এই আর্টিকেলটিতে চর্যাপদের গুরত্বপূর্ণ জ্ঞানমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
তাই এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
চর্যাপদের আবিস্কারক কে?
উত্তর: চর্যাপদের আবিস্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে ‘মহামহোপাধ্যায়’।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ খ্রি. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন।
চর্যাচর্যবিনিশ্চয়ে মোট কত জন পদকর্তার পরিচয় পাওয়া যায়?
উত্তর: ‘চর্যাচর্যবিনিশ্চয়ে’ মোট ২৩ জন মতান্তরে ২৪ জন পদকর্তার পরিচয় পাওয়া যায়।
নেপালের রাজগ্রন্থশালা থেকে কোন ৪টি পুঁথি সংগৃহীত হয়?
উত্তর: নেপালের রাজগ্রন্থশালা থেকে যে ৪টি পুঁথি সংগৃহীত করা হয় সেগুলো হচ্ছে, যথা: চর্যাচর্যবিনিশ্চয়, কৃষ্ণপাদের দোহা, সরহপাদ ও ডাকর্ণব।
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সন্ধানে কতবার নেপালে গিয়েছেন?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সন্ধানে তিনবার (০৩) নেপালে গিয়েছেন।
চর্যাপদের মূল উপজীব্য বিষয় কি?
চর্যাপদের পদকর্তা কতজন?
রাজা রাজেন্দ্রলাল কোন গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন?
উত্তর: রাজা রাজেন্দ্রলাল যে গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন সেটি হচ্ছে ‘SANSKRIT BUDDHIST LITERATURE INN NEPAL.
চর্যা শব্দের অর্থ কী?
উত্তর: চর্যা শব্দের অর্থ হচ্ছে ‘আচরণ’।
চর্যার তিব্বতি অনুবাদ কে করেন?
উত্তর: চর্যার তিব্বতি অনুবাদ করেন ড. প্রবোধচন্দ্র বাগচী।
প্রোবধ বাগচী কত সালে চর্যায় তিব্বতি অনুবাদ করেন?
উত্তর: প্রবোধ বাগচী ১৯৩৮ সালে চর্যায় তিব্বতি অনুবাদ করেন।
চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখকৃত সংস্কৃত টীকাকার মুনিদত্তের মতানুসারে এর নাম কি?
উত্তর: চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখকৃত সংস্কৃত টীকাকার মুনিদত্তের মতানুসারে এর নাম হচ্ছে ‘আশ্চর্যাচর্যাচয়’।
পদাবলীর মত এতেও রাগরাগিণীর উল্লেখ আছে এবং কবির ভণিতা রয়েছে মন্তব্যটি কার?
উত্তর: ড. সুকুমার সেন এই মন্ত্যবটি করেছেন যে পদাবলীর মত এতেও রাগরাগিণীর উল্লেখ আছে এবং কবির ভণিতা রয়েছে।
চর্যাপদের বিষয়বস্তু কী?
উত্তর: চর্যাপদের বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধধর্ম মতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ।
চর্যাপদ কথায় আবিষ্কৃত হয়?
উত্তর: চর্যাচদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে।
চর্যাপদের দাবিদার এমন তিনটি ভাষার নাম লেখ
উত্তর: চর্যাপদের দাবিদার এমন তিনটি ভাষার নাম হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা, বঙ্গকামরূপী এবং আলো আধাঁরের ভাষা।
বাঙালি চর্যাপদ- এর পদ কর্তা করা?
উত্তর: বাঙালি চর্যাপদের পদকর্তা হচ্ছে লুইপা, বিরুপা, কুক্কুরীপা, ডোম্বী, শবর ধাম।
চর্যায় গানের সংখ্যা কয়টি?
উত্তর: চর্যায় গানের সংখ্যা হচ্ছে ৫১টি।
চর্যায় কয়টি পদের নষ্ট অংশ পাওয়া গেছে?
উত্তর: চর্যায় ৩টি পদের নষ্ট অংশ পাওয়া গিয়েছে। যথা: ২৪, ২৫ ও ৪৮ ।
চর্যার প্রাপ্ত পুঁথিতে কয়টি পদ পাওয়া গেছে?
উত্তর: চর্যার প্রাপ্ত পুঁথিতে সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
চর্যাপদ- এর পদ কর্তারা প্রায়ই কি ছিলেন?
উত্তর: চর্যাপদ- এর পদ কর্তারা প্রায়ই ছিলেন ‘চৌরাশি সিদ্ধার’ অন্তর্গত।
চর্যাপদ রচনায় ২য় স্থানে রয়েছে কার পদ এবং এর সংখ্যা কত?
উত্তর: চর্যাপদ রচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভুসুকু পা-পদ এবং এর পদ সংখ্যা হচ্ছে ৮টি।
চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
উত্তর: চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হচ্ছে লুইপা এর লেখা।
প্রথম চর্যাপদটি কোন সুরে বা রাগে গীত হয়েছিল?
উত্তর: প্রথম চর্যাপদটি ‘পটমঞ্জুরী’ সুরে বা রাগে গীত হয়েছিল।
চর্যাপদ গুলো কোন ভাষায় রচিত?
উত্তর: চর্যাপদগুলো সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত।
সন্ধ্যা ভাষা কী?
উত্তর: চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়।
চর্যাপদের কত নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
উত্তর: চর্যাপদের ২৩ নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।
চর্যাপদ কোন ছন্দে রচিত?
উত্তর: চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
আরও পড়ুন:
- আর্যভাষা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- ভবানন্দ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- উপভাষা বা আঞ্চলিক ভাষা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- মহাকাব্য কাকে বলে? মহাকাব্য হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা আলোচনা কর
চর্যাপদে কয় প্রকারের অর্থ পাওয়া যায়?
উত্তর: চর্যাপদে দুই প্রকারের অর্থ পাওয়া যায়। যথা: বাহ্যিক ও অভ্যন্তরীণ।
গঙ্গা, যমুনা নদীর কথা উল্লেখ আছে কত নং চর্যায়?
উত্তর: গঙ্গা, যমুনা নদীর কথা উল্লেখ আছে ১৪ নং চর্যায়। যথা: গঙ্গা জউন মাঝে বহই নাঈ।
চর্যাপদ থেকে একটি প্রবাদ উদ্ধৃত কর?
উত্তর: চর্যাপদ থেকে একটি প্রবাদ উদ্ধৃত করা হলো: “অপর্ণা মাংসে হরিণা বৈরী ৬নং চর্যা”।
চর্যাপদের জন্ম হয়েছিল কোন প্রাকৃত থেকে?
উত্তর: চর্যাপদের জন্ম হয়েছিল গৌড়ীয় প্রাকৃত থেকে।
চর্যাপদ প্রথমে কী নামে প্রকাশিথ হয়েছিল?
উত্তর: চর্যাপদ প্রথমে ‘হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোঁহা’ নামে প্রকাশিত হয়েছিল।
চর্যাপদে কি প্রকাশ পেয়েছে?
উত্তর: চর্যাপদে বৌদ্ধ সহজিয়া সাধনার গূঢ় তত্ত্ব প্রকাশ পেয়েছে।
বাংলা ছাড়া অন্য আর কোন ভাষার সাথে চর্যার মিল রয়েছে?
উত্তর: বাংলা ছাড়া আরও অপভ্রংশ, প্রাচীন হিন্দি, মৈথিলি, উড়িষ্যা বা আসামী ভাষার সাথে চর্যার ভাষার মিল রয়েছে।
চর্যাপদ নেপালে পেয়ে যাওয়ার কারণ কী?
উত্তর: সেন শাসকদের আক্রমণ থেকে বাঁচার জন্য বৌদ্ধ সাধকরা পুঁথিসহ নেপালে পালিয়ে যাওয়ার করণে।
চর্যাপদের কবিরা কোন শতকের ছিলেন?
উত্তর: চর্যাপদের কবিরা ছিলেন সপ্তম শতকের।
চর্যাপদে ডোম্বীর বাস কোথায়?
চর্যা দেখতে কবিতা হলেও মূলত কী?
উত্তর: চর্যা দেখতে কবিতা হলেও মূলত সাহিত্যের মাধ্যমে ধর্মের তত্ত্বকথার প্রচার।
চর্যাপদ আবিষ্কারের কত বছর পর তা গ্রন্থাকারে প্রকাশিত করা হয়?
উত্তর: চর্যাপদ আবিষ্কারের ৯ বছর পর তা গ্রন্থাকারে প্রকাশিত হয়।
চর্যার ছন্দে কি রয়েছে?
উত্তর: চর্যার ছন্দে রয়েছে সংস্কৃত পজ্ঝটিকা ছন্দের প্রভাব।
চর্যাপদের মহিলা কবি কে ছিলেন?
উত্তর: চর্যাপদের মহিলা কবি ছিলেন কুক্কুরী পা।
চর্যার মাধ্যমে কি ফুটে উঠেছে?
উত্তর: চর্যার মাধ্যমে সে সময়ের জীবনযাত্রার নানা আচারব্যবহার, রীতিনীতি, জীবিকা ইত্যাদি বিষয় ফুটে উঠেছে।
চর্যাপদের কবিদের মধ্যে বয়সের দিক থেকে প্রাচীন কে?
উত্তর: চর্যাপদের কবিদের মধ্যে বয়সের দিক থেকে প্রাচীন হচ্ছেন শবর পা।
চর্যাপদের ৩৩ সংখ্যক পদের রচয়িতা কে?
উত্তর: চর্যাপদের ৩৩ সংখ্যক পদের রচয়িতা হচ্ছেন ঢেগুন পা।
“টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ী ও ভাত নাহি নিতি আবেশী” – চর্যাদ্বয়ের অর্থ কী?
উত্তর: উপরোক্ত চর্যাদ্বয়ের অর্থ হচ্ছে বস্তিতে আমার ঘর, কোনো প্রতিবেশি নেই। হাড়িতে ভাত নেই কিন্তু নিত্য অতিথি আসে।
মুনিদত্ত কে ছিলেন?
উত্তর: মুনিদত্ত চর্যাপদের একজন টীকাকার ছিলেন।
চর্যাপদ কারা রচনা করেন?
চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সংগীত?
উত্তর: চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সংগীত।


![৩০ হাজারে সেরা ৫ স্মার্টফোন: গেমিং প্রসেসর, বড় ব্যাটারী ও বেস্ট ক্যামেরা! [২০২৬], Best Camera Phone, Top 5 Smartphone Under 30k](https://trickbdblog.com/wp-content/uploads/2026/02/৩০-হাজারে-সেরা-৫-স্মার্টফোন-গেমিং-প্রসেসর-বড়-ব্যাটারী-ও-বেস্ট-ক্যামেরা.jpg)
![কোন ফ্রিজ ভালো তা কিভাবে বুঝবো? [গুরুত্বপূর্ণ ১2টি উপায়]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_13.png)