মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল ২০২৬ (সহজ ৫টি উপায়)

Join Telegram Channel

বিশ্বকাপ ফুটবল খেলা মানেই হচ্ছে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল পাগলা ভক্তদের উন্মাদনা। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বাকাপ ২০২৬ আমাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু আমেদের এই যান্ত্রিক জীবনে টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ সব সময় হয়ে ওঠে না।

তবে যত ব্যাস্ততাই থাক না কেন কাজের ফাঁকে, জ্যামে আটকে কিংবা ঘরের বাইরে থাকলেও যেন প্রিয় দলের খেলা কখনো মিস না হয় সেজন্য সবচেয়ে সহজ সমাধান হলো আপনার হাতে থাকা স্মার্টফোনটি।

বর্তমান সময়ে বাংলাদেশে এমন কিছু চমৎকার চমৎকার অ্যাপ ও প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিশ্বকাপের সব গুলো ম্যাচই দেখতে পারবেন।

আজকের আর্টিকেলে আমরা জানবো মোবাইলে কিভাবে বা যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল এবং ফ্রিতে ও কম খরচে খেলা দেখার সেরা উপায়গুলো কী কী

তাই আর দেরী না করে মূল লেখায় যাওয়া যাক।

 

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার সেরা অ্যাপস ২০২৬ (Apps for Football Live 2026)

বর্তমানে বাংলাদেশে আপনার মোবাইলে নির্দিষ্ট কিছু নিরাপদ অ্যাপের মাধ্যমে বিশ্বকাপের সবগুলো খেলা লাইভ দেখার দারুণ সব সুবিধা রয়েছে। নিচে শীর্ষস্থানীয় অ্যাপগুলোর বিস্তারিত দেওয়া হলো:

১. টফি অ্যাপ (Toffee App)

তালিকার শীর্ষে রয়েছে টফি অ্যাপ। বাংলাদেশে লাইভ খেলা দেখার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাপের মধ্যে একটি হলো ‘টফি’ অ্যঅপ। বাফারিং ছাড়া এবং হাই কোয়ালিটিতে খেলা দেখার জন্য এটি দারুণ একটি মাধ্যম।

টফি অ্যাপের সুবিধা: যেকোনো মোবাইল অপারেটর (যেমন: জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল) থেকে এই অ্যাপটি ব্যবহার করা যায়। এবং টফির রয়েছে ডেডিকেটেড লাইভ স্পোর্টস চ্যানেল।

টফি অ্যাপে খেলা দেখার খরচ: বিশ্বকাপ উপলক্ষে টফি সাধারণত ফ্রিতে খেলা দেখার সুযোগ দেয়। তবে বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম কোয়ালিটির জন্য নির্দিষ্ট কিছু দৈনিক বা মাসিক সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়। যেমন: এবার টফি অ্যাপে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সকল ম্যাচ মোবাইলে দেখতে খরচ হবে মাত্র ৯৯ টাকা। অর্থাৎ, টফি অ্যাপে ৯৯ টাকা দিয়ে বিশ্বকাপের সাবস্ক্রিপশন নিলেই আপনি আপনার স্মার্টফোন দিয়েই বিশ্বকাপের সকল ম্যাচ যেখানে খুশি সেখানেই উপভোগ করতে পারবেন।

কীভাবে ডাউনলোড করবেন: গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে “Toffee” লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। অথবা নিচের লিংক থেকে সরাসরি অ্যাপটি পেয়ে যাবেন:

২. বায়োস্কোপ (Bioscope Live)

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বায়োস্কোপ অ্যাপটি হচ্ছে ফুটবল ম্যাচ লাইভ দেখার জন্য চমৎকার একটি মাধ্যম।

বায়োস্কোপের সুবিধা: আপনার ফোনে ইন্টারনেটের গতি যদি কিছুটা কমও থাকে তারপরেও বায়োস্কোপে তুলনামূলক ভালো স্ট্রিম পাওয়া যায়। এখানে স্পোর্টস চ্যানেলগুলো (যেমন: T-Sports বা Gazi TV) লাইভ দেখা যায়।

বায়োস্কোপের খরচ: বেসিক কিছু চ্যানেল ফ্রিতে দেখা গেলেও বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখতে স্পেশাল স্পোর্টস প্যাক বা জিপি ইন্টারনেট প্যাকের সাথে সাবস্ক্রিপশন ফ্রিতে পাওয়া যেতে পারে। তবে বায়োস্কোপের অ্যাপে “FIFA World Cup 2026 Tournament Pass” দিচ্ছে মাত্র ৯৭ টাকায় মেয়াদ ৫০ দিন। এর মাধ্যমে আপনারা সেখানে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

৩. মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপ (MyRobi / MyAirtel)

রবি এবং এয়ারটেল গ্রাহকদের এতকিছু করার প্রয়োজন নেই। তারা তাদের অফিশিয়াল অ্যাপের ভেতরেই ‘স্পোর্টস জোন‘ বা থার্ড-পার্টি ওটিটি প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি লাইভ ফুটবল ম্যাচ দেখতে পারবেন। এর জন্য আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় না।

 

কোন কোন টিভি চ্যানেলে মোবাইলে লাইভ খেলা দেখা যাবে?

যদি আপনার ফোনে নির্দিষ্ট কোনো ওটিটি অ্যাপ নাও থাকে, তারপরেও আপনি মোবাইল ব্রাউজার (যেমন: Google Chrome বা Opera) ব্যবহার করে টিভি চ্যানেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে খেলা দেখতে পারবেন। উদাহরণস্বরূপ:

টি স্পোর্টস (T Sports): বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে টি স্পোর্টস এর অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের (tsports.com) মাধ্যমে মোবাইলে সাবস্ক্রিপশনের ভিত্তিতে খেলা দেখা যাবে।

বিটিভি (BTV World): বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল অ্যাপ বা সরকারি লাইভ স্ট্রিমিং লিংকের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।

সময় টিভি (Somoy TV): সময় টিভি চ্যানেলের মাধ্যমেও বিশ্বকাপ ২০২৬ এর সকল ম্যাচ লাইভ উপভোগ করা যাবে।

 

বিশ্বকাপ খেলা দেখার জন্য মোবাইল ডাটা বা ইন্টারনেট প্যাক কীভাবে কিনবেন?

মোবাইলে যখন আপনি বিশ্বকাপ খেলা দেখবেন তখন সবচেয়ে বড় চিন্তা থাকে ইন্টারনেট বা মেগাবাইট (MB) ফুরিয়ে যাওয়া। তাই বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরগুলো (যেমন: GP, Robi, Banglalink) বিশেষ “ফুটবল প্যাক” বা “স্ট্রিমিং প্যাক” লঞ্চ করে থাকে।

টিপস: বিশ্বকাপ খেলা দেখার আগে আপনার অপারেটরের অফিশিয়াল অ্যাপ (যেমন MyGP, MyRobi, My Airtel বা My BL) চেক করে ভালো স্ট্রিমিং বা ওটিটি প্যাকগুলো কিনে নিন। এতে সাধারণ ইন্টারনেট প্যাকের চেয়ে অনেক কম খরচে বেশি ডাটা পাওয়া যাবে যা দিয়ে নিশ্চিন্তে বিশ্বকাপের ম্যাচ গুলো দেখতে পাবেন।

 

প্রবাসীরা দেশের বাইরে থেকে মোবাইলে যেভাবে খেলা দেখবেন

আপনি যদি বাংলাদেশ বা ভারতের বাইরে (যেমন: সৌদি আরব, দুবাই, কাতার বা ওমান) থাকেন, তবে কপিরাইট বা জিও-রেস্ট্রিকশনের (Geo-Restriction) কারণে বাংলাদেশি অ্যাপগুলো সেখানে কাজ নাও করতে পারে। তাই প্রবাসীদের জন্য খেলা দেখার উপায়:

১. লোকাল স্পোর্টস অ্যাপ: আপনি যে দেশে আছেন, সেখানকার অফিশিয়াল ব্রডকাস্টার অ্যাপ (যেমন: মধ্যপ্রাচ্যের জন্য TOD বা beIN SPORTS) ব্যবহার করতে পারেন।

২. VPN ব্যবহার করে: আর আপনি যদি বাংলাদেশি অ্যাপের (যেমন টফি) সাবস্ক্রিপশন দেশের বাইরে থেকেও ব্যবহার করতে চান, তবে একটি ভালো মানের নিরাপদ VPN (Virtual Private Network) ব্যবহার করে বাংলাদেশের সার্ভার কানেক্ট করে খেলা দেখতে পারবেন। কোন সমস্যা নেই।

মোবাইলে ফ্রিতে খেলা দেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন

মোবাইলে ফ্রিতে খেলা দেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন তা নিম্নরূপ:

হাই-স্পিড ইন্টারনেট: যদি আপনি বাফারিং ছাড়া খেলা দেখতে চান তবে অন্তত 3G বা 4G নেটওয়ার্ক অথবা একটি ভালো গতির ওয়াই-ফাই (Wi-Fi) কানেকশন ব্যবহার করতে হবে।

অফিশিয়াল সোর্স ব্যবহার করুন: ফেসবুক বা বিভিন্ন থার্ড-পার্টি এপিকে (APK) লিংকে খেলা দেখতে গেলে ম্যালওয়্যার বা ভাইরাসের ঝুঁকি থাকে এবং বারবার লিংক ডাউন হয়। তাই সবসময় অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা নিরাপদ।

আরও পড়ুন:

 

শেষ কথা

প্রযুক্তির কল্যাণে এখন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আপনার পকেটেই বন্দি। সেজন্যই আপনার সুবিধামতো যেকোনো একটি অ্যাপ বা ওয়েবসাইট বেছে নিয়ে আজই প্রস্তুত হয়ে যান ফুটবল মহোৎসবের অংশ হতে।

আর যদি মোবাইলে বিশ্বকাপ ২০২৬ লাইভ খেলা দেখা নিয়ে আপনার কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনার প্রিয় দল কোনটি, তাও জানাতে ভুলবেন না!

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment