আধুনিক সংস্কৃতি নিয়ে আলোচনা করার পূর্বে ’সংস্কৃতি’ জ্ঞান থাকা দরকার। সংস্কৃতি হচ্ছে মানুষের ভিতরের এমন একটি বিশেষ দিক যাকে Inward State of man বলা হয়ে থাকে। আর এই আধুনিক সংস্কৃতি মূলত হচ্ছে নগর সংস্কৃতির সাথে জড়িত, যা মূলত অর্থনীতি নির্ভর।
বর্তমানে আধুনিকায়ন সংস্কৃতি সংস্কৃতির বিভিন্ন আলোচনায় অন্যতম গুরুত্ববহন করে। কেননা এটি নগর সংস্কৃতি সমাজ ও সংস্কৃতি নির্ভর প্রত্যয়।
আজকের এই আর্টিকেলটিতে আমরা, আধুনিক সংস্কৃতি কি বা আধুনিক সংস্কৃতি বলতে কি বুঝায়?, আধুনিক সংস্কৃতির সংজ্ঞা এই সব বিষয় নিয়ে আলোচনা করবো।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
আধুুনিক সংস্কৃতি কি বা আধুনিক সংস্কৃতি বলতে কী বুঝ?
আধুনিকায়ন হচ্ছে একটি ল্যাটিন শব্দ। আধুনিকায়ন শব্দটির ইংরেজি হলো Modernization যা এসেছে Modernaus থেকে। আধুনিকিকরণ বা Modernization শব্দটির ব্যবহার সামাজিক পরিবর্তনের সাথে বেড়েই চলেছে।
মূলত সামাজিক পরিবর্তনের অন্যতম একটি দিক হচ্ছে আধুনিকিকরণ প্রত্যয়টি। সামাজিক পরিবর্তনের সাথে যতগুলো শব্দ জড়িত আছে তার মধ্যে অন্যতম একটি শব্দ বা প্রত্যয় হচ্ছে আধুনিকায়ন বা আধুনিকিকরণ (Modernization)।
আধুনিকায়ন শব্দটির ব্যবহার বিশ্ব সভ্যতার ইতিহাস পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্যাপক পরিলক্ষিত হয়।
আধুনিক সংস্কৃতির সংজ্ঞা
এবার বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতে আধুনিক সংস্কৃতির সংজ্ঞা বা সমাজবিজ্ঞানীগণ আধুনিক সংস্কৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছে তা নিচে তুলে ধরা হয়েছে।
S.P Huntington এর মতে, বিখ্যাত সমাজবিজ্ঞানী হান্টিংটন মনে করেন যে, পূর্বতন সামাজিক প্রক্রিয়ার ক্ষতিসাধন এরই সাথে নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ যা আধুনিক সমাজের উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়াই হলো আধুনিকিকরণ।
Matthew Arnold এর মতে, সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া বা মার্জিত হওয়া অথবা রুচিশীল হওয়া। আর আধুনিক সংস্কৃতি হচ্ছে পুরাতনকে পিছনে নতুনত্ব কে ধারণ করে সামনের পথে এগোনো।
স্মেলসারের মতে, আধুনিকায়ন এমন এক অংশ যা সমাজের সকল দিক পরিবর্তনের জটিল এক রূপ।
কার্লমার্কস এর মতে, সমাজ ব্যবস্থায় বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতির পুরাতনের পরিবর্তনের সাথে আধুনিকায়ন সমাজ প্রতিষ্ঠার পদক্ষেপই আধুনিকায়ন সংস্কৃতি।
আরও পড়ুন:
- সমাজ কাঠামো কাকে বলে?
- ঊনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর
- এস্টেট কি? | এস্টেট কাকে বলে?
- বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ৮টি কারণ
- শহরায়ন বা নগরায়ন কাকে বলে?
- সামাজিক অসমতা বলতে কি বুঝায়?
- সামাজিক মূল্যবোধ কাকে বলে?
পরিশেষে বলা যায় যে, আধুনিকায়ন হলো সমাজিক পরিবর্তনের অন্যতম একটি দিক। নতুনত্বকে গ্রহণ এবং জীবন মান পরিবর্তনের লক্ষ্যই আধুনিকায়ন।



