একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অর্থ উপার্জন করার জন্য কি কি করতে হবে?

Join Telegram Channel

ব্লগিং করে অর্থ উপার্জন করা যায় এই কথাটি কম বেশি আমরা সবাই জানি। তবে এটি অনেকেই জানি না যে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অর্থ উপার্জন করার কি কি করতে হয়।

সেজন্য আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অর্থ উপার্জন করার জন্য কি কি করতে হবে সে বিষয়ে A to Z জানাবো।

আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন।

 

একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি প্রয়োজন?

 

ব্লগ ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করার জন্য প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। আর একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকটি জিনিস লাগবে। যেমন:

  • ডোমেইন
  • হোস্টিং
  • একটি প্লাটফর্ম
  • একটি থিম

 

ডোমেইন: ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের এডড্রেস বা ঠিকানা। যেমন: এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ‘trickbdblog.com’ । এ নামটি হচ্ছে এই ওয়েবসাইটের এডড্রেস। এখানে প্রথমের ‘trickbdblog’ অংশটুকু হচ্ছে ওয়েবসাইটের নাম এবং পরের ‘.com’ অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন।

বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন রয়েছে। যেমন: .com, .net, .org, .gov.bd, ইত্যাদি। আপনার পছন্দ অনুযায়ী বা ওয়েবসাইটের সাথে মানানসই একটি ইউনিক ডোমেইন রেজিস্ট্রেশন করে নিবেন। ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। যেমন: Putulhost, Bluehost, Namecheap, Godaddy ইত্যাদি।

 

হোস্টিং: ডোমেইন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটি হোস্টিং প্যাকেজ কিনতে হবে। সহজ ভাষায় বললে হোস্টিং হচ্ছে একটি ওয়েবসাইটের স্টোরেজ। হোস্টিং এর ভিতর একটি ওয়েবসাইটের সকল তথ্য ও উপাত্ত সংরক্ষিত থাকে। নতুন ওয়েবসাইটে শুরুর থেকে ‘Shared Hosting‘ কিনলেই চলে যাবে। এতে টাকায় সাশ্রয় হবে। হোস্টিং কেনার জন্য বিভিন্ন হোস্টিং কোম্পানি রয়েছে। যেমন: Putulhost, Bluehost, Namecheap, Hostinger ইত্যাদি।

 

একটি প্লাটফর্ম: ওয়েবসাইটের তৈরি করার একটি প্লাটফর্ম বা সফটওয়ার সিলেক্ট করতে হবে যেখানে আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করবেন এবং মেইনটেইন করবেন। ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকগুলো প্লাটফর্ম বা সফটওয়ার রয়েছে। যেমন: WordPress, Wix, Webbly, Squarespace, Shopify, Webflow ইত্যাদি আরোও অনেক সফটওয়ার রয়েছে। এইসবের মধ্যে বহুল ব্যবহৃত একটি প্লাটফর্ম হচ্ছে WordPress। আমাদের এই ওয়েবসাইটটিও WordPress এ তৈরি করা।

এখন কথা হচ্ছে WordPress কিভাবে ইনস্টল করবেন?

আপনি যখন হোস্টিং কিনবেন তখন হোস্টিং কোম্পানি একটি C-panel এর এক্সেস দেয়। সেই সি-পেনেলে এ গেলেই সেখানে WordPress ইনস্টল করার অপশন পেয়ে যাবেন।

 

একটি থিম: একটি ওয়েবসাইটের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন একটি থিমের। আপনি যে প্লাটফর্মে আপনার ওয়েবসাইট তৈরি করবেন সেই প্লাটফর্মেরই ফ্রি কিছু থিম থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। অথবা আপনি চাইলে আলাদায় থিম কিনে নিয়ে তা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

 

ওয়েবসাইটে ‍নিয়মিত আর্টিকেল লিখতে হবে

 

বলা হয়ে থাকে একটি ওয়েবসাইটের প্রাণ হচ্ছে আর্টিকেল। আপনি যত সুন্দর করেই ওয়েবসাইট তৈরি করেন না কেনো সেই যদি ওয়েবসাইটে যদি ভালো আর্টিকেল না প্রকাশ করেন তাহলে কেউই আপনার ওয়েবসাইটে পড়তে আসবে না। ‍আর কেউ পড়তে না আসলে আপনার ইনকাম বা অর্থ উপার্জন করাও হবে না।

সেজন্য ওয়েবসাইটে ধারাবাহিকতা বজায় রেখে ভালো ভালো আর্টিকেল প্রকাশ করতে হবে।

 

ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সংযুক্ত করতে হবে

 

গুগল সার্চ কনসোল (Google Search Console) হচ্ছে গুগলেরই একটি সার্ভিস বা সেবা। আপনার ওয়েবসাইটে যখন ১০-১৫ টি আর্টিকেল প্রকাশ করা হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে এড বা সংযুক্ত করে দিবেন।

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট এড করলে ওয়েবসাইটের আর্টিকেল গুলো গুগল সার্চ ইঞ্জিনে শো করে। গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট এড করলে মানুষ যখন আপনার রিলেটেড কোনো কিছু গুগলে সার্চ করবে করবে গুগলে আপনার আর্টিকেলটি শো করবে আর মানুষ সেই আর্টিকেল এ ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসবে। এভাবে আপনার ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পাবে।

 

ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করার জন্য কি করতে হবে?

 

আপনার যদি উপরের সবগুলো ধাপ কমপ্লিট করা হয়ে যায় এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হয় তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটটি অর্থ উপার্জন করার জন্য উপযুক্ত হয়ে গেছে।

ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করার জন্য এড নেটওয়ার্ক কোম্পানি (Ad Network Company) রয়েছে। যেমন: Google Adsense, Ezoic, Media.net, Adsstera, Monetag ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত এড নেটওয়ার্ক হচ্ছে Google Adsense ।

আপনি এই এড নেটওয়ার্ক কোম্পানি গুলোর যেকোনো একটির ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটটিতে এড বা বিজ্ঞাপন দেখানোর জন্য আবেদন করে দিবেন। সেখানে আপনার ওয়েবসাইটটি এপ্রুভ করলেই আপনার ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন।

আর এড বা বিজ্ঞাপন দেখানো শুরু করলেই আপনার অর্থ উপার্জন করাও শুরু হয়ে যাবে।

আপনার ওয়েবসাইটটি যখন বেশি জনপ্রিয় হবে তখন আপনি Sponsored বা Paid Promotion করার মাধ্যমেও আপনার ওয়েবসাইট থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ’একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অর্থ উপার্জন করার জন্য কি কি করতে হবে?’ আর্টিকেলের আলোচনা থেকে বুঝতেই পেরেছেন যে রাতারাতি একটি ওয়েবসাইট তৈরি করে তা থেকে অর্থ উপার্জন করা সম্ভব নয়। এর প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম। একবার আপনার ওয়েবসাইট থেকে ইনকাম শুরু হয়ে গেলে তখন তা চলতেই থাকবে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment