এই আর্টিকেলে আমরা বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে নিচে আলোচনা করবো।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
ভাষা কেন পরিবর্তিত হয়?
উত্তর: স্বরভক্তি, ধ্বনি বিপর্যয়, স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতিসহ বিভিন্ন ধ্বনি পরিবর্তনের কারণে ভাষা পরিবর্তিত হয়।
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কীভাবে?
উত্তর: বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দ্বিমত আছে। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে-মাগধী অভ্রংশের মাধ্যমে এবং মুহম্মদ শহীদুল্লাহর মতে – গৌড়ী প্রাকৃত থেকে গৌড়ী অপভ্রঅংশের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি।
বাঙলা ভাষার ইতিবৃত্ত – গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে?
উত্তর: গৌড়ী প্রাকৃত থেকে।
বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে উৎপন্ন – এ মত কার?
উত্তর: এ মত ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের।
কোন ভাষা বাংলা ভাষার মূল উৎস?
উত্তর: বৈদিক ভাষা।
ODBL – এর পূর্ণরূপ কী?
উত্তর: ODBL = The Origin and Development of the Bengali Language.
বাংলা ভাষার উৎপত্তি কোন শতাদ্বীতে?
উত্তর: সপ্তম শতাদ্বীতে।
মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত?
উত্তর: চতুর্থ।
‘বাংলা’ শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন কী? বা বাংলা ভাষার প্রাচীনতম আদি নিদর্শনের নাম কী?
উত্তর: চর্যাপদ।
বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ভুত?
উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ।
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্মলাভ করে?
উত্তর: শতম শাখা।
বাংলা মাগধী প্রাকৃত থেকে উৎপন্ন – এই অভিমত কোন পণ্ডিতের?
উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের।
মূল ইন্দো-ইউরোপীয় ভাষার প্রধান শাখা কয়টি ও কী কী?
উত্তর: মূল ইন্দো-ইউরোপীয় ভাষার প্রধান শাখা ২টি। যথা: ১. কেন্তম ও ২. শতম।
ড. শহীদুল্লাহ নব্যভারতীয় আর্য ভাষার শ্রেণিবিভাগ করেছেন কীভাবে?
উত্তর: প্রতীচ্য, মধ্যদেশীয়, মধ্যবর্তী, প্রাচ্য, দাক্ষিণাত্য এভাবে।
যে-কোনো দু’জন বাঙালি ভাষাবিজ্ঞানীর নাম লিখ
উত্তর: ১. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ২. ড. সুনীতিকুমার চট্টপাধ্যায়।
তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান – গ্রন্থের লেখক কে?
উত্তর: হুমায়ুন আজাদ।
কতো নদী সরোবর – গ্রন্থের লেখকের নাম কী?
উত্তর: হুমায়ুন আজাদ।
ব্রজবুলি ভাষা কি?
উত্তর: ব্রজবুলি হচ্ছে কৃত্রিম সাহিত্যিক ভাষা। এটি বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে তৈরি।
এ পর্যন্ত প্রাপ্ত চর্যাপদ বাংলাভাষার আদি নিদর্শন কী?
উত্তর: চর্যাপদ।
বাংলা শব্দের ব্যবহার প্রথম কে, কোন গ্রন্থে করেন?
উত্তর: আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে।
বাংলা ভাষা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? বা বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর: বাংলা ভাষায় গদ্যে চলিত-রীতির প্রবর্তক হচ্ছেন প্রথম চৌধুরী।
বর্ণ কাকে বলে?
উত্তর: ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।
আরও পড়ুন:
- আর্যভাষা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- ভবানন্দ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- শহরায়ন বা নগরায়ন কাকে বলে?
- শহরায়ন ও নগরীয়তার মধ্যে সম্পর্ক গুলো লিখ
- খরা সৃষ্টির কারণসমূহ কি কি?
- অতি শহরায়ন কাকে বলে?
বাংলায় প্রতিধ্বনি শব্দ বা Echo word ব্যবহারের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: দ্রাবিড়। যেমন: দুধ-টুধ, জল-টল ইত্যাদি।
মোটামুটি বাংলা ভাষার উপর কোন ভাষাগুলোর প্রভাব রয়েছে?
উত্তর: ফারসি, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি ও ইংরেজি ভাষার প্রভাব।
বাংলা ভাষায় যুগ সন্ধিকাল কোন সময়?
উত্তর: ১২০১ খ্রিঃ থেকে ১৩৫০ খ্রিঃ পর্যন্ত।
বঙ্গীয় শব্দকোষ কার লেখা?
উত্তর: হরিচরণ চট্টোপাধ্যায়।
কোন বাংলা স্বরধ্বনির বর্ণমালা নেই কিন্তু স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: অ্যা।
বাংলা ভাষায় ফারসির প্রভাব কত দিক থেকে?
উত্তর: দু’দিক থেকে। যথা: ১. শব্দের দিক ও ২. ব্যাকরণের দিক থেকে।
বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে।
ওলন্দাজ এর কোন শব্দগুলো বাংলা বলে মনে হয়?
উত্তর: হরতন, রুইতন, ইস্কাপন, তুরুপ ইত্যাদি।
প্রাচীন বাংলা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কী?
উত্তর: প্রাচীন বাংলা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম পয়ার ছন্দ।
বাংলা গদ্যে বিরামচিহ্নের সার্থক ব্যবহার করেছেন কে? বা বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সার্থক ব্যবহার করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা, আসামী, উড়িয়ার ‘অ’ কারের উচ্চারণ কেমন?
উত্তর: সংবৃত ( ইংরেজি ভর্ম শব্দের ম এর মতো )।



