আমাদের ভিতর অনেকেই এখনো বাটন মোবাইল ব্যবহার করে থাকেন। এবং তারা বাটন ফোন দিয়েই নগদ ব্যবহার করেন। নগদ থেকে রিচার্জ করা, ক্যাশ আউট করা সহ যাবতীয় কাজ বাটন ফোন দিয়েই করেন।
এর পূর্বে আমরা বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে যেকোনো সিমে রিচার্জ করার নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং আজকের আর্টিকেলে আমরা বাটন মোবাইল দিয়ে নগদ থেকে যেকোনো সিমে রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানবো।
তাই আর দেরী না করে মূল আর্টিকেল শুরু করা যাক।
বাটন মোবাইল দিয়ে নগদ থেকে রিচার্জ করার নিয়ম বা পদ্ধতি
বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা রিচার্জ করার জন্য প্রথমে বাটন ফোনটি আপনার হাতে নিন এবং নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ করুন।
মোবাইল দিয়ে নগদ থেকে টাকা রিচার্জ করার জন্য প্রথমে:
- বাটন মোবাইলের ডায়ল প্যাড থেকে *167# ডায়াল করুন।
- এবার কল দিন। যদি ফোনে দুইটি সিম লাগানো থাকে তাহলে যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটিতে কল দিবেন।
- আপনার সামনে কিছু অপশন আসবে। আপনি ৩ নাম্বার অপশনটি (Mobile Recharge) অর্থাৎ 3 লিখে SEND করে দিন।
- এবার আপনার সামনে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত বিভিন্ন সিম কোম্পানির নাম আসবে। আপনি যে সিমে রিচার্জ করতে চান সেই নাম্বারটি সিলেক্ট করে দিয়ে SEND করে দিন।
- এবার আপনার সিমটি Prepaid নাকি Postpaid সেটি সিলেক্ট করে দিবেন। Prepaid হলে 1 ও Postpaid হলে 2 লিখে SEND করে দিন।
- আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেটি লিখবেন এবং SEND করে দিবেন।
- তারপর আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটি লিখে SEND করে দিন।
- এবার আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে SEND করে দিন।
উপরোক্ত ধাপ গুলো সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজেই আপনার বাটন মোবাইল দিয়ে নগদ থেকে যে কোন সিমে টাকা রিচার্জ করতে পারবেন।
তবে আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা অবশ্যই আপনার নগদ একাউন্টে থাকতে হবে।
নগদ থেকে মোবাইল রিচার্জ চার্জ কত টাকা?
নগদ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ প্রদান করতে হবে না। এটা সম্পূর্ণ ফ্রি। তবে নগদ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনার নগদ একাউন্টের ভিতর সর্বনিম্ন ২০ টাকা থাকতে হবে।
আপনার নগদ একাউন্টে সর্বনিম্ন ২০ টাকা থাকলেই আপনি নগদ থেকে যেকোনো রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুন:
পরিশেষে, যেহেতু টাকা পয়সার বিষয় তাই বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা রিচার্জ করার সময় অবশ্যই উপরে দেখানো প্রত্যেকটি ধাপ সতর্কতার সহিত অনুসরণ করবেন। এবং মোবাইল নাম্বারটি ভালো করে যাচাই করে নিবেন তারপর রিচার্জ করবেন।



