বি এম আই কিভাবে বের করব?। উচ্চতা অনুযায়ী নারী ও পুরুষের বিএমআই চার্ট

Join Telegram Channel

একটি প্রচলিত রয়েছে যে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। ঠিক তেমনি আপনার শরীরের উচ্চতা অনুযায়ী আপনার ওজন কেমন হওয়া উচিত এ বিষয়েও আপনার ধারণা থাকা উচিত।

কারণ, আপনার শরীরের উচ্চতার সাথে আপনার ওজনের একটা সামঞ্জস্য থাকতে হবে। এর থেকে ওজন হওয়াটাও ভালো নয় এবং বেশি হওয়াটাও ভালো নয়।

আর শরীরের উচ্চতার সাথে ওজন কেমন হওয়া উচিত এটা বের করার প্রক্রিয়াকেই মূলত বি এম আই বলে।

এই আর্টিকেলে আপনি বিএমআই কিভাবে বের করব? (How to check BMI in bangla?) এবং উচ্চতা অনুযায়ী নারী ও পুরুষের বি এম আই চার্ট দেওয়া হয়েছে।

 

বি এম আই (BMI) কি/কাকে বলে?

 

বি এম আই (BMI) এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইনডেক্স (Body mass index)।

একজন মানুষের ওজন তার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। স্বাভাবিকের চেয়ে কম ওজন যেমন স্বাস্থ্যের জন্য ভালো নয় ঠিক তেমন স্বাভাবিকের চেয়ে বেশি ওজনও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়।

আপনার উচ্চতার সাথে মিল রেখে আপনার ওজন হতে হবে স্বাভাবিক।

আপনার শরীরের উচ্চতার সাথে আপনার ওজন ঠিক আছে কিনা তা পরিমাপ করার পদ্ধতিই মূলত হচ্ছে বিএমআই বা বডি মাস ইনডেক্স।

 

বিএমআই (BMI) কত প্রকার ও কি কি?

 

বিএমআই সাধারণত চার (০৪) প্রকার হয়ে থাকে। যথা:

  • ওজন কম।
  • স্বাভাবিক ওজন।
  • ওজন বেশি।
  • স্থূল বা অতিরিক্ত স্থূল।

 

বিএমআই নির্ণয় করার সূত্র কি?

 

বিএমআই নির্ণয় করার একটি নিয়ম বা সূত্র রয়েছে। সেই সূত্র মাফিক বি এম আই নির্ণয় করা হয়।

বি এম আই নির্ণয় করার সূত্র হচ্ছে:

ওজন কেজির হিসেবে ÷ (উচ্চতা মিটারের হিসেবে x উচ্চতা মিটারের হিসেবে) = বিএমআই (BMI)

 

বিএমআই বের করার নিয়ম

 

বিএমআই বের করার জন্য আপনাকে উপরে দেওয়া বিএমআই নির্ণয় করার সূত্রটি ব্যবহার করতে হবে।

যেমন: মনে করেন আপনার ওজন ৫৫ কেজি এবং উচ্চতা হচ্ছে ১.৫ মিটার। এখন কিভাবে বিএমআই বের করবেন সেটিই দেখবো।

বিএমআই নির্ণয় করার সূত্র অনুসারে বিএমআই বের করার নিয়ম:

৫৫ ÷ (১.৫ x ১.৫)

= ৫৫ ÷ ২.২৫

= ২৪.২৪

অর্থাৎ, যদি আপনার ওজন ৫৫ কেজি ও উচ্চতা ১.৫ মিটার হয়ে থাকে তাহলে বিএমআই বের করার নিয়ম অনুযায়ী আপনার বিএমআই হবে ২৪.২৪ ।

 

বিএমআই ঠিক আছে কিনা তা বুঝবো কিভাবে?

 

উপরে দেখানো পদ্ধতিতে বিএমআই বের করার পর এখন এই বিএমআই ঠিক আছে কিনা এ বিষয়ে অনেকে কনফিউশনে পরে যান।

তবে চিন্তার কোন কারণ নেই। নিচে বিএমআই ভালো নাকি মন্দ সে বিষয়ে একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকা থেকে মিলিয়ে দেখুন যে আপনার বিএমআই ঠিক আছে নাকি নেই।

বিএমআই ঠিক আছে নাকি নাই তা বুঝার তালিকা:

বিএমআই (BMI)ভালো নাকি খারাপ
০ – ১৮.৪৯ওজন কম
১৮.৫০ – ২৪.৯সঠিক বা স্বাভাবিক ওজন
২৫.০০ – ২৯.৯ওজন বেশি
৩০.০০ – ৩৯.০০স্থূল
৪০+অতিরিক্ত স্থূল

 

 

বিএমআই ফল অনুযায়ী ওজন কম হলে কি কি খাদ্য গ্রহণ করতে হবে?

 

বিএমআই ফল অনুযায়ী যদি আপনার ওজন কম হয় তাহলে আপনি নিম্নোক্ত নিয়ম অনুসারে খাবার গ্রহণ করতে পারেন।

বিএমআই ফল অনুযায়ী ওজন কম হলে যেসব খাদ্য গ্রহণ করবেন:

খাবারের নামখাবারের পরিমাণ
ডিমপ্রতিদিন ২টি করে
আলু৪০ গ্রাম
চাল২২০ গ্রাম
মাছ বা মাংস৮০ গ্রাম
দুধ২০০ গ্রাম
তেল/চর্বি২০ গ্রাম
ফল১০০ গ্রাম
ডাল৩৫ গ্রাম
চিনি৩০ গ্রাম
রুটি১০০ গ্রাম
শাকসবজি৪০ গ্রাম

 

 

বিএমআই ফল অনুযায়ী ওজন স্বাভাবিক হলে কি কি খাদ্য গ্রহণ করতে হবে?

 

বিএমআই ফল অনুযায়ী যদি আপনার ওজন স্বাভাবিক হয় তাহলে আপনি নিম্নোক্ত নিয়ম অনুসারে খাবার গ্রহণ করতে পারেন।

বিএমআই ফল অনুযায়ী ওজন স্বাভাবিক হলে যেসব খাদ্য গ্রহণ করবেন:

খাবারের নামখাবারের পরিমাণ
ডিমসপ্তাহে ২টি করে
আলু৫০ গ্রাম
চাল২৭০ গ্রাম
মাছ বা মাংস৬০ গ্রাম
দুধ১০০ গ্রাম
তেল/চর্বি৪০ গ্রাম
ফল১০০ গ্রাম
ডাল২৫ গ্রাম
চিনি৪০ গ্রাম
রুটি১০০ গ্রাম
শাকসবজি৬০ গ্রাম

 

 

বিএমআই ফল অনুযায়ী ওজন বেশি হলে কি কি খাদ্য গ্রহণ করতে হবে?

 

বিএমআই ফল অনুযায়ী যদি আপনার ওজন বেশি হয় তাহলে আপনি নিম্নোক্ত নিয়ম অনুসারে খাবার গ্রহণ করতে পারেন।

বিএমআই ফল অনুযায়ী ওজন বেশি হলে যেসব খাদ্য গ্রহণ করবেন:

খাবারের নামখাবারের পরিমাণ
ডিমসপ্তাহে ১টি করে
আলু৩০ গ্রাম
চাল২০০ গ্রাম
মাছ বা মাংস৫০ গ্রাম
দুধ১০০ গ্রাম
তেল/চর্বি২৫ গ্রাম
ফল১০০ গ্রাম
ডাল২০ গ্রাম
চিনি২০ গ্রাম
রুটি৭০০ গ্রাম
শাকসবজি৬০ গ্রাম

 

 

বিএমআই ফল অনুযায়ী ওজন স্থূল অবস্থায় থাকলে কি কি খাদ্য গ্রহণ করতে হবে?

 

বিএমআই ফল অনুযায়ী যদি আপনার ওজন স্থূল অবস্থায় থাকে তাহলে আপনি নিম্নোক্ত নিয়ম অনুসারে খাবার গ্রহণ করতে পারেন।

বিএমআই ফল অনুযায়ী ওজন স্থূল অবস্থায় থাকলে যেসব খাদ্য গ্রহণ করবেন:

খাবারের নামখাবারের পরিমাণ
ডিমসপ্তাহে ১টি করে
আলু৩০ গ্রাম
চাল১০০ গ্রাম
মাছ বা মাংস২০ গ্রাম
দুধ৮০ গ্রাম
তেল/চর্বি১০ গ্রাম
ফল২০০ গ্রাম
ডাল১০ গ্রাম
চিনি১০ গ্রাম
রুটি৭৫ গ্রাম
শাকসবজি১০০ গ্রাম

 

 

বাঞ্ছিত ওজন কিভাবে বের করব?

 

আপনার ওজন বেশি হলে আপনাকে কত কেজি ওজন কমাতে হবে এবং আপনার ওজন কম হলে আপনাকে কত কেজি ওজন বাড়াতে হবে এটিই হচ্ছে মূলত বাঞ্ছিত ওজন।

বাঞ্ছিত ওজন নির্ণয় করার সূত্র:

বাঞ্ছিত ওজন নির্ণয় করার জন্য ‍পুরুষদের ক্ষেত্রে প্রতি ৫ ফুট উচ্চতার জন্য আপনাকে ১০৬ পাউন্ড এবং প্রত্যেক ইঞ্চির জন্য আপনাকে ৬ পাউন্ড করে ধরতে হবে।

বাঞ্ছিত ওজন নির্ণয় করার জন্য মহিলাদের ক্ষেত্রে প্রতি ৫ ফুট উচ্চতার জন্য আপনাকে ১০০ পাউন্ড এবং প্রত্যেক ইঞ্চির জন্য আপনাকে ৫ পাউন্ড করে ধরতে হবে।

বাঞ্ছিত ওজন বের করার নিয়ম:

মনে করুন যে একজন পুরুষের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

এখন পুরুষের বাঞ্ছিত ওজন বের করার নিয়ম অনুসারে,

৫ ফুটে হয় ১০৬ পাউন্ড এবং ৫ ইঞ্চিতে হয় ৫ x ৬ =  ৩০ পাউন্ড।

সর্বমোট হচ্ছে ১০৬ + ৩০ = ১৩৬ পাউন্ড।

এখন ১৩৬ ÷ ২.২ = ৬১ কেজি।

অতএব, একজন পুরুষের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে তার বাঞ্ছিত ওজন হবে ৬১ কেজি।

আবার,

মনে করুন যে একজন মহিলার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

এখন মহিলার বাঞ্ছিত ওজন বের করার নিয়ম অনুসারে,

৫ ফুটে হয় ১০০ পাউন্ড এবং ৩ ইঞ্চিতে হয় ৩ x ৫ =  ১৫ পাউন্ড।

সর্বমোট হচ্ছে ১০০ + ১৫ = ১১৫ পাউন্ড।

এখন ১১৫ ÷ ২.২ = ৫২ কেজি।

অতএব, একজন মহিলার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি হলে তার বাঞ্ছিত ওজন হবে ৫২ কেজি।

 

উচ্চতা অনুযায়ী নারী ও পুরুষের বিএমআই চার্ট

 

উচ্চতা অনুযায়ী একজন নারী বা পুরুষের ওজন কত হওয়া এ উচিত ব্যাপারে বিএমআই চার্ট রয়েছে।

নিচে উচ্চতা অনুযায়ী একজন নারী বা পুরুষের ওজন কত হওয়া উচিত তার বিএমআই চার্ট (BMI Chart) দেওয়া হলো:

বিএমআই চার্ট (BMI Chart)
উচ্চতানারী (কিলোগ্রাম)পুরুষ (কিলোগ্রাম)
৪ ফুট ৭ ইঞ্চি৩৬ – ৪৬৩৯ – ৪৯
৪ ফুট ৮ ইঞ্চি৩৮ – ৪৮৪১ – ৫০
৪ ফুট ৯ ইঞ্চি৩৯ – ৫০৪২ – ৫২
৪ ফুট ১০ ইঞ্চি৪১ – ৫২৪৪ – ৫৪
৪ ফুট ১১ ইঞ্চি৪২ – ৫৩৪৫ – ৫৬
৫ ফুট৪৩ – ৫৫৪৭ – ৫৮
৫ ফুট ১ ইঞ্চি৪৫ – ৫৭৪৮ – ৬০
৫ ফুট ২ ইঞ্চি৪৬ – ৫৯৫০ – ৬২
৫ ফুট ৩ ইঞ্চি৪৮ – ৬১৫১ – ৬৪
৫ ফুট ৪ ইঞ্চি৪৯ – ৬৩৫৩ – ৬৬
৫ ফুট ৫ ইঞ্চি৫১ – ৬৫৫৫ – ৬৮
৫ ফুট ৬ ইঞ্চি৫৩ – ৬৭৫৬ – ৭০
৫ ফুট ৭ ইঞ্চি৫৪ – ৬৯৫৮ – ৭২
৫ ফুট ৮ ইঞ্চি৫৬ – ৭১৬০ – ৭৪
৫ ফুট ৯ ইঞ্চি৫৭ – ৭১৬২ – ৭৬
৫ ফুট ১০ ইঞ্চি৫৯ – ৭৫৬৪ – ৭৯
৫ ফুট ১১ ইঞ্চি৬১ – ৭৭৬৫ – ৮১
৬ ফুট৬৩ – ৮০৬৭ – ৮৩
৬ ফুট ১ ইঞ্চি৬৫ – ৮২৬৯ – ৮৬
৬ ফুট ২ ইঞ্চি৬৭ – ৮৪৭১ – ৮৮

 

পরিশেষে, এই আর্টিকেলে বি এম আই কিভাবে বের করব?। উচ্চতা অনুযায়ী নারী ও পুরুষের বিএমআই চার্ট সহ এই রিলেটেড আরও অনেক গুলোর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তাছাড়া এই আর্টিকেলের কিছু কিছু তথ্য ও উপাত্ত অনলাইনে রিসার্চ করে বের করে এখানে বসানো হয়েছে। আপনাদের এই আর্টিকেলের তথ্য বিষয়ক কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে বা এই Contact Us ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment