হালাল হারাম সম্পর্কে আমার জ্ঞান সীমীত। তবে আমার জানামতে সুদ, ঘুষ, দূর্নীতি, জুয়া বা ক্যাসিনো খেলে যেসব টাকা ইনকাম করা হয় সেগুলোকে হারাম ইনকাম বলে।
তবে এই আর্টিকেলে আজ আমরা অনলাইনের এমন কিছু কাজের কথা সেয়ার করবো যা আপনি পরিশ্রম করে সৎভাবে ইনকাম করবেন।
তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেল শুরু করা যাক।
গ্রাফিক্স ডিজাইনিং (Graphics Design) এর কাজ
সৃজনশীল চিন্তা ও চেতনার সমন্বয়ে কোন একটি ম্যাসেজকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ।
ইউটিউবের থাম্বনাইল এডিট করার পাশাপাশি বিভিন্ন কোম্পানির পণ্যের জন্যও গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন হয়। তাই আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখে একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে ইনকাম করতে পারবেন।
এই কাজ গুলো পাওয়ার জন্য অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। যেমন: freelancer.com, fiver, upwork ইত্যাদি।
ভিডিও এডিটিং (Video Editing) এর কাজ
দিনকে দিন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়েই চলেছে। এদের ভিতর অনেকেই কিন্তু নিজে ভিডিও এডিট করতে পারে না। তার জন্য এরা যে ভিডিও এডিটিং এর কাজ জানে তাদেরকে হায়ার করে থাকে।
তাই আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ শিখে একজন ভিডিও এডিটর হোন তবে অনলাইনের মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করে হালাল উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক গ্রুপ সহ অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। যেমন: freelancer.com, fiver, upwork ইত্যাদি এইসব প্লাটফর্ম গুলোতে আপনি ভিডিও এডিটিং এর কাজ গুলো নিতে পারবেন।
আর্টিকেল রাইটিং (Article Writing) এর কাজ
আপনি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে যে পোস্ট গুলো পড়েন সেগুলোকেই মূলত আর্টিকেল বলা হয়। উদাহরণস্বরূপ: আপনি এখন যে পোস্টটি পড়ছেন এটিকেই আর্টিকেল বলা হয়।
একটি ওয়েবসাইটে অনেক আর্টিকেল প্রয়োজন হয়। যারা ওয়েবসাইটের মালিক তাদের পক্ষে এত এত আর্টিকেল নিজে লেখা সম্ভব হয় না। সেজন্য তারা আর্টিকেল এর জন্য ভালো পরিমাণ অর্থের বিনিময়ে আর্টিকেল রাইটার হায়ার করে থাকেন।
সেজন্য আপনি চাইলে আর্টিকেল রাইটিং এর কাজ শিখে একজন আর্টিকেল রাইটার হিসেবে অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক গ্রুপ সহ অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। যেমন: freelancer.com, fiver, upwork ইত্যাদি এইসব প্লাটফর্ম গুলোতে আপনি আর্টিকেল রাইটিং এর কাজ গুলো নিতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) এর কাজ
অ্যামাজন (Amazon) এর মতোন অনেক ই-কমার্স ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং কোম্পানি রয়েছে যারা তাদের পণ্য বিক্রি করে দেওয়ার জন্য কমিশন দেয়। আর এই পুরো পক্রিয়াটিকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।
এর কাজটি করার জন্য প্রথমে আপনি যে কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তাদের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাফিলিয়েট একাউন্ট তৈরি করতে হবে। তারপর সেখানে তাদের প্রত্যেকটি পণ্যের অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাবেন। সেই লিংক গুলো বিভিন্ন যায়গায় যেমন ইউটিউব, ফেসবুক বা নিজের ওয়েবসাইট তৈরি করে সেখানে প্রচার করার মাধ্যমে কাস্টমার পাঠাবেন।
যখন কোনো কাস্টমার আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে গিয়ে কোনো পণ্য কিনবে তখন আপনাকে কমিশন দিবে। আর এভাবেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।
পণ্য সেল (Product Selling) এর কাজ
আপনি ফেসবুক পেজের মধ্যে দেখবেন অনেকেই বিভিন্ন ধরনের পণ্য সেল করে। চাইলে আপনিও এই কাজটি করার মাধ্যমে আয় করতে পারবেন। অথবা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন পণ্য আপনি সেল করে অনলাইনের মাধ্যমে হালাল ভাবে টাকা ইনকাম করতে পারবেন।
আরও পড়ুন:
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার সহজ উপায় কী?
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার ১০টি কার্যকরী উপায়
- কিভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করবেন?
- ঘরে বসে অনলাইনে আয় করার সেরা ৫টি উপায়
- মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার উপায়
- কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা আয় করা যায়?
- Adsterra থেকে কিভাবে আয় করবো?
পরিশেষে, এই ’অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে ইনকাম করার উপায়’ আর্টিকেলে উল্লিখিত কাজ গুলো ছাড়াও আরও অসংখ্য কাজ রয়েছে অনলাইনে, যে কাজ গুলো করে আপনি অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে ইনকাম করতে পারবেন।



