Google Adsense এর এপ্রুভাল পাওয়াকে অনলাইনে মানুষ সোনার হরিণ পাওয়া হিসেবে নাম দিয়েছে। গুগল এডসেন্সের এপ্রুভাল পেলে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিইব চ্যানেলে এড চালু হবে এবং ইনকামও শুরু হবে।
কিন্তু Google Adsense থেকে ইনকাম করা এই টাকা গুলো আপনি তুলতে পারবেন না যদি আপনি আপনার এডসেন্স একাউন্টটি ভেরিফাই করে না থাকেন।
তাই আজকের এই আর্টিকেলটিতে আমি দেখিয়ে দিবো যে, কিভাবে গুগল এডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন? বা Adsense Identity verification করার নতুন ও সহজ নিয়ম।
Adsense Identity verification করার নিয়ম
যখন আপনার Google Adsense একাউন্টিতে ১০ ডলার ইনকাম হয়ে যাবে তখন আপনার এডসেন্স একাউন্টিতে Adsense Identity verification করার জন্য এডসেন্সের হোমপেজে উপরের দিকে একটি নোটিফিকেশন আসবে।
সেখানে ‘Go to Payments’ নামের একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে অথবা Google Adsense এর Payments সেকশন থেকে Payments Info তে গেলেও Adsense Identity verification করার অপশন পেয়ে যাবেন।
চলুন ধাপে ধাপে Adsense Identity verification করার নিয়ম বা প্রক্রিয়াটি দেখে নেই।
Adsense Identity verification করার নিয়ম:
ধাপ ০১: প্রথমে আপনার গুগল এডসেন্স একাউন্টিতে প্রবেশ করুন। আপনার একাউন্টে ১০ হয়ে থাকলে হোমপেজেই নিচের ছবিটির মতোন একটি নোটিফিকেশন দেখতে পাবেন।

এখান Go to Payments’ নামের একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে অথবা Google Adsense এর Payments সেকশন থেকে Payments Info তে গেলেও Adsense Identity verification করার অপশন পেয়ে যাবেন।

ছবিতে ‘Verify now’ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এবার এখানে ক্লিক করবেন।
ধাপ ০২: ‘Verify now’ এ ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পপ আপ উইন্ডো আসবে।

আপনি চারভাবে Adsense Identity verification করতে পারবেন। যথা:
- Driver License
- Passport
- National Identiy Card
- Residence Permit
Adsense Identity verification করার জন্য আপনাকে ছবিতে দেখানো চেক বক্সটিতে ক্লিক করে অনুমতি দিতে হবে। তারপর নিচে থাকা ‘Start verification’ অপশনটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৩: ‘Start verification’ অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে প্রথমে দেওয়া রয়েছে ‘Legal name’ আপনার সঠিক নামটি দিতে হবে। আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো তাই আইডি কার্ড অনুযায়ী নামটি দিবো।
তবে আপনার পেমেন্ট ইনফোতেও যেন নামটি একই থাকে সে বিষয়টি নিশ্চিত করবেন। একই না থাকলে পেমেন্ট ইনফো থেকে নামটি চেঞ্জ করে দিতে পারেন।
তারপর আপনি কোন ডুকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি National Identity Card দিয়েছি।
তারপর আইডি কার্ডের সামনের ও পিছনের দিকের ছবি তুলে সেগুলো এখানে আপলোড করে দিতে হবে।
শেষে ‘Next’ বাটনটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৪: ‘Next’ বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি ইন্টারফেইস আসবে।

এবার এখানে আপনার পেমেন্ট এডড্রেস দিতে বলবে। আপনি এডসেন্স তৈরি করার সময় যে ঠিকানাটি দিয়েছিলেন সেটি এখানে অটোমেটিকালি চলে আসবে। আপনি শুধু চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা।
কারণ পরবর্তীতে এই এডড্রেসেই আপনাকে গুগল এডসেন্স থেকে পিন পাঠানো হবে।
সবশেষে, ‘Submit’ বাটনটিতে ক্লিক করবেন।
আপনি যদি আমার দেখানো নিয়েমে সবকিছু করে থাকেন তাহলে সাথে সাথেই আপনার Adsense Identity verification হয়ে যাবে।
আর আপনার Adsense Identity verification হয়ে গেলে নিচের ছবিটির মতোন একটি পপ আপ উইন্ডো আসবে।

বি:দ্র: স্মার্ট আইডি কার্ড দিয়ে তাৎক্ষনিক ভেরিফাই হয়ে যায়। তবে পুরোনো বা আগের আইডি কার্ড গুলো দিয়ে ভেরিফাই করলে কিছু সময় নিলেও নিতে পারে।
আরও পড়ুন:
- নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৪?
- ব্লগিং করতে হলে কী কী শিখতে হবে?
- ব্লগিংয়ে সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়
- ব্লগ লেখার আইডিয়া পাবো কিভাবে?
- ব্লগিং এর ক্ষেত্রে মাল্টিনিশ নিয়ে কাজ করলে কি গুগল অ্যাডসেন্স পেতে অসুবিধা হয়?
- মোবাইল দিয়ে কি ব্লগিং করা যায়?
- আমার ব্লগ সাইটের কন্টেন্ট সার্চ করলে পাওয়া যায় না কেন?
পরিশেষে, আশাকরি এই ’Adsense Identity verification করার নতুন ও সহজ নিয়ম’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।



