এবার আমরা ভবানন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও সেইসব প্রশ্নের উত্তর সম্পর্কে নিচে জানবো।
ভবানন্দ মজুমদারের মা’র নাম কী?
উত্তর: ভবানন্দ মজুমদারের মা’র নাম সীতা ঠাকুরানী।
হরিহোড়ের বাবার নাম কী?
উত্তর: হরিহোড়ের বাবার নাম বিষ্ণুহোড়।
বর্গীরা কোথা হতে বাংলায় এসেছিল?
উত্তর: বর্গীরা মহারাষ্ট্র ও সৌরাষ্ট্র হতে বাংলায় এসেছিল।
ভবানন্দের বাবার নাম কী?
উত্তর: ভবানন্দের বাবার নাম হচ্ছে রাম সমাদ্দার।
বসুন্ধরা মর্ত্যে কী নাম ধারণ করে?
উত্তর: বসুন্ধরা মর্ত্যে হরিহোড় নাম ধারণ করে।
ভবানন্দ কোথাকার রাজ দায়িত্ব লাভ করেন? অথবা ভবানন্দ কোথাকার রাজা ছিলেন?
উত্তর: ভবানন্দ কাগুয়ানের রাজ দায়িত্ব লাভ করেন।
স্বর্গে ভবানন্দের নাম কি ছিল?
উত্তর: স্বর্গে ভবানন্দের নাম ছিল নলকূবর।
ভবানন্দ মজুমদারের বড় রানির কয় জন ছেলে?
উত্তর: ভবানন্দ মজুমদারের বড় রানির তিন (০৩) ছেলে।
ভবানন্দের দুই স্ত্রীর নাম কি?
উত্তর: ভবানন্দের দুই স্ত্রীর নাম হচ্ছে চন্দ্রমুখী ও পদ্মমুখী।
আরও পড়ুন:
- নগরীয়তা কাকে বলে?
- মহাকাব্য কাকে বলে? মহাকাব্য হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা আলোচনা কর
- শহরায়ন বা নগরায়ন কাকে বলে?
- শহরায়ন ও নগরীয়তার মধ্যে সম্পর্ক গুলো লিখ
- খরা সৃষ্টির কারণসমূহ কি কি?
- অতি শহরায়ন কাকে বলে?
দাসু ও বাসু কে?
উত্তর: দাসু ও বাসু হচ্ছে ভবানন্দের ভৃত্য।
ভবানন্দ কোন মাসে অন্নদার পূজা করে?
উত্তর: ভবানন্দ চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে অন্নদার পূজা করে।
প্রাকৃতিক দুর্যোগে মানসিংহকে কে সাহায্য করেছিল?
উত্তর: প্রাকৃতিক দুর্যোগে মানসিংহকে ভবানন্দ মজুমদার সাহায্য করেছিল।
পরিশেষে, আশাকরি এই আর্টিকেলে উল্লিখিত ’ভবানন্দ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ গুলো কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে। এই ধরনের আর্টিকেল পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।



