বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কি বুঝায়?

Join Telegram Channel

বাংলা সাহিত্যের যুগবিভাগ রয়েছে। বাংলা সাহিত্যকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে। যথা:

  • আদিযুগ বা প্রাচীন যুগ। আনুমানিকভাবে এই যুগের ব্যাপ্তি ছিল ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি. থেকে ১২০০ খ্রি. পর্যন্ত।
  • দ্বিতীয়টি যুগটি হলো মধ্যযুগ। এই যুগের ব্যাপ্তি ছিল ১২০১ খ্রি. থেকে ১৮০০ খ্রি. পর্যন্ত।
  • এবং বাংলা সাহিত্যের সর্বশেষ যুগটি হলো আধুনিক যুগ। যার ব্যাপ্তি কাল ১৮০১ খি. থেকে বর্তমান পর্যন্ত।

এই তিনটি যুগের মধ্যে কথাও কিন্তু ’অন্ধকার যুগ’ নাম নেই। তাই অন্ধকার যুগ কি?, অন্ধকার যুগ বলতে কি বুঝায় তা নিয়েই এই আর্টিকেলটি লেখা হয়েছে।

 

বাংলা সাহিত্যে অন্ধকার যুগ

 

বাংলা সাহিত্যের প্রধান তিনটি যুগের মধ্যে অন্যতম হলো বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই মধ্যযুগের ব্যপ্তিকাল ১২০০ অব্দ থেকে ১৮০০ অব্দ পর্যন্ত ছিল।

বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচন পর্বটা ছিল এক করুণ অন্ধকারাচ্ছন্ন শূন্য স্থান। বাংলা সাহিত্যে এই সময়ে কোনো আলো ছড়ায়নি।

বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন চর্যাপদ রচিত হয় ৯৫০ থেকে ১২০০ অব্দে। বাংলা সাহিত্যে এর পরেই নেমে আসে কালো অন্ধকার।

আর এ অন্ধকার যুগের স্থায়িত্ব কাল ছিল প্রায় দেড়শত বৎসর। ১২০০ অব্দ থেকে ১৩৫০ অব্দ পর্যন্ত বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো সাহিত্য কর্ম রচিত হয়নি।

১২০০ অব্দ থেকে ১৩০০ অব্দ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাহিত্য কর্ম রচিত হয়নি বলেই এই পুরো সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়ে থাকে।

দ্বাদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত চর্যার কবিদের অস্তিত্ব ছিল, তাই দ্বাদশ শতাব্দির পূর্ব পর্যন্ত ছিল প্রাচীন যুগ। অন্যদিকে, ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ বা ইউসুফ জোলেখার ভাষা বৈশিষ্ট্যের বিচারে সেগুলোকে ১৩৫০ অব্দের পরের মধ্য যুগের নিদর্শন হিসেবে প্রমাণিত।

সেজন্যই মূলত প্রাচীন ও মধ্যযুগের মধ্যবর্তী ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়টা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে পরিচিত হয়।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ’বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কি বুঝায়?’ আর্টিকেলটি পড়ার মাধ্যমে অন্ধকার যুগ কি বা অন্ধকার যুগ বলতে কি বুঝায় তা বুঝতে পেরেছেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment