ফেসবুক তার সকল ব্যবহারকারীকেই দিচ্ছে ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ। কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার যদি কম থাকে তবে আপনি সেই ফেসবুক পেজ দিয়ে ভালো পরিমাণ আয় করতে পারবেন না।
সেজন্য আজকের আর্টিকেলে আমি ‘কিভাবে ফেসবুক পেজের রিচ বাড়ানো যায়? বা ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার বাড়ানোর ৫টি সহজ উপায়’ নিয়ে হাজির হয়েছি।
তাই আপনিও যদি আপনার ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার বাড়াতে চান তবে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
কিভাবে ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার বাড়বো? [৫টি উপায়]
নিচে ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার বাড়ানোর ৫টি সহজ উপায় দেওয়া হলো:
১. রিলস ভিডিও (Reels Video): বড় ভিডিওর চেয়ে ছোট ভিডিও অর্থাৎ, রিলস ভিডিও গুলোতে দ্রুত ভিউ পাওয়া যায় ফেসবুকে। তাই আজ থেকেই আপনার ফেসবুক পেজে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করা শুরু করুন।
ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য আপনার ফেসবুক পেজে সপ্তাহে কমপক্ষে ৪টি বা এর বেশি রিলস ভিডিও আপলোড করবেন। এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। দেখবেন দ্রুতই আপনার ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার বাড়বে।
২. ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও (Trending Topic): আপনি খেয়াল করলে দেখবেন ফেসবুকে সবসময় কিছু না কিছু ভাইরাল বিষয় থাকে। এই ভাইরাল বিষয় গুলোই ট্রেন্ডিং টপিক এবং এই ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে।
ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানালে দ্রুত পেজের রিচ ও ফলোয়ার বাড়বে। চেষ্টা করবেন কোনো বিষয় ট্রেন্ডিংয়ে আসার সাথে সাথেই যত দ্রুত সম্ভব ভিডিও বানিয়ে আপনার পেজে আপলোড দিবেন।
৩. ভিডিও এনগেজমেন্ট (Video Engagement): ফেসবুকে অনেকের ভিডিওতেই বলতে শুনবেন যে, ‘আপনি যদি এই ভিডিওতে একটি লাইক করেন, কমেন্ট, সেয়ার করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে।’ এটি করে আপনার তেমন লাভ হবে না তবে যার ভিডিওতে লাইক, কমেন্ট ও সেয়ার করবেন তার বেশি লাভ হবে।
তবে এটি একটি কার্যকরী কৌশল যা আপনার ভিডিওতেও বলতে পারেন। যখন অন্যরা আপনার ভিডিওতে কমেন্ট করবে তখন আপনি সেইসব কমেন্টের রিপ্লাই দিবেন। এতে করে আপনার ভিডিওর এনগেজমেন্ট বাড়বে। সেই সাথে আপনার পেজের রিচও বাড়বে।
৪. ভিডিও কোয়ালিটি (Video Quality): আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিতে কিন্তু আপনি ছাড়াও আরও অনেকেই ভিডিও বানায়। আপনাকে আপনার কম্পেটিটরদের ভিডিও দেখতে হবে এবং তাদের বেস্ট কোয়ালিটির ভিডিও (কোয়ালিটি ভিডিও বলতে ইনফরমেটিভ বা তথ্যবহুল ভিডিওর কথা বলা হচ্ছে) বানাতে হবে।
তবেই আপনার ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার অন্যদের চেয়ে দ্রুত বা অল্প সময়ের ভিতর বাড়বে।
৫. নির্দিষ্ট সময় সেট করা: ফেসবুক পেজে আপনার মন মতোন ভিডিও আপলোড করলে চলবে না। অবশ্যই ভিডিও আপলোড করার একটি নির্দিষ্ট সময় সেট করুন। আপনার ফেসবুক পেজে কোন সময়ে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউ আসে সেটি বুঝার চেষ্টা করুন এবং সেই সময়েই নিয়মিত ভিডিও আপলোড করুন।
কারণ রেনডম টাইমে ভিডিও আপলোড করলে যদি ৫০০ ভিউস আসে, তা নির্দিষ্ট টাইমে আপলোড করলে সাথে সাথে কমপক্ষে ১০০০ ভিউস আসবে। আর ভিডিও আপলোড করার সাথে সাথেই যখন বেশি ভিউস আসবে, তখন ফেসবুকের অ্যালগরিদম আপনার ভিডিওটিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাবে। এতে করে আপনার ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার দুটোই বাড়বে।
আরও পড়ুন:
- কিভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করবেন? [স্টেপ বাই স্টেপ গাইড]
- ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার ১০টি কার্যকরী উপায়
- কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা আয় করা যায়?
- ফ্রিতে কিভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়াবেন? [৫টি টিপস]
পরিশেষে বলা যায় যে, ফেসবুক সফল হতে হলে আপনার ফেসবুক পেজের রিচ ও ফলোয়ার দুটোই বাড়াতে হবে। আর ফেসবুক পেজেরে রিচ ও ফলোয়র বাড়াতে হলে আপনাকে অবশ্যই এই আর্টিকেলে আলোচিত বিষয় গুলো ফলো করতে হবে।



![৩০ হাজারে সেরা ৫ স্মার্টফোন: গেমিং প্রসেসর, বড় ব্যাটারী ও বেস্ট ক্যামেরা! [২০২৬], Best Camera Phone, Top 5 Smartphone Under 30k](https://trickbdblog.com/wp-content/uploads/2026/02/৩০-হাজারে-সেরা-৫-স্মার্টফোন-গেমিং-প্রসেসর-বড়-ব্যাটারী-ও-বেস্ট-ক্যামেরা.jpg)