বর্তমান সময়ে নিয়মবিহীনভাবে জীবনযাপন করতে অভ্যস্ত অনেকেই। যেমন: সময়মতো না ঘুমানো, পর্যাপ্ত পানি পান না করা, বেশি বেশি ভাঝাপোড়া খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সহ ইত্যাদি আরও বিভিন্ন কাজ।
সেজন্য সুস্থভাবে জীবনযাপন করার জন্য আপনার করণীয় কি তা নিয়েই আজকের আর্টিকেলটি লেখা হয়েছে।
এই আর্টিকেলে আপনি ১৩টি অভ্যাস সম্পর্কে জানতে পারবেন যা অনুসরণ করলে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন।
সুস্থ জীবনযাপন করার ১৩টি অভ্যাস
নিচে সুস্থ জীবনযাপন করার ১৩টি অভ্যাস সেয়ার করা হলো:
১. পর্যাপ্ত পানি পান করা: আপনাকে প্রতিদিন অন্তত ১০ গ্লাস পানি পান করতে হবে। এবং বাইরে কোথাও গেলে সম্ভব হলে সাথে পানি রাখবেন ও পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। নির্দিষ্ট সময় পর পর পানি পান করলে শরীর আর্দ্র থাকে।
২. প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম: প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমের অভ্যাস বদল আনবে আপনার জীবনযাপনে। এবং প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। এভাবে একমাস চালিয়ে গেলে এটি আপনার অভ্যাসে পরিণত হবে।
৩. সূর্যের আলো গায়ে লাগানো: মানুষের স্বাস্থ্যের সাথে সূর্যের আলোর সরাসরি ও গভীর সম্পর্ক রয়েছে। সেজন্য প্রতিদিন অন্তত ১০ মিনিট সময় রোদে থাকার অভ্যাস গড়ে তুলুন। ভোর ৬ টা থেকে সকাল ৯ টার রোদ বেশি কার্যকরী।
৪. চিনি এড়িয়ে চলা: স্বাস্থ্য ও ত্বকের জন্য চিনি হচ্ছে ক্ষতিকর। তাই চিনি ছাড়া চা, কফি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
৫. সপ্তাহে তিন দিন ব্যায়াম করা: সুস্থ জীবনযাপন করার জন্য সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করা উচিত। ব্যায়াম শরীরের জন্য অনেক উপকারী।
৬. ৩০ মিনিট পড়া: পড়ার অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখতে সহায়তা করে। তাই দিনে অন্তত ৩০ মিনিট পড়ার অভ্যাস গড়ে তুলুন। হতে পারে তা পত্রিকা, গল্প, কবিতা ইত্যাদি।
৭. ১০ মিনিট মেডিটেশন করা: শরীর ও মনকে সারাদিনের জন্য প্রস্তুত করতে দিনে অন্তত ১০ মিনিট মেডিটেশন করুন। ঘুম উঠেই কোনো নিরিবিলি যায়গায় ১০ মিনিট মেডিটেশন করে নিতে পারেন।
৮. বাইরের ভাঝাপোড়া খাবার খাওয়া বন্ধ করা: বাইরের খোলামেলা খাবার-দাবার স্বাস্থকর নয়। তাছাড়া বেশি ভাঝাপোড়া খাবার খাওয়া ঠিক না।
৯. সারাদিনের কাজের তালিকা: সারাদিন আপনি কি কি কাজ করতে চাচ্ছেন বা করবেন তার একটি তালিকা তৈরি করে নিবেন। তাহলে অকারণে আপনার সময় কোথাও নষ্ট হবে না।
১০. নিজেকে সক্রিয় রাখুন: নিজেকে সক্রিয় রাখার জন্য আপনি লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে পারেন। এটি আপনাকে ফিট এবং সক্রিয় রাখতে সহায়তা করবে।
১১. শরীরের সঠিক ওজন বজায় রাখা: শরীরের আকার আয়তনের উপর নির্ভর করে একেক জনের ওজন একেক রকম হয়ে থাকে। তাই আপনার শরীরের আকার আয়তনের উপর নির্ভর করে আপনার জন্য আদর্শ ওজন কত থাকা ভালো তা জানুন এবং তা মেইনটেইন করার চেষ্টা করুন। আপনি এই ‘বি এম আই কিভাবে বের করবো? | উচ্চতা অনুযায়ী নারী ও পরুষের বিএমআই চার্ট’ আর্টিকেলটি পড়লেই বুঝতে পারবেন আপনার জন্য আদর্শ ওজন কত।
১২. অ্যালকোহল ত্যাগ করুন: অ্যালকোহল পান করলে শরীরে টক্সিনের পরিমাণ বাড়িয়ে দেয় যা ফুসফুস ও হৃদপৃন্ডের স্বাভাবিক গতিকে অনিয়মিত করে তোলে। এবং মস্তিষ্ক নিজেকে ত্বরান্বিত করে ও লিভার এটিকে বিপাকে করার চেষ্টা করে ওভারড্রাইভ করে। এছাড়াও শরীরের ওজন, মানসিক স্বাস্থ্য ও ঘুমের ওপরেও এই অ্যালকোহল নেতিবাচক প্রভাব ফেলায় এবং শরীরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। তাই অ্যাহকোহল ত্যাগ করুন।
১৩. নিয়মিত ডাক্তার দেখান: আপনি নিজেকে সুস্থ্য সবল মনে করলেও আপনার শরীর পুরোপুরি সুস্থ্য আছে কিনা তা জানার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ডাক্তার দেখাতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে। এতে করে আপনার শরীর সুস্থ আছে কিনা, কোনো রোগের সম্ভবনা আছে কিনা এবং সুস্বাস্থ্য ধরে রাখার জন্য কি কি করা উচিত ইত্যাদি বিষয় সম্পর্কে আপনি আগে থেকেই অবগত থাকতে পারবেন।
আরও পড়ুন:
- নাক ডাকা বন্ধ করার ১৩টি কার্যকরী উপায় ও ব্যায়াম
- চুল পড়া বন্ধ করার ঘরোয়া ১৭টি সহজ উপায় ও চিকিৎসা
- লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা [বিস্তারিত জানুন]
- বিনা ঔষুধে ধূমপান ছাড়ার কার্যকরী কৌশল | ধূমপান ছাড়ার ৭টি কার্যকরী উপায়
- বাসে উঠলে বমি করার কারণ কী? | বাসে বমি আসা বন্ধ করার ২১ টি উপায়
- কৌষ্টকাঠিন্য হওয়ার ৬টি কারণ ও সমাধান
- পেটের গ্যাস দূর করার ১৫টি সহজ ঘরোয়া উপায়
- ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ১৫টি সহজ ঘরোয়া উপায়
পরিশেষে, আশাকরি এই ‘সুস্থভাবে জীবনযাপন করার জন্য ১৩টি অভ্যাস’ আর্টিকেলটিতে উল্লেখ করা নিয়মগুলো অনুসরণ করলে আপনার সুস্থভাবে জীবনযাপন করার জন্য অনেক উপকার হবে।


![ঈদুল আযহার নামাজ পড়ার নিয়ম ২০২৬ [নিয়ম, নিয়ত, তাকবীর]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/04/Screenshot_210-1.webp)
