বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে ক্যাশ আউট করার নিয়ম

Join Telegram Channel

আমাদের ভিতর অনেকেই এখনো বাটন মোবাইল ব্যবহার করেন। এবং তারা বাটন ফোন দিয়েই বিকাশ ব্যবহার করেন। বিকাশ থেকে রিচার্জ করা ও ক্যাশ আউট করা সহ যাবতীয় কাজ করে থাকেন।

এর আগে আমরা বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে যেকোনো সিমে রিচার্জ করার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকের আর্টিকেলে আমরা বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে জানবো।

তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেল শুরু করা যাক।

 

বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে ক্যাশ আউট (Cash Out) করার নিয়ম বা পদ্ধতি

 

বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার জন্য প্রথমে বাটন ফোনটি আপনার হাতে নিন এবং নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ করুন।

মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার জন্য প্রথমে:

  • বাটন মোবাইলের ডায়ল প্যাড থেকে *247# ডায়াল করুন।
  • এবার কল দিন। যদি ফোনে দুইটি সিম লাগানো থাকে তাহলে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটিতে কল দিবেন।
  • আপনার সামনে কিছু অপশন আসবে। আপনি ৫ নাম্বার অপশনটি (Cash Out) অর্থাৎ 5 লিখে SEND করে দিবেন।
  • এবার আপনার সামনে অপশন আসবে এখান থেকে আপনি কি এজেন্ট, এটিএম নাকি প্রিয় নম্বর থেকে ক্যাশ আউট করতে চান সেই নম্বরটি সিলেক্ট করে দিবেন। আমি এজেন্টের মাধ্যমে টাকা ক্যাশ আউট করবো তাই 1 নাম্বারটি সিলেক্ট করে দিয়ে SEND করে দিলাম।
  • এবার আপনি এজেন্টের ফোন নাম্বারটি লিখে SEND করে দিন।
  • আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তার পরিমাণ লিখবেন এবং SEND করে দিবেন।
  • এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে SEND করে দিন।

 

উপরোক্ত ধাপ গুলো সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজেই আপনার বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন।

তবে আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা অবশ্যই আপনার বিকাশ একাউন্টে থাকতে হবে।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, যেহেতু টাকা পয়সার বিষয় তাই বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় অবশ্যই উপরে দেখানো প্রত্যেকটি ধাপ সতর্কতার সহিত অনুসরণ করবেন। এবং ক্যাশ আউট যে ফোন নাম্বারে করবেন সেই মোবাইল নাম্বারটি ভালো করে যাচাই করে তারপর ক্যাশ আউট করবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment