পেটের গ্যাস দূর করার ১৫টি সহজ ঘরোয়া উপায়

Join Telegram Channel

মানুষের শরীরে সচরাচর যতগুলো সমস্যা হয় তার মধ্যে কমন একটি সমস্যা হচ্ছে পেটে গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন: খারাপ খাদ্যাভাস, হাট-বাজারে খোলা খাবার খাওয়া, বেশি বেশি ভাজাপোড়া খাবার খাওয়ার ফলে পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়।

তাছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপন যেমন: সময়মতো না ঘুমানো, শারীরিক ব্যায়াম না করা। ধূমপান ও মদ্যপান করার ফলেও পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। এসব ছাড়াও আরও বিভিন্ন কারণে পেটের ভিতর গ্যাসের সমস্যার সৃষ্টি হয়।

পেটে গ্যাস বেড়ে গেলে বুক জ্বালা-পোড়া করে, হেঁচকি ওঠে, পেট ফুলে যায়, ঢেকুর ওঠে তাছাড়ও ওগরাড়োর মতো সমস্যাও দেখা দিতে পারে।

 

পেটের গ্যাস কি ও পেটে কি কি কারণে গ্যাস তৈরি হয়?

 

যখন আমাদের পাকস্থলির গ্যাস্ট্রিক গ্লান্ডে অতিরিক্ত এসিড অতিরিক্ত নিঃসরিত হয় তখন পেটের ভিতর অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার সৃষ্টি হয়।

পেটে গ্যাস সৃষ্টি হয় বিভিন্ন কারণে যেমন: অনিয়ন্ত্রিত জীবনযাপন করার কারণে, হাট-বাজারে খোলা মেলা খাবার খাওয়ার ফলে, বেশি বেশি ভাজা পোড়া খাবার খাওয়ার ফলে, সময়মতো খাবার না খাওয়ার ফলে সহ আরও বিভিন্ন কারণে পেটের ভিতর গ্যাসের সমস্যার সৃষ্টি হয়ে থাকে।

তবে পেটের গ্যাসের সমস্যা ঘরোয়া কিছু উপায়ে দূর করা সম্ভব। এখন আমরা তা নিয়েই আলোচনা করবো।

 

পেটের গ্যাস দূর করার ১৫টি সহজ ঘরোয়া উপায়

 

এবার আমরা ঘরোয়া উপায়ে কিভাবে পেটের গ্যাস দূর করবেন তার ১৫টি সহজ উপায় দেখবো।

 

১. হালকা গরম পানিতে গোসল করা: পেটের সমস্যা দূর করার জন্য অন্যতম কার্যকরী একটি উপায় হচ্ছে হালকা গরম পানিতে গোসল। হালকা গরম পানি দিয়ে গোসল করলে পেটের গ্যাসের পাশাপাশি পেট ব্যাথা কমাতেও সাহায্য করে। তাছাড়া হালকা গরম পানি দিয়ে গোসল করলে অন্ত্রের উপরও চাপ কমে যার ফলে অন্ত্র ভালো থাকে।

 

২. পর্যাপ্ত পানি পান করা: পেটের গ্যাসের সমস্যা দূর করার জন্য পর্যাপ্ত পান করা অত্যন্ত কার্যকরী। পর্যাপ্ত পানি পান করলে পেটের ভিতর থাকা গ্যাস বের হয়ে যায়। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করাও এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় হতে পারে।

 

৩. কলা খাওয়া: কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টাসিড রয়েছে। এই পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টাসিড এসিড রিফ্লাক্সের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে। গ্যাসের সমস্যা হওয়ার সময় কলা খাওয়া বেশি কার্যকরী। নিয়মিত একটি করে কলা খেলে গ্যাসের সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে।

 

৪. পেটের উপরে ম্যাসাজ করা: পেটের উপরে ডানহাত দিয়ে ডানদিকের বুকে খাঁচার হাড়ের নিচে ধরুন এবং গোলভাবে ম্যাসাজ করুন। এভাবে ম্যাসাজ করলে পেটের গ্যাস অন্ত্রের নিচের দিকে চলে আসবে এবং পায়ুদ্বার দিয়ে বের হয়ে আসবে।

 

৫. ফাইবারযুক্ত খাবার  খেতে হবে: যেসব খাবার ফাইবার রয়েছে সেসব খাবার খেতে হবে। পুরুষদের জন্য প্রতিদিন অন্তত ৩৮ গ্রাম এবং নারীদের জন্য অন্তত ২৫ ফাইবার খাওয়া প্রয়োজন। নিয়মিত ফাইবারযুক্ত খাবার খেলে এই গ্যাসের সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। সবজি ও হোল গ্রেইনে বেশি পরিমাণে ফাইবার রয়েছে।

 

৬. নিয়মিত হাটা ও ব্যায়াম করা: নিয়মিত হাটাহাটি করলে ও ব্যায়ার করলে পেটের গ্যাসের সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। নিয়মিত হাটাহাটি করলে ও ব্যায়ার করলে পেটের ভেতর থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে। এসব ছাড়াও আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে নিজেকে দেখবেন অনেকটা হালকা মনে হবে।

 

৭. দই খাওয়া: দই খেলে হজমশক্তি বেড়ে যায়। আপনি যদি নিয়মিত দুপুরের পরে অল্প একটু করে দই খান তাহলে আপনার হজমশক্তি বেড়ে যাবে এবং এই গ্যাসের সমস্যা থেকেও সমাধান পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন দইয়ে চিনির পরিবর্তে অল্প লবণ মিশিয়ে খাওয়ার।

 

৮. ডাবের পানি খাওয়া: ডাবের পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পেটে গ্যাসের সমস্যা দূর করতে সহায়তা করে। তাছাড়াও ডাবের পানিতে উপকারী মিনারেলসও রয়েছে।

 

৯. রসুন খাওয়া: রসুন হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের জন্য উপকারী একটি উপাদান। আপনি যদি খালি পেটে প্রতিদিন সকালে রসুনের একটি কোয়া খান তাহলে আপনার গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। আপনি দুুপুরের খাবারে সাথেও রসুনের একটি কোয়া খেতে পারেন এতে সুফল আরও বেশি পাবেন।

 

১০. তুলসি পাতা: তুলসির পাতাতে অনেক গুণাগুণ রয়েছে। তুলসির পাতা আমাদের পাকস্থলিতে যে শ্লেষ্মার মতোন পদার্থ রয়েছে তার উৎপাদন বাড়ানোর জন্য উদ্দীপনা যোগায়। এসব ছাড়াও তুলসির পাতাতে রয়েছে বায়ূনাশক ও শীতলীকরন উপাদান যা গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে। গ্যাসের সমস্যা দেখা দিলেই আপনি ৫ থেকে ৬ টি তুলসির পাতা চিবিয়ে খেতে পারেন এতে তাৎক্ষণিক সমাধান পাবেন অথবা ৩ থেকে ৪ তুলসির পাতা সিদ্ধ করে সেই পানি মধু দিয়ে পান করতে পারেন এতেও অনেক উপকার পাবেন।

 

১১. পুদিনা পাতা: পুদিনার পাতা খাবার হজম করার ক্ষমতা বৃদ্ধি করে এবং এসিড নিঃসরণের গতি কমাতে সহায়তা করে। পুদিনা পাতার একটি শীতলীকরণ প্রভাবও রয়েছে যা কিনা এসিড রিফ্লাক্সের সঙ্গে সংশ্লিষ্ট জ্বালাপোড়া ও ব্যাথা কমাতেও সহায়তা করে। পুদিনা পাতা খাওয়ার নিয়ম হচ্ছে কয়েকটি পুদিনার পাতা পানিতে দিয়ে পানি সিদ্ধ করে নিবেন। তারপর সেই পানি ছেঁকে নিবেন। সেই পানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন পান করবেন।

 

১২. দারুচিনি: হজম সংক্রান্ত বেশিরভাগ সমস্যার ক্ষেত্রে দারুন কার্যকরী একটি ওষুধ হচ্ছে দারুচিনি। দারুচিনিতে রয়েছে প্রাকৃতিক এন্টাসিড যা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং শোষণক্রিয়াকেও শক্তিশালী করে থাকে। দারুচিনি খাওয়ার নিয়ম হচ্ছে এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনির গুড়া মিশিয়ে সিদ্ধ করে নিবেন। তারপর পানি ঠান্ডা হওয়ার পর তা পান করবেন। প্রতিদিন তিনবার এইভাবে দারুচিনির গুড়া দিয়ে সিদ্ধ করা পানি খাবেন।

 

১৩. এলাচ: পাকস্থলির খিঁচুনি ও হজম শক্তি বৃৃদ্ধি করার ক্ষেত্রে এলাচ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অতিরিক্ত এসিড নিঃসরণের যে কুপ্রভাব তা দূর করতেও এলাচ অনেক কার্যকরী। এলাচ খাওয়ার নিয়ম হচ্ছে দুটো এলাচ গুড়ো করে নিবেন। তারপর তা পানির সাথে মিশ্রণ করে সিদ্ধ করে নিবেন এবং পানি ঠান্ডা হওয়ার পর তা পান করবেন।

 

১৪. লবঙ্গ: পেটের ভিতর বা পাকস্থলিতে গ্যাস উৎপাদন প্রতিরোধ করার ক্ষেত্রে লবঙ্গ অনেক কার্যকরী ভূমিকা পালন করে। আপনি যদি দিনে দুইটি লবঙ্গ চিবিয়ে খান তবে এই গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি বা পরিত্রাণ পাবেন।

 

১৫. শসা: শসাতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। শসাতে এই ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকার কারণে আপনি যদি শসা খান তাহলে তা আপনার গ্যাসের সমস্যা দূর করতে সহায়তা করবে।

 

পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কী?

 

আপনি যদি পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে করণীয় অনুসরণ করতে হবে।

পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়:

  • অতিরিক্ত মসলাজাতীয় খাবার কম খেতে হবে।
  • হাট-বাজারের খোলামেলা খাবার খাওয়া যাবে না।
  • ভাজাপোড়া খাবার কম খেতে হবে।
  • পর্যাপ্ত পানি পান করতে হবে।
  • নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে।
  • প্রয়োজনের অতিরিক্ত মাছ, মাংস ও দুধ না খাওয়াই ভালো, কারণ অনেক সময় অতিরিক্ত প্রোটিন কারণেও গ্যাসের সমস্যা হয়ে থাকে।

 

উপরে উল্লিখিত করণীয় গুলো অনুসরণ করলে আশাকরি আপনি পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ‘পেটের গ্যাস দূর করার ১৫টি সহজ ঘরোয়া উপায়’ আর্টিকেলে উল্লিখিত নিয়ম গুলো অনুসরণ করলে আপনি ঘরোয়া উপায়েই আপনার পেটের গ্যাসের সমস্যা থেকে মুক্তি বা পরিত্রাণ পেয়ে যাবেন। তবে আপনার গ্যাসের সমস্যা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment