবসাইটটি তৈরি করতে পারেন তবে খুব সহজেই আপনি আপনার মাল্টিনিশ ওয়েবসাইটটিতে গুগল এডসেন্সের এপ্রুভাল পেয়ে যাবেন।
আরও পড়ুন:
- নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৪?
- ব্লগিং করতে হলে কী কী শিখতে হবে?
- ব্লগিংয়ে সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়
- ব্লগ লেখার আইডিয়া পাবো কিভাবে?
- Blogger post লেখা সম্পর্কে ৮টি গুরুত্বপূর্ণ টিপস
- মোবাইল দিয়ে কি ব্লগিং করা যায়?
বোনাস টিপস: আগে শূণ্য ভিজিটরেও ওয়েবসাইটে গুগল এডসেন্সের এপ্রুভাল পাওয়া যেত কিন্তু ইদানিং অনেকেই অসুদুপায় অবলম্বন করছে জন্য এডসেন্স পেতে একটু ঝামেলা করছে। তাই এডসেন্সে আপনার ওয়েবসাইট আবেদন করার পূর্বে চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটে প্রথমে কিছু অর্গানিক ভিজিটর আনার। তাহলে আর আপনাকে এই সমস্যা ফেইস করতে হবে না।
ধন্যবাদ।

![৩০ হাজারে সেরা ৫ স্মার্টফোন: গেমিং প্রসেসর, বড় ব্যাটারী ও বেস্ট ক্যামেরা! [২০২৬], Best Camera Phone, Top 5 Smartphone Under 30k](https://trickbdblog.com/wp-content/uploads/2026/02/৩০-হাজারে-সেরা-৫-স্মার্টফোন-গেমিং-প্রসেসর-বড়-ব্যাটারী-ও-বেস্ট-ক্যামেরা.jpg)

