ফ্রিতে কিভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়াবেন? [৫টি টিপস]

Join Telegram Channel

বর্তমান সময়ে যতগুলো স্যোসাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্যোসাল মিডিয়া প্লাটফর্ম হচ্ছে ‘ফেসবুক’।

এই ফেসবুকে একাউন্ট তৈরি করার পাশাপাশি তৈরি করা যায় ‘ফেসবুক পেইজ’। আর ফেসবুক প্রতিষ্ঠান ফেসবুক পেজের মাধ্যমে টাকা উপার্জন করার অপশন দিয়েছে (ফেসবুক একাউন্টকেও প্রোফেশনাল একাউন্ট করে সেখান থেকে টাকা উপার্জন করা যায়)।

তাই অনেকেই ফেসবুক থেকে টাকা উপার্জন করার জন্য ফেসবুক পেইজ তৈরি করে থাকেন। তাছাড়াও অনেকে আরও বিভিন্ন প্রয়োজনে ফেসবুক পেইজ তৈরি করে থাকেন।

কিন্তু সবাই সচরাচর একটি কমন সমস্যার মুখোমুখি হয় সেটি হচ্ছে পেইজে ফলোয়ার বাড়ে না বা পেইজের রিচ বাড়ে না।

সেজন্যই মূলত আজকের এই আর্টিকেলটি লেখা। এই আর্টিকেলটিতে আপনি ফ্রিতে কিভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানো যায়?, ফ্রিতে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানোর উপায় এবং ফ্রিতে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানো ৫টি টিপস সম্পর্কে জানতে পারবেন।

তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।

 

ভিডিওর ডিউরেশনের দিকে ফোকাস না করে কোয়ালিটির দিকে ফোকাস করুন

 

আপনি ফেসবুক পেইজে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর ডিউরেশনের দিকে ফোকাস না করে কোয়ালিটির দিকে ফোকাস করুন।

কারণ আপনার ভিডিও যতই লম্বা হোক না কেন তাতে যদি ভালো কোনো কন্টেন্ট না থাকে তাহলে মানুষ সেই ভিডিও দেখবে না।

আর মানুষ আপনার ভিডিও না দেখার ফলে আপনার ভিডিওর রিচ কমে যাবে, এংগেজমেন্ট কমে যাবে।

ফলাফল স্বরূপ আপনার পেইজে ফলোয়ার বাড়বে না।

সুতরাং, ফেসবুকে পেইজে ফ্রিতে ফলোয়ার বাড়াতে চাইলে আপনার পেইজে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন।

 

ভিডিওর প্রথম ৩-৫ সেকেন্ডে চমক রাখবেন

 

মানুষ ভিডিও দেখার পিছনে অনেক সময় ব্যায় করলেও মানুষ কিন্তু সবার ভিডিও দেখে না। মানুষ সেই ভিডিওগুলোই দেখে যেগুলোর ভিডিওর শুরুর প্রথম ৩-৫ সেকেন্ডে আকর্ষনীয় কিছু থাকে।

আপনি যখন একটি ভিডিও বানাবেন তখন খেয়াল করবেন যে সেই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয় গুলোর কিছু অংশ কেঁটে এডিটিংয়ের মাধ্যমে ভিডিওর সামনে এড করে দিবেন।

এতে করে মানুষের সামনে যখন সেই গুরুত্বপূর্ণ অংশটুকু চলে আসবে তখন তারা পুরো ভিডিও দেখা শুরু করবে।

আর মানুষ যখন আপনার ফেসবুক পেইজের পুরো ভিডিও দেখা শুরু করবে তখন আপনার পেইজের এংগেজমেন্ট বাড়বে, পেইজের রিচ অনেক বেড়ে যাবে। আর পেইজের রিচ বাড়তে শুরু করলে ফলোয়ার অটোমেটিকভাবে বাড়া শুরু করে দিবে।

 

পেজে ভিডিও আপলোডের ধারাবাহিকতা বজায় রাখুন

 

আপনার পেজে যে ভিডিও আপলোড করেন সেই ভিডিও আপলোড করার ধারাবাহিকতা বজায় রাখুন। অর্থাৎ, আপনি যদি দিনে একটি করে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন প্রতিদিন একটি ভিডিও আপলোড করার।

আর যদি আপনি দুই দিনে একটি বা তিন দিনে একটি করে ভিডিও আপলোড করেন তাহলে চেষ্টা করবেন সেই ধারাবহিকতাও বজায় রাখার। এতে করে ফেসবুকে আপনার ভিডিও গুলোর রিচও বেড়ে যাবে। এবং ধীরে ধীরে একটা সময় পরে আপনি সফলতার পথে এগিয়ে যাবেন।

 

কমেন্টস ও মেসেজের রিপ্লাই করা

 

আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট গুলোর রিপ্লাই দিবেন। এবং ভিডিও দেখার যারা আপনাকে মেসেজ করবে তাদের কমেন্ট ও মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন।

এতে করে আপনার অডিয়েন্সেরা আপনার কানেক্টেড থাকবে এবং পরবর্তী যেকোনো ভিডিও করলে দ্রুত তাদের সামনে চলে যাবে ও সেই ভিডিও প্লে করার চান্সও বেড়ে যাবে।

 

পোস্টে রিয়েকশন দিয়েছে কিন্তু ফোলো করে নাই তাদের ইনভাইট করা

 

আপনার পোস্ট গুলোতে একটু খেয়াল করলে দেখবেন যে অনেকেই পোস্টে রিয়েকশন দিয়েছে কিন্তু ফোলো করে নাই। আপনি চাইলে এক ক্লিকেই তাদের সকলকে ইনভাইট করতে পারবেন।

তার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Meta Business Suite‘ নামে একটি এপস রয়েছে সেটি আপনার ফোনে ইনস্টল করতে হবে। তারপর এপটি ওপেন করে লগইন করবেন।

লগ ইন করার পর উপরেই ‘Explore’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন।

‘Explore’ নামের অপশনটিতে ক্লিক করলে যারা আপনার পোস্টে বিভিন্ন ধরনের রিয়েকশন দিয়েছে কিন্তু এখনো ফোলো করেনি তাদের রিয়েকশন ও আইডি গুলো দেখতে পাবেন।

এবং সেখান থেকে আপনি চাইলে এক ক্লিকেই তাদের প্রত্যেকের কাছে ইনভাইট পাঠাতে পারবেন। এবং এ থেকে আপনার ফলোয়ার বাড়ার সম্ভবনা অনেক বেড়ে যাবে।

 

আরও পড়ুন:

 

আশাকরি, এই ‘ফ্রিতে কিভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়াবেন?’ আর্টিকেলটিতে যে টিপস গুলো সেয়ার করা হয়েছে তা আপনার একটু হলেও উপকারে এসেছে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment