বর্তমানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে তারমধ্যে অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হচ্ছে ‘ফেসবুক’।
পৃথিবীব্যপী প্রায় ২.৯ বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। একবার সংখ্যাটা চিন্তা করে দেখেন যে কি পরিমাণ মানুষ ফেসবুক ব্যবহার করে।
এই ফেসবুক ইনকাম করার অনেক উপায় রয়েছে। তারমধ্যে একটি উপায় হচ্ছে ফেসবুক মনিটাইজেশন।
তবে আজ আমরা আলোচনা করবো যে কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করবেন।
তাই আর দেরী না চলুন মূল আলোচনা শুরু করা যাক।
মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে আয় বা ইনকাম করার জন্য কি কি লাগবে?
মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার আলাদাভাবে কোন কিছু লাগবে না, শুধু কয়েকটা বিষয়ে খেয়াল রাখলেই হবে।
মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম করার জন্য যা যা লাগবে:
- অবশ্যই আপনার একটি স্মার্টফোন থাকতে হবে।
- একটি ফেসবুক আইডি থাকতে হবে।
- ফেসবুক এপটি আপডেট করা না থাকলে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে।
মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে টাকা ইনকাম করার নিয়ম বা উপায় নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
ধাপ ০১: প্রথমে ফেসবুকে প্রবেশ করে ডানপাশে কর্ণারে থাকা আপনার প্রোফাইল পিকচার উপর ক্লিক করুন।

প্রোফাইলে ক্লিক করলে সেখানে ‘সেটিংস’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০২: ‘সেটিংস’ এ ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনার সামনে অনেক গুলো অপশন আসবে। একটু স্ক্রোল করে নিচে নামলে ‘Ads in content you create’ নামের একটি অপশন দেখতে পারবেন।
এই Ads in content you create অপশনটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৩: ‘Ads in content you create’ অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনাকে বলতেছে যে, Show ads on my videos (When this is on, your eligible public videos can show ads. If you turn off this setting, ads will no longer be placed on your videos)।
এটির অর্থ হচ্ছে, এই ‘Show ads on my videos’ অপশনটি যদি আপনি অন করে রাখেন তবে যে ভিডিও গুলো এড বা বিজ্ঞাপন দেখানোর জন্য সক্ষম, সেই ভিডিও গুলো এড দেখানো হবে। এবং আপনি যদি এই অপশনটি অফ করে রাখেন তবে আপনার কোনো ভিডিওতেই কোন প্রকার বিজ্ঞাপন দেখানো হবে না।
যেহেতু আমরা ভিডিওতে এড দেখিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চাই, সেহেতু এই ‘Show ads on my videos’ অপশনটি এখান থেকে অন করে দিতে হবে।
ধাপ ০৪: এই অপশনটি অন করার কিছুক্ষণ পর আপনার যে কোন একটি ভিডিওর ‘See insights and ads’ অপশনে ক্লিক করলেই নিচের ছবিটির মতোন দেখতে পারবেন যে ‘Earnings‘ নামের একটি অপশন এড হয়ে গেছে।

এই অপশনটির মাধ্যমে আপনি সেই ভিডিওটি থেকে আপনার কত টাকা ইনকাম হয়েছে সেটি দেখতে পারবেন।
এই ছিলো মোটামুটি মনিটাইজেশন ছাড়াই ফেসুবকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার নিয়ম বা উপায়।
বি:দ্র: ‘Show ads on my videos’ অপশনটি অন করার সাথে সাথেই যে আপনার ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখনো শুরু করবে ফেসবুক বিষয়টি এমন নয়। ধীরে ধীরে ফেসবুকের রুলস অনুযায়ী ফেসবুক আপনার ভিডিওগুলোতে এড বা বিজ্ঞাপন দেখাবে।
ফেসবুক থেকে ইনকাম করা টাকা তুলবো কিভাবে?
মনিটাইজেশন ছাড়া উপরোক্ত নিয়মে আপনি যে টাকা গুলো ফেসবুক থেকে ইনকাম করবেন তা আগেই তুলতে পারবেন না।
ফেসবুক থেকে ইনকাম করা টাকা উঠানোর জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন রুলস গুলো কমপ্লিট করতে হবে। যেমন: Ads on Reels, In-stream ads চালু করার যে Criteria গুলো রয়েছে তা পূরণ করতে হবে।

তবে এখন আপনার সুবিধা একটাই যে আগে আপনার এই অপশন গুলো অন না পর্যন্ত কোনো ইনকাম করতে পারতেন না।
কিন্তু এখন এই অপশন গুলো অন না করতেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এবং আপনার উপার্জিত টাকা সেখানে জমা হয়ে থাকবে। যখন আপনি ফেসবুকের মনিটাইজেশন রুসল গুলো পূরণ করে ফেলবেন আপনি আপনার ফেসবুক থেকে ইনকাম করা টাকা তুলতে পারবেন।
আরও পড়ুন:
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার সহজ উপায় কী?
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার ১০টি কার্যকরী উপায়
- কিভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করবেন?
- ঘরে বসে অনলাইনে আয় করার সেরা ৫টি উপায়
পরিশেষে, আশাকরি এই ‘মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার উপায়’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে। এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।



