ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি: কবে শুরু, কবে শেষ?

Join Telegram Channel

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ (Eid ul Adha 2026) উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে সরকার। এই ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং উৎসবের আমেজকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবারের ঈদে ঘোষণা করা হয়েছে মোট টানা ৭ দিনের ছুটি

বৃহস্পতিবার (০৭-০৫-২০২৬) রাতে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাই আর দেরী না করে চলুন জেনে নেই যে ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে?

 

ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে? | ঈদে সরকারী ছুটির তালিকা

 

ঈদুল আজহার ছুটি ঈদের ছুটি ২০২৬ সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী যা জানা গিয়েছে তা হলো: এবার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি থাকবে।

তবে এই দীর্ঘ ছুটি সমন্বয়ের লক্ষ্যে কিছু প্রশাসনিক পরিবর্তনও আনা হয়েছে:

  • ঈদুল আজহা ২০২৬: ঈদের ছুটি কবে থেকে শুরু হবে: ঈদের ছুটি ২৫ মে ২০২৬ রোজ সোমবার থেকে শুরু হবে (১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ)।
  • ঈদুল আজহা ২০২৬: ঈদের ছুটি কবে থেকে শেষ হবে: ঈদের ছুটি ৩১ মে ২০২৬ রোজ রবিবার থেকে শেষ হবে (১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ)।
  • ঈদুল আজহা ২০২৬:  অফিস কবে পর্যন্ত খোলা থাকবে: ঈদের ছুটির ঠিক আগে অর্থাৎ ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) পর্যন্ত সরকারি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
  • ঈদুল আজহা ২০২৬ বাতিলকৃত ছুটি: ঈদে টানা ছুটি নিশ্চিত করতে ২৩ মে শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এবং সেদিনও সরকারি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

 

ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি: কবে শুরু, কবে শেষ?, ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে? | ঈদে সরকারী ছুটির তালিকা
ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি: কবে শুরু, কবে শেষ?

 

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মন্ত্রিসভার বৈঠকে আরও কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

 

ঈদের ছুটি বিষয়ে মন্ত্রিসভার এই বৈঠকে শুধু ঈদের ছুটিই নয়, তার সাথে জনস্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মন্ত্রিসভার বৈঠকে আরও যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিচে দেওয়া হলো:

১. জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬: মন্ত্রিসভার এই বৈঠকে দেশের নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করতে এই নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

২. পরিবেশ রক্ষা: টয়লেটের বর্জ্য যাতে কোনোভাবেই নদী বা জলাশয়ে মিশে পানি দূষণ না করে, সেজন্য সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

৩. সমন্বিত উদ্যোগ: এই নীতিমালা বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং সড়ক ও জনপথ বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

 

ঈদুল আযহা ২০২৬: ব্যাংক কবে থেকে বন্ধ হবে এবং কবে খুলবে?

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে বিভিন্ন ব্যাংক যেমন: ১. সোনালী ব্যাংক পিএলসি (Sonali Bank PLC) ২. জনতা ব্যাংক পিএলসি (Janata Bank PLC) ৩. অগ্রণী ব্যাংক পিএলসি (Agrani Bank PLC) ৪. রূপালী ব্যাংক পিএলসি (Rupali Bank PLC) ৫. বেসিক ব্যাংক লিমিটেড (BASIC Bank Limited) ৬. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL) ইত্যাদি। ব্যাংক গুলো কবে বন্ধ হবে এবং কবে খুলবে তা নিচে দেওয়া হলো:

১. আগামী ২৬ মে ২০২৬ (রোজ মঙ্গলবার) সম্ভাব্য ইদের আগের দিন পর্যন্ত ব্যাংক গুলো সীমিত পরিসরে খোলা থাকবে। এরপর ঈদের ছুটি উপলক্ষে বন্ধ করা হবে। এবং

২. আগামী ৩১ মে ২০২৬ (রোজ রবিবার) পর্যন্ত ব্যাংক ঈদের ছুটি ২০২৬ উপলক্ষে বন্ধ থাকবে।

এর মধ্যে শুক্রবার ও শনিবার দুদিন সরকারি বা সাপ্তাহিক ছুটিও অন্তর্ভূক্ত রয়েছে।

ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি: কবে শুরু, কবে শেষ?, ঈদুল আযহা ২০২৬: ব্যাংক কবে থেকে বন্ধ হবে এবং কবে খুলবে?, গার্মেন্টসে ঈদুল আযহা বা ঈদের ছুটি ২০২৬ কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে?
ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি: কবে শুরু, কবে শেষ?

 

গার্মেন্টসে ঈদুল আযহা বা ঈদের ছুটি ২০২৬ কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে?

 

ঈদুল আযহা বা কোরবানীর ঈদ উপলক্ষে গার্মেন্টস সেক্টরে সাধারণত ৩-৪ দিন ছুটি দিয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকদের যাতায়াতের সুবিধার কথা ভেবে শুক্রবার বা সাপ্তাহিক ছুটির সাথে ঈদের ছুটি সমন্বয় করে দেওয়া হয়, যার ফলে ৩-৪ দিনের পরিবর্তে এই ছুটি ৫-৬ দিনের মতো হতে পারে।

গার্মেন্টসে ঈদুল আযহার ছুটি কবে থেকে শুরু হবে: সম্ভাব্য ২৫ থেকে ২৭ মে ২০২৬ এর মধ্যে গার্মেন্টেসে ঈদের ছুটি শুরু হবে।

গার্মেন্টসে ঈদুল আযহার ছুটি কবে থেকে শেষ হবে: সম্ভাব্য ২৮ থেকে ৩০ মে ২০২৬ এর মধ্যে গার্মেন্টসে ঈদের ছুটি মূল ছুটি শেষ হতে পারে। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

বি.দ্র: গার্মেন্টসে চূড়ান্ত ছুটির তালিকা প্রতিটি কারখানার মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন ও বিজিএমইএ-এর নির্দেশনা অনুযায়ী নোটিশ বোর্ডে প্রকাশ করবে।

 

ঈদুল আযহা ২০২৬: সরকারি ছুটির ক্যালেন্ডার

ঈদুল আযহা ২০২৬: সরকারি ছুটির ক্যালেন্ডার নিচে দেওয়া হলো:

ঈদুল আযহা ২০২৬: সরকারি ছুটির ক্যালেন্ডার। ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি: কবে শুরু, কবে শেষ?
ঈদুল আযহা ২০২৬: সরকারি ছুটির ক্যালেন্ডার

 

 

আরও পড়ুন:

 

পরিশেষে বলা যায় যে, একটানা ৭ দিনের এই ছুটি সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। এবং বিশেষ করে যারা দূর-দূরান্তে যাতায়াত করেন, তাদের জন্য এই সিদ্ধান্তটি বড় একটি উপহার হিসেবে দেখা হচ্ছে। এখন যেন ঈদের এই আনন্দঘন মুহূর্তকে উপলক্ষ করে সুন্দর ও নিরাপদে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন, সেটাই সবার প্রত্যাশা।

লেখাটি ভালো লাগলে আপনার পরিচিত জনদের সাথে সেয়ার করে দিন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment