কিভাবে অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিবেন? দেখুন সম্পূর্ণ গাইড

Join Telegram Channel

নিউইয়র্ক সিটিকে বলা হয়ে থাকে স্বপ্নের শহর। আর এই স্বপ্নের শহরে আসা অনেক নতুন প্রবাসী বাংলাদেশীর ভাগ্য বদলের প্রথম সোপান বা ধাপ হলো ড্রাইভিং পেশা। নিউইয়র্কে উবার (Uber), লিফট (Lyft) কিংবা ঐতিহ্যবাহী ইয়েলো ট্যাক্সি যেটিই আপনি চালাতে চান না কেন, আপনার প্রথম এবং প্রধান প্রয়োজন হবে TLC (Taxi and Limousine Commission) ড্রাইভার লাইসেন্স

কিন্তু সঠিক তথ্যের অভাব এবং জটিল কিছু নিয়মের কারণে অনেকে প্রবাসীই এই লাইসেন্স করতে গিয়ে দ্বিধায় পড়েন বা দালালের খপ্পরে পড়ে বাড়তি টাকা খরচ করে থাকে।

সেজন্য আজকের ব্লগে আমরা ”কিভাবে অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিবেন?” তার একটি সহজ গাইড আপনাদের সাথে সেয়ার করবো।

কিভাবে অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিবেন? (স্টেপ বাই স্টেপ গাইড)

 

অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম নিচে ধাপে ধাপে দেওয়া হলো:

ধাপ ১: ওয়েবসাইট ভিজিট করুন

প্রথম ধাপে আপনাকে IdentoGO এর অফিসিয়াল এনরোলমেন্ট পোর্টালে uenroll.identogo.com যেতে হবে।

ধাপ ২: সার্ভিস কোড (Service Code) প্রদান করুন

এরপর দ্বিতীয় ধাপে আপনি সেখানে একটি বক্স পাবেন যেখানে “Enter your Service Code” কথাটি লেখা থাকবে। সেখানে TLC-এর জন্য নির্ধারিত নির্দিষ্ট কোডটি দিন: 15425Y। এবং ‘Go’ বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: শিডিউল অ্যাপয়েন্টমেন্ট (Schedule Appointment)

‘Go’ বাটনে ক্লিক করার পর এর পরের পেজে আপনাকে “Schedule or Manage Appointment” অপশনটি সিলেক্ট করতে হবে।

ধাপ ৪: ব্যক্তিগত তথ্য পূরণ

এবার যে ফরমটি পাবেন সেখানে আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল ও ফোন নম্বর দিয়ে ফর্মটি পূরণ করবেন। তবে মনে রাখবেন, এখানে দেওয়া তথ্য যেন আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকা তথ্যের সাথে হুবহু মিলে যায়। যেন কোন ভুল না হয়।

ধাপ ৫: অ্যাপ্লিকেশন আইডি (Application ID)

এরপর আপনার কাছ থেকে “Application ID” চাওয়া হবে। যখন আপনি TLC-তে অনলাইনে আবেদন করেছিলেন (LARS-এর মাধ্যমে), তখন সেখানে একটি আবেদন নম্বর পেয়েছিলেন। সেই নম্বরটিই এখানে খুব সতর্কতার সাথে দিতে হবে।

ধাপ ৬: লোকেশন এবং সময় নির্বাচন

উপরোক্ত ধাপ গুলো সম্পন্ন হলে এবার আপনার জিপ কোড (Zip Code) দিন। তাহলে আপনার বাসার নিকটস্থ যতগুলো IdentoGO সেন্টার রয়েছে সেগুলোর একটি লিস্ট দেখাবে। আপনি আপনার সুবিধামতো একটি সেন্টার এবং দিন-ক্ষণ (Date & Time) সিলেক্ট করুন।

ধাপ ৭: পেমেন্ট ও কনফার্মেশন

সবশেষ ধাপে আপনার দেওয়া তথ্যগুলো চেক করে সাবমিট করুন। পেমেন্ট সাধারণত সেন্টারে গিয়ে ক্রেডিট/ডেবিট কার্ডে দিতে হয় (নগদ টাকা বা ক্যাশ সাধারণত নেয় না)। আপনার ইমেইলে একটি কনফার্মেশন মেইল পাঠানো হবে, সেটি প্রিন্ট করে বা ফোনে সেভ করে সাথে রেখে দিবেন।

উপরোক্ত ধাপ গুলো যদি সঠিক ভাবে সম্পন্ন করেন তবে অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে আর কোন সমস্যা থাকবে না আশাকরি।

 

সাথে কি কি নিতে হবে?

 

সাথে যা যা নিতে হবে:

  • আপনার অরিজিনাল নিউ ইয়র্ক স্টেট ড্রাইভিং লাইসেন্স।
  • অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এর কপি ও
  • ফি প্রদানের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই “কিভাবে অনলাইনে IdentoGO-তে TLC ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিবেন? দেখুন সম্পূর্ণ গাইড” আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।

এ বিষয়ে আপনার কোন মতামত বা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment