অ্যাপল অফিসিয়ালি একটি স্মার্ট পানির বোতল বাজারে নিয়ে এসেছে। যেটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে।
তবে সেই স্মার্ট বোতলটিতে দাম বেশি থাকার পাশাপাশি রয়েছে কিছু বিশেষ সুবিধাও যা আপনি অন্যান্য সাধারণ বোতলের ভিতর পাবেন না।
তাই Apple Smart Water Bottle সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটিতে আমাদের সাথেই থাকুন।
Apple Smart Water Bottle এর পুরো নাম কী?
Apple Smart Water Bottle টির পুরো নাম টি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে যা হচ্ছে, ‘HidrateSpark PRO STEEL – 32 oz. Smart Water Bottle + Bonus Straw Lid.’
Apple Smart Water Bottle এর সুবিধা কি কি?
Apple Smart Water Bottle এ বিশেষ যেই সুবিধা গুলো পাওয়া যাবে তা ধারাবাহিকভাবে নিচে দেওয়া হলো:
- Apple Smart Water Bottle টিতে রয়েছে Bluetooth এর সুবিধা।
- Apple Smart Water Bottle এর জন্য একটি এপস রয়েছে যেটি আপনি ios সহ Android এর জন্যও পেয়ে যাবেন। প্রথমে এই এপটি ফোনে ইনস্টল করে তারপর ব্লুটুথ এর মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে।
- অ্যাপলের এই স্মার্ট বোতলটি আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে কখন কখন পানি পান করতে হবে। তার জন্য আপনাকে এপটির ভেতর টাইম সেট করে দিতে হবে।
- Apple Smart Water Bottle থেকে আপনি যে পরিমাণ পানি পান করবেন তা এই বোতলটি অটোমেটিকালি বুঝতে পারবে এবং সেটি আপনাকে এপের মাধ্যমে জানিয়ে দেবে।
- Apple Smart Water Bottle এর নিচের অংশটি রিমুভএবল। অর্থাৎ নিচের অংশটুকুকে আপনি খুলতে পারবেন।
- Apple Smart Water Bottle টির নিচের অংশে RGB লাইটিং সিস্টেম রয়েছে যা বোতলটিকে মানুষের কাছে আরও বেশি আকর্ষনীয় করে তুলেছে।
- Apple Smart Water Bottle টিকে ফোনের সাথে কানেক্ট রাখতে এবং লাইটিং সিস্টেম অন রাখার জন্য বোতলটি চার্জ দিতে হবে। আপনি ঠিকই শুনছেন বোতলটিকে চার্জ দিতে হবে। এর জন্য আপনাকে প্রথমে বোতলের নিচের অংশটুকু খুলতে হবে এবং সেখানেই চার্জ দেওয়ার অপশন পেয়ে যাবেন।
- বোতলের প্যাকেটের ভিতরেই একটি চার্জিং কেবল দেওয়া থাকবে, সেটি দিয়েই বোতলটি চার্জ করতে পারবেন।
- Apple Smart Water Bottle টিতে সর্বোচ্চ ৫০০ এম.এল পানি রাখতে পারবেন। যা পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকবে।
- Apple Smart Water Bottle টির বিল্ড কোয়ালিটি অনেক ভালো। একটি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টীল দিয়ে।
Apple Smart Water Bottle এর অসুবিধা কি কি?
Apple Smart Water Bottle টির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে।
Apple Smart Water Bottle টির অসুবিধা গুলো নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো:
- একটি সাধারণ ১০ টাকার বোতল থেকে পানি পান করলে আপনি যেই স্বাদ পাবেন, Apple Smart Water Bottle থেকে পানি পান করলেও আপনি ঠিক সেই একই স্বাদ পাবেন।
- যেহেতু এই বোতলটিকে চার্জ করতে হয় তাই বোতলটির চার্জ শেষ হয়ে গেলে বোতলের RGB লাইটিং সিস্টেমও বন্ধ হয়ে যাবে এবং এপের ভিতরের কাজও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি কি পরিমাণ পানি পান করছেন তা আর বোতলটি বুঝতে পারবে। সুতরাং, সব সুবিধা পুনরায় পাওয়ার জন্য আপনাকে বোতলটিকে পুনরায় চার্জ করতে হবে।
- বোতলটিকে একটি সমতল যায়গায় রেখে তারপর আপনাকে সেটির ভিতর পানি ডালতে হবে, তবেই বোলতটি সব কিছু ভালো ভাবে ধরতে পারবে। আপনি যদি সরাসরি কল থেকে বা বোতলকে ভাজ করে যেমন তেমন ভাবে পানি ডালেন বোতলটি সেক্ষেত্রে ভালোভাবে কাজ করতে নাও পারে। এটিও অনেকের কাছে একটি সমস্যার কারণ হতে পাবে।
Apple Smart Water Bottle price in Bangladesh
Apple Smart Water Bottle টির অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে দাম হচ্ছে 79.95 ডোলার। বাংলাদেশে বর্তমান ডোলার রেট হচ্ছে ১১৭.৫১ টাকা।
সেই হিসেবে Apple Smart Water Bottle টির বাংলাদেশে দাম হচ্ছে ৯,৩৯৪.৭৩ টাকা।
আরও পড়ুন:
- ইএমআই ও কিস্তিতে যে কোন ফ্রিজ কেনার নিয়ম
- কোন ফ্রিজ ভালো তা কিভাবে বুঝবো? [গুরুত্বপূর্ণ ১২টি উপায়]
- ভিশন সিলিং ফ্যানের আজকের দাম কত টাকা ২০২৪?
- ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি কি?
- ১.৫ এসির মাসিক বিদ্যুৎ খরচ কত টাকা ২০২৪
- ১ টন এসির মাসিক বিদ্যুৎ খরচ কত টাকা ২০২৪
- স্কয়ার ফিট বের করার সহজ নিয়ম
- অনলাইনে বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার নিয়ম
পরিশেষে, আশাকরি এই ‘Apple Smart Water Bottle এর দাম কত ও সুবিধা অসুবিধা কি কি?’ আর্টিকেলটি থেকে Apple Smart Water Bottle সম্পর্কে কিছু হলেও জানতে পেরেছেন।



