আমাদের ভিতর অনেকেই এখনো বাটন মোবাইল ব্যবহার করেন। তারা বাটন ফোন দিয়েই বিকাশ ব্যবহার করেন। বিকাশ থেকে রিচার্জ করা, ক্যাশ আউট করা সহ যাবতীয় কাজ।
আজকের আর্টিকেলে আমরা বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে যেকোনো সিমে রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানবো।
তাই আর দেরী না করে মূল আর্টিকেল শুরু করা যাক।
বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম বা পদ্ধতি
বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা রিচার্জ করার জন্য প্রথমে বাটন ফোনটি আপনার হাতে নিন এবং নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ করুন।
মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা রিচার্জ করার জন্য প্রথমে:
- বাটন মোবাইলের ডায়ল প্যাড থেকে *247# ডায়াল করুন।
- এবার কল দিন। যদি ফোনে দুইটি সিম লাগানো থাকে তাহলে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটিতে কল দিবেন।
- আপনার সামনে কিছু অপশন আসবে। আপনি ৩ নাম্বার অপশনটি (Mobile Recharge) অর্থাৎ 3 লিখে SEND করে দিন।
- এবার আপনার সামনে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত বিভিন্ন সিম কোম্পানির নাম আসবে। আপনি যে সিমে রিচার্জ করতে চান সেই নাম্বারটি সিলেক্ট করে দিয়ে SEND করে দিন।
- এবার আপনার সিমটি Prepaid নাকি Postpaid সেটি সিলেক্ট করে দিবেন। Prepaid হলে 1 ও Postpaid হলে 2 লিখে SEND করে দিন।
- আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেটি লিখবেন এবং SEND করে দিবেন।
- আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটি লিখে SEND করে দিন।
- এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে SEND করে দিন।
উপরোক্ত ধাপ গুলো অনুসরণ করলে খুব সহজেই আপনার বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে যে কোন সিমে টাকা রিচার্জ করতে পারবেন।
তবে আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা অবশ্যই আপনার বিকাশ একাউন্টে থাকতে হবে।
বিকাশ থেকে মোবাইল রিচার্জ চার্জ কত টাকা?
বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ প্রদান করতে হবে না। এটা সম্পূর্ণ ফ্রি। তবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনার বিকাশ একাউন্টে সর্বনিম্ন ২০ টাকা থাকতে হবে।
আপনার বিকাশ একাউন্টে ২০ টাকা থাকলেই আপনি বিকাশ থেকে রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুন:
- বিকাশ অ্যাপ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন নেয়ার নিয়ম
- মোবাইল দিয়ে সঠিকভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- কিভাবে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবো?
- বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম
পরিশেষে, যেহেতু টাকা পয়সার বিষয় তাই বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা রিচার্জ করার সময় অবশ্যই উপরে দেখানো প্রত্যেকটি ধাপ সতর্কতার সহিত অনুসরণ করবেন। এবং মোবাইল নাম্বারটি ভালো করে যাচাই করে তারপর রিচার্জ করবেন।



![লেখক সাদাত হোসাইন এর উক্তিসমূহ ২০২৬ [৬০টি উক্তি]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/05/Screenshot_314.webp)