ভালো বউ হওয়ার উপায় গুলো কি কি?

Join Telegram Channel

দাম্পত্য জীবনে সুখী হওয়ার শুধু এক পক্ষ আগ্রহী হলেই হয়না। যখন স্বামী ও স্ত্রী দুজনই একে অপরকে বুঝার চেষ্টা করে, একে অপরের সুখে-দুঃখে সঙ্গ দেয়, পছন্দ-অপছন্দ গুলোকে বুঝার চেষ্টা করে তখনই দাম্পত্য জীবনের সুখের হয়ে ওঠে।

আজকের এই আর্টিকেলে আমরা একজন আদর্শ স্ত্রীর যেসব গুণাবলি থাকার দরকার বা ভালো বউ হওয়ার উপায় গুলো কি কি? তা নিয়ে আলোচনা করবো।

 

ভালো বউ হওয়ার জন্য যেসব গুণাবলি থাকতে হবে

 

এখন আমরা একজন ভালো বউ হওয়ার জন্য যেসব গুণাবলি থাকতে হবে তা নিয়ে নিচে আলোচনা করবো:

 

. নিজের মায়ের বাড়িতে স্বামীকে ছোট করবেন না।

. শ্বাশুড়ির সাথে সবসময় ভালো আচরণ করবেন।

. স্বামী ইনকাম যদি কম করে সেটি নিয়ে সবসময় তাকে খোঁচা মেরে কথা বলবেন না।

. বিনা দাওয়াতে বা বিনা কারণে সবসময় মায়ের বাড়িতে যাওয়ার জিদ করবেন না।

. স্বামী-স্ত্রীর খুনসুটি বা ঝগড়া গুলোকে নিজের মায়ের গিয়ে বড় আঁকার করে বলবেন না। এতে আপনার মায়ের বাড়িতে আপনার স্বামী সম্পর্কে খারপ ইমেজ তৈরি হবে।

. স্বামী যখন রাগান্বিত থাকতে তখন তাঁর সাথে তর্কে না গিয়ে সে কি কারণে রাগান্বিত হয়েছে সেই কারণটি খুঁজে বের করার চেষ্টা করুন।

. নিজের স্বামীর তুলনা অন্যের স্বামীর সাথে করবেন না। এতে করে আপনার স্বামী নিজেই নিজের সম্পর্কে ডাউট বা সন্দেহ করবে যে সে মনে হয় ব্যর্থ একজন স্বামী যে তার স্ত্রীর আশা-আকাঙ্কা পুরণ করতে পারে ইত্যাদি সবসময় এই সব চিন্তা ভাবনাই ঘুরাঘুরি করবে তার মাথায়।

. নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না এবং সবসময় তার পরিবারের অন্য সদস্যগুলো ও আত্মীয় স্বজন সম্পর্কেও আপানার স্বামীর কাছে খারাপ কথা বলবেন না। এমনটা অনবরত চলতে থাকলে একটা সময় পরে আপনার প্রতি আপনার স্বামীর বিরোক্তিবোধ চলে আসতে পারে।

. স্বামীকে সবসময় মুষ্টিবদ্ধ করে না রেকে তাকে একটু স্বাধীনভাবে থাকতে দিন। সবসময় কি করছে, কোথায় যাচ্ছে, কি কালারের পোশাক পড়ছে, কি রঙ মানায়, কি রঙ মানায় না এই সব বিষয় নিয়ে তাঁকে কথা শুনাবেন না।

১০. আপনি কবে কি রঙের পোশাক পড়েছিলেন, কোথায় কি গহনা পড়ে গিয়েছিলেন এইসব নিয়ে স্বামীর সাথে তর্কে জড়াবেন না। কারণ পুরুষ মানুষ এই সব বিষয় একটু কমই মনে রাখতে পারে।

১১. সবসময় মেজাজ খারাপ করে না রেখে মাঝে মাঝে স্বামীর সাথে একটু রোমাণ্টিক হওয়ার চেষ্টা করবেন তবে সেটি অবশ্যই পরিস্থিতি বুঝে।

১২. যেসব বিষয়গুলো আপনার স্বামীর পছন্দের যেমন: ফুটবল, ক্রিকেট, মুভি দেখা ইত্যাদি বিষয় গুলো নিয়ে মাঝে মাঝে অল্প-স্বল্প আলোচনা করবেন।

১৩. নিজেদের ভিতর ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করুন।

১৪. স্বামী-স্ত্রী যারই মন খারাপ হোক সেসময় একে অপরকে সঙ্গ দিয়ে মন ভালো করার চেষ্টা করবেন।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ‘ভালো বউ হওয়ার উপায় গুলো কি কি?’ আর্টিকেলে আলোচিত বিষয় গুলো মেনে চললে আপনার আপনার স্বামীর কাছে আপনি একজন ভালো বউ হতে পারবেন এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment