ব্যাকলিংক কি? | ব্যাকলিংক কিভাবে কাজ করে? [বিস্তারিত]

Join Telegram Channel

একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিন (Google Search Engine) এ র‌্যাংক করানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও (SEO: Search Engine Optimization) করতে হয়।

এসইও দুই প্রকার। যথা: অন পেইজ এসইও (On Page SEO) ও অফ পেইজ এসইও (Off Page SEO)। আরও এই ব্যাকলিংক হচ্ছে অফ পেইজ এসইওর একটি অংশ।

আজকের এই আর্টিকেলে আমরা ব্যাকলিংক কি? এবং ব্যাকলিংকের কাজ কী বা ব্যাকলিংক কিভাবে কাজ করে? এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

 

ব্যাকলিংক কি বা ব্যাকলিংক কাকে বলে?

 

ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইটে রয়েছে।  এই ওয়েবসাইট গুলো যখন একটি অন্য একটি ওয়েবসাইটকে লিংক দেয় তখন সেটি একটি ব্যাকলিংক হিসেবে গণ্য হয়।

উদাহরণস্বরূপ: যখন অন্য একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের আর্টিকেলে আমার এই ওয়েবসাইটের কোন লিংক যুক্ত করবে তখন সেটি এই ওয়েবসাইটের একটি ব্যাকলিংক হিসেবে গণ্য হবে।

আর একটি ওয়েবসাইটের ব্যাকলিংকের সংখ্যা যত বাড়বে তত সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি (Domain Authority) ও পেজ অথরিটি (Page Authority) বৃদ্ধি পাবে। ফলে সেই ওয়েবসাইটের আর্টিকেল গুলো গুগল সার্চ ইঞ্জিনে প্রথম পেজে রেংক করবে। এতে করে সেই ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাবে, আর ভিজিটর বাড়লে ইনকামও বেড়ে যাবে।

ব্যাকলিংকে ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলা যায়।

 

ব্যাকলিংক কত প্রকার ও কি কি?

 

ব্যাকলিংক দুই (০২) প্রকার। যথা:

  • ডু ফোলো (Do Follow) ব্যাকলিংক
  • নো ফোলো (No Follow) ব্যাকলিংক

 

ওয়েসাইট থেকে ডু ফোলো ও নো ফোলো এই দুই ভাবে ব্যাকলিংক দেওয়া যায়।

ডু-ফেলো ব্যাকলিংক: যখন আপনি কাউকে ডু ফোলো ব্যাকলিংক দিবেন। তখন ‍গুগলের ক্রলার সেই লিংকটি ক্রলিং করবে। ডু-ফোলো ব্যাকলিংক রেংকিংয়ের জন্য কার্যকরী। তাছাড়া ডু-ফোলো ব্যাকলিংকের কারণে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ও পেইজ অথরিটি বৃদ্ধি হয়।

 

নো-ফোলো ব্যাকলিংক: যখন আপনি কাউকে নো ফোলো ব্যাকলিংক দিবেন তখন গুগলের ক্রলার সেই লিংকটিকে ক্রলিং করবে না। নো ফোলো ব্যাকলিংক রেংকিংয়ে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে নো ব্যাকলিংকের মাধ্যমে অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে।

 

ব্যাকলিংকের কাজ কি বা ব্যাকলিংক কিভাবে কাজ করে?

 

ব্যাকলিংকের কাজ হচ্ছে একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ও পেইজ অথরিটি বড়ানো। একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ও পেইজ অথরিটি যখন বাড়ে তখন সেই ওয়েবসাইটের আর্টিকেলগুলো গুগল সার্চ ইঞ্জিনে প্রথম পেজে রেংক করে।

তবে নতুন নতুন ওয়েবসাইট যেগুলোর নিজেরই ডোমেইন অথরিটি নেই, রেংক নেই এইসব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক আসলে খুব একটা কাজে আসবে না।

অবশ্যই যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ভালো সেই ওয়েবসাইটের ব্যাকলিংক বেশি উপকারী।

 

ব্যাকলিংক কিভাবে তৈরি করতে হয়?

 

আপনি যদি কাউকে ব্যাকলিংক দেন তাহলে সেটি এক্সটারনাল লিংক বা আউটবাউন্ড লিংক হিসেবে বিবেচিত হবে।

আর আপনাকে যদি কেউ ব্যাকলিংক দেয় তাহলে সেটি ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংক হিসেবে বিবেচিত হবে।

আপনি বিভিন্ন ভাবে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন। যেমন:

  • গেস্ট পোস্টিং: গেস্ট পোস্টিং হচ্ছে অন্যের ওয়েবসাইটে আপনি আর্টিকেল লিখে দিবেন বিনিময়ে আপনি সেই আর্টিকেলে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নিবেন।
  • ব্লগ কমেন্টিং: অন্যের ব্লগে গিয়ে তাদের পোস্টে আপানার ওয়েবসাইটের লিংক কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিংক তৈরি করতে পারবেন।
  • ইউআরএল সাবমিশন: গুগলে গিয়ে URL Submission লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট চলে আসবে। সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটের এডড্রেসটি দিয়ে সাবমিট করে দিলেই আপনার ওয়েবসাইটের ইউআরএলটি অনেক ওয়েবসাইটে অটোমেটিকভাবে সাবমিট হয়ে যাবে। এভাবেও আপনি ব্যাকলিংক তৈরি করতে পারবেন।
  • ভালো কন্টেন্ট: আপনার ওয়েবসাইটে ভালো ও তথ্য বহূল আর্টিকেল পাবলিশ করুন। মানুষ এমনিই আপনার ওয়েবসাইটকে ব্যাকলিংক দিবে। এই পদ্ধতিটিই সবচেয়ে বেশি কার্যকরী রেংকিংয়ের জন্য।

 

ডু-ফোলো (Do Follow) ব্যাকলিংক দেখতে কেমন?

 

ডু-ফোলো ব্যাকলিংক দেখতে নিচের লিংকটির মতোন:

“<a href=”https://trickbdblog.com/”>Do-Follow</a>”

ডু ফোলো লিংকের ভিতর কোনো No Follow অ্যাট্রিবিউট (Attribute) থাকবে না।

 

নো-ফোলো (No Follow) ব্যাকলিংক দেখতে কেমন?

 

নো-ফোলো ব্যাকলিংক দেখতে নিচের লিংকটির মতোন:

“<a href=”https://trickbdblog.com/” rel=”nofollow”>No-Follow</a>”

নো ফোলো লিংকের ভিতর কোনো No Follow অ্যাট্রিবিউট (Attribute) থাকবে।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ’ব্যাকলিংক কি? | ব্যাকলিংক কিভাবে কাজ করে?’ আর্টিকেলের মাধ্যমে বুঝতে পেরেছেন যে ব্যাকলিংক কি বা কিভাবে কাজ করে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment