বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা সেন্ড মানি করার নিয়ম

Join Telegram Channel

আমাদের ভিতর অনেকেই এখনো বাটন মোবাইল ব্যবহার করে থাকেন। কেউ কেউ বাটন ও স্মার্টফোন এক সাথে ব্যবহার করেন। এবং তারা অনেকেই বাটন ফোন দিয়েই নগদ ব্যবহার করেন। এবং তারা নগদ থেকেই রিচার্জ করা, সেন্ড মানি ও ক্যাশ আউট করা সহ যাবতীয় কাজ করে থাকেন।

এর আগে আমরা বাটন মোবাইল দিয়ে নগদ থেকে যেকোনো সিমে রিচার্জ করার নিয়ম এবং বাটন মোবাইল দিয়ে নগদ থেকে ক্যাশ আউট করার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকের আর্টিকেলে আমরা বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা সেন্ড মানি করার নিয়ম সম্পর্কে জানবো।

তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেল শুরু করা যাক।

 

বাটন মোবাইল দিয়ে নগদ থেকে সেন্ড মানি (Send Money) করার নিয়ম বা পদ্ধতি

 

বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা সেন্ড মানি করার জন্য প্রথমে বাটন ফোনটি আপনার হাতে নিন এবং নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ করুন।

মোবাইল দিয়ে নগদ থেকে টাকা ক্যাশ আউট করার জন্য প্রথমে:

  • বাটন মোবাইলের ডায়াল প্যাড থেকে *167# ডায়াল করুন।
  • এবার কল দিন। যদি ফোনে দুইটি সিম লাগানো থাকে তাহলে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটিতে কল দিবেন।
  • আপনার সামনে কিছু অপশন আসবে। আপনি ২ নাম্বার অপশনটি (Send Money) অর্থাৎ 2 লিখে SEND করে দিবেন।
  • এবার আপনি যে নগদ নাম্বারে টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি দিতে হবে। অর্থাৎ, আপনি যে নাম্বারে নগদ থেকে টাকা সেন্ড মানি করবেন সেই নাম্বারটি দিতে হবে। নম্বারটি দিয়ে SEND করে দিন।
  • আপনি যে পরিমাণ টাকা সেন্ডমানি করতে চাচ্ছেন তার পরিমাণ লিখবেন এবং SEND করে দিবেন।
  • এবার রেফারেন্স (Reference) দিতে বলবে। আপনি এখানে 1, 2, 3, 4 কোন একটা বা যেকোন টেক্সট দিতে পারেন। দেওয়ার পর SEND করে দিন
  • এবার আপনার নগদ অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ডটি লিখে SEND করে দিন।

 

উপরোক্ত ধাপ গুলো সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজেই আপনার বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা সেন্ড মানি করতে পারবেন।

তবে আপনি যে পরিমাণ টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা অবশ্যই আপনার নগদ একাউন্টে থাকতে হবে।

 

নগদে সেন্ড মানি চার্জ কত টাকা?

 

বাটন মোবাইল দিয়ে নগদ থেকে সেন্ড মানি করলে প্রত্যেক বার সেন্ড মানি করার সময় ৫ টাকা করে চার্জ কাটবে।

তবে আপনার কাছে কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে প্রত্যেক মাসে প্রথম তিনবার সেন্ড মানি করলে আপনাকে ৫ টাকা ক্যাশবেক দিয়ে দেওয়া হবে। অর্থাৎ, নগদ সেন্ড মানি চার্জ ৫ টাকা কাটলেও সেটা আপনি ক্যাশবেক হিসেবে ফেরত পেয়ে যাবেন।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, যেহেতু টাকা পয়সার বিষয় তাই বাটন মোবাইল দিয়ে নগদ থেকে টাকা সেন্ড মানি করার সময় অবশ্যই উপরে দেখানো প্রত্যেকটি ধাপ সতর্কতার সহিত অনুসরণ করবেন। এবং সেন্ড মানি যে ফোন নাম্বারে করবেন সেই মোবাইল নাম্বারটি ভালো করে যাচাই করে তারপর টাকা সেন্ড মানি করবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment