উপায় (Upay) হচ্ছে UCB ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। আপনি বাংলাদেশে উপায় একাউন্ট ব্যবহার করে দেশের যে কোন প্রান্তে টাকা-পয়সা লেনদেন বা আদান-প্রদান করতে পারবেন।
তাছাড়া উপায় একাউন্ট ব্যবহার করে আপনি বিদ্যুত বিল, গ্যাস বিল সহ অনলাইনে কেনাকাটা করেও পেমেন্ট করতে পারবেন।
উপায় হচ্ছে বিকাশ, নগদ, ও রকেট এর মতোন একটি মোবাইল ব্যাংকিং সেবা। তবে প্রত্যেকেরই কিছু নিজস্বতা রয়েছে। যার জন্য মানুষ তার পছন্দ অনুযায়ী একটি বা একাধিক সেবা গ্রহণ বা ব্যবহার করে থাকে।
আপনি এখন ঘরে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজে নিজে উপায় একাউন্ট তৈরি করতে পারবেন।
এই আর্টিকেলে ছবি সহকারে ধাপে ধাপে আপনাকে দেখানো হবে যে, কিভাবে উপায় একাউন্ট তৈরি করবেন? (How to create upay account in Bangla) বা মোবাইল দিয়ে উপায় একাউন্ট খোলার সঠিক নিয়ম।
উপায় একাউন্ট তৈরি করতে কি কি লাগবে?
উপায় একাউন্ট তৈরি করার জন্য আপনার সাধারণ কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। যা যা লাগবে তা নিচে দেওয়া হয়েছে।
উপায় একাউন্ট তৈরি করতে যা যা লাগবে:
- একটি স্মার্টফোন।
- সেই ফোনে ডাটা কানেকশন/ওয়াইফাই কানেকশন।
- একটি জাতীয় পরিচয়পত্র/NID Card ।
- একটি সচল মোবাইল নাম্বার।
- যে ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে উপায় একাউন্ট তৈরি করা হবে তাকে উপস্থিত থাকতে হবে।
কিভাবে উপায় একাউন্ট তৈরি করবেন?
উপরে উল্লিখিত উপায় একাউন্ট তৈরি করতে যা যা লাগবে সেসব কিছু আপনার সাথে থাকলে এবার আমরা দেখবো যে কিভাবে উপায় একাউন্ট তৈরি করবেন বা মোবাইল দিয়ে উপায় একাউন্ট খোলার সঠিক নিয়ম।
মোবাইল দিয়ে উপায় একাউন্ট খোলার সঠিক নিয়ম:
ধাপ ০১: মোবইল দিয়ে উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনের ডাটা/ওয়াইফাই কানেকশন চালু করে ওপেন করুন গুগল প্লে স্টোর (Google Play Store) এবং সেখানে সার্চ বারে ‘Upay‘ লিখে সার্চ করুন। প্রথমে এ যে অ্যাপটি পাবেন সেটি ইনস্টল করে ওপেন করে নিবেন।

ধাপ ০২: উপায় অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনার সামনে দুটি অপশন আসবে। যথা:
- রেজিস্ট্রেশন
- লগ ইন
আপনি এখান থেকে প্রথম অপশনটি অর্থাৎ ‘রেজিস্ট্রেশন’ নামের অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ০৩: রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে বলছে যে আপনি তিনটি ধাপের মাধ্যমে উপায় একাউন্ট তৈরি করতে বা খুলতে পারবেন। যথা:
- আপনার জাতীয় পরিপত্রের সামনের ও পিছনের দিকের ছবি তুলার মাধ্যমে।
- আপনার (যার নামে উপায় একাউন্ট তৈরি করবেন) সেলফি তুলার মাধ্যমে।
- এবং কিছু তথ্য প্রদান করার মাধ্যমে।
নিচে থেকে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৪: ‘এগিয়ে যান’ এ ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে প্রথমে ঘরটিতে আপনি যে ফোন নাম্বারে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন।
তারপর সেই সিমটি কোন কোম্পানির অর্থাৎ সিম অপারেটর কোনটি গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল নাকি টেলিটক সেটি সিলেক্ট করে দিবেন।
তারপর একটি রেফারেল কোড চাচ্ছে। এটি অপশনাল না দিলেও কোন সমস্যা নেই।
এবার নিচে থেকে ‘আপনার নম্বর যাচাই করুন’ এই অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৫: ‘আপনার নম্বর যাচাই করুন’ অপশনে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

আপনি উপায় একাউন্ট খোলার জন্য যে নাম্বারটি দিয়েছিলেন সেটিতে একটি ওটিপি অর্থাৎ, ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সিমটি যদি সেই ফোনেই থাকে তাহলে পাসওয়ার্ডটি অটোমেটিকভাবে এখানে নিবে তানাহলে মেসেজ থেকে ওটিপিটি এখানে দিয়ে দিবেন।
ধাপ ০৬: ওটিপি দেওয়া হয়ে গেলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনার কাছে কিছু পারমিশন চাইবে আপনি সেগুলো Allow করে দিবেন।
Allow করে দিলে আপনার সামনে নিচের ছবিটির মতোন ক্যামেরা ওপেন হবে।

এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের ছবি তুলতে হবে (ছবি তোলার যায়গায় যাতে পর্যাপ্ত আলো থাকে, ছবি যেন পরিস্কার উঠে)।
এনআইডি কার্ডের সামনের দিকের ছবি তোলা হয়ে গেলে আবারো ক্যামেরা চালু হবে।

এবার জাতীয় পরিচয়পত্রের পিছনের দিকের ছবি তুলবেন। ছবি তোলা হয়ে গেলে ‘ছবি কনফার্ম করুন’এই অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৭: ‘ছবি কনফার্ম করুন’ এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির একটি ইন্টারফেস আসবে।

এখানে যে ব্যক্তির নামে উপায় একাউন্টি তৈরি করা হবে তার একটি সেলফি তুলতে হবে। ছবি তোলা হয়ে গেলে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৮: ‘কনফার্ম’ অপশনে ক্লিক ক্লিক করলে আপনার সামনে নিচের ছবির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনার পেশা কি?, আপনি পুরুষ নাকি মহিলা? এসব জিজ্ঞেস করবে সেগুলো সিলেক্ট করে দিবেন।
নিচে দেখুন ইমেইল এডড্রেস চাচ্ছে। তবে এটি অপশনাল, আপনার যদি ইমেইল এডড্রেস না থাকে তাহলে এখানে না দিলেও চলবে।
তারপর ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৯: ’এগিয়ে যান’ অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনার সামনে একটি পপ আপ আসবে এবং তাতে লেখা থাকবে যে, ‘আপনার রেজিস্ট্রেশন রিকুয়েস্টটি প্রক্রিয়াধীন। আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে অবহীত করা হবে।’ অর্থাৎ, আপনার উপায় একাউন্ট খোলার রিকুয়েস্ট টি তাদের কাছে চলে গেছে। তারা এখন সব তথ্য যাচাই করে দেখবে যে সব তথ্য ঠিক আছে কিনা। সেজন্য তারা ২৪ ঘণ্টা সময় চেয়েছে।
যদিও এখানে ২৪ ঘণ্টা সময়ের বলা হয়েছে কিন্তু এত সময় লাগে না। সার্ভারজনিত কোন সমস্যা না থাকলে ১০-১৫ মিনিটের ভিতর আপনি নিচের ছবিটির মতোন একটি মেসেজ পাবেন যে নাম্বারে উপায় একাউন্ট খুলছেন সেই নাম্বারে।

মেসেজে চার সংখ্যার একটি টেম্পরারি পাসওয়ার্ড বা পিন দেওয়া থাকবে এটি মনে রাখবেন বা কপি করে রাখবেন।
তারপর আবার উপায় অ্যাপটি ওপেন করবেন।

এবার আর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে না। এবার ‘লগ ইন’ অপশনে ক্লিক করবেন।
তারপর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে।

এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি দিন এবং মেসেজে যে চার সংখ্যার একটি পিন বা পাসওয়ার্ড পেয়েছিলেন সেটি পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিয়ে পাসওয়ার্ডের পাসে থাকা তির চিহ্নটিতে ক্লিক করুন।
ধাপ ১০: এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন ডিভাইস অথরাইজেশন নামের একটি ইন্টারফেস আসবে।

এখানে ’কনফার্ম ডিভাইস’ নামের অপশটিতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে আবারো লগ ইন পেজটি চলে আসবে।

এখানে আবারো মোবাইল নাম্বার ও মেসেজে আসা টেম্পরারী পিনটি দিয়ে পিনের পাশা থাকা তীর চিহ্নটিতে ক্লিক করবেন।
ধাপ ১১: এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন পিন সেট করার একটি পেজ আসবে।

এখানে আপনি আপনার উপায় একাউন্টের জন্য নতুন একটি ৪ ডিজিটের বা সংখ্যার পিন তৈরি করবেন।
পিন তৈরি করার ক্ষেত্রে যেসব পিন আপনি দিতে পারবেন না তা হচ্ছে: 1111, 2222, 1234, 2345, 9876, 8765, 5432 ইত্যাদি।
আপনাকে অবশ্যই রেনডম কোন পিন তৈরি করতে হবে। যেমন: 5013, 3561, 6935 ইত্যাদি এই ধরনের।
পিন তৈরি করার পর দুই ঘরের একই পিন বসিয়ে নিচে থেকে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করবেন।
ধাপ ১২: ‘কনফার্ম’ অপশনে ক্লিক করলে আপনার নিচের ছবিটির আবারো লগ ইন পেজ নিয়ে আসবে।

মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি বসিয়ে দিন এবং এবার পিন দেওয়ার ঘরে নতুন যে পিনটি তৈরি করলেন সেটি বসিয়ে দিয়ে পাশে থাকা তীর চিহ্নটিতে ক্লিক করুন।
ক্লিক করলেই আপনার উপায় একাউন্ট সফল ভাবে তৈরি হয়ে যাবে এবং আপনাকে নিচের ছবিটির মতোন উপায় অ্যাপের ভিতরে নিয়ে যাবে।

আরও পড়ুন:
- মোবাইল দিয়ে সঠিক ভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সাথে ৫০ টাকা বোনাস
- মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার সঠিক নিয়ম
- মোবাইল দিয়ে রকেট একাউন্ট খোলার সঠিক নিয়ম সাথে ২৫ টাকা বোনাস
কিভাবে উপায় একাউন্টে ২০ টাকা বোনাস নিবেন?
নতুন উপায় একাউন্ট তৈরি করলে আপনি ২০ টাকা বোনাস পাবেন। এই আপনি কিভাবে পাবেন তা নিচে দেখানো হয়েছে।
উপায় একাউন্টে ২০ টাকা বোনাস নেওয়ার নিয়ম:
উপায় একাউন্টে ২০ টাকা বোনাস নেওয়ার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। আপনি যদি উপরে দেখানো নিয়ম গুলো অনুসারে উপায় একাউন্ট খুলেন তাহলে ফ্রিতেই আপনি ২০ টাকা বোনাস পেয়ে যাবেন।
উপায় একাউন্টে বোনাস ২০ টাকা দেখার জন্য প্রথমে অ্যাপটিতে লগ ইন করে প্রবেশ করুন।

অ্যাপের উপরে ডানপাশে দেখুন ’ব্যালেন্স’ নামের একটি অপশন আছে সেটিতে ক্লিক করলেই নিচের ছবির মতোন আপনার বোনাস ২০ টাকা দেখতে পারবেন।

উপায় একাউন্ট নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা
উপায় একাউন্ট নিয়ে মানুষ প্রায়শই কিছু কমন প্রশ্ন করে থাকে। নিচে সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হলো।
উপায় একাউন্ট দেখার USSD কোড কত/কি?
উত্তর: উপায় একাউন্ট দেখার USSD কোড হচ্ছে *২৬৮# ।
উপায় কাস্টমার কেয়ার (Upay customer care number) বা হেল্পলাইন এর নাম্বার কত/কি?
উত্তর: উপায় কাস্টমার কেয়ার বা হেল্পলাইন এর নাম্বার হচ্ছে ১৬২৬৮ ।
উপায় এর ক্যাশ আউট চার্জ (Upay cash out charge) কত টাকা?
উত্তর: উপায় একাউন্টের টাকা UCB ATM মাধ্যমে ক্যাশ আউট করলে প্রতি ১ হাজার টাকায় চার্জ কাটবে ৮ টাকা করে।
পরিশেষে, এই আর্টিকেলে কিভাবে উপায় একাউন্ট তৈরি করবেন বা মোবাইল দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আপনি উপরে দেখানো ধাপ গুলো অনুসরণ করলে সহজেই ঘরে বসে উপায় একাউন্ট তৈরি করতে বা খুলতে পারবেন।
আপনার যদি এই বিষয়ে আরও কোন প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
![মোবাইল দিয়ে উপায় একাউন্ট খোলার সঠিক নিয়ম [ছবি সহ সাথে ২০ টাকা বোনাস]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/08/Screenshot_112.png)
![কীভাবে ভোট দিবেন? ভোট দেওয়ার সঠিক নিয়ম A to Z [2026], গণভোট কি এবং কেন?, গণভোটের চারটি প্রশ্ন কি কি?](https://trickbdblog.com/wp-content/uploads/2026/01/Add-a-heading-4.jpg)

