অবশেষে স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিভো লঞ্চ করলো তাদের নতুন ফোন Vivo V70 Elite। Vivo এর V সিরিজের ফোনগুলো ক্যামেরার জন্য জনপ্রিয় হলেও এবার তার পাশাপাশি Elite এডিশনে বিশেষ নজর দেওয়া হয়েছে পারফরমেন্স ও ব্যাটারীর উপর।
এই ফোনটিতে শক্তিশালী Snapdragon চিপসেট এর পাশাপাশি ১২ জিবি রেম সহ আরও যেসব চমকপ্রদ ফিচারস রয়েছে সে সম্পর্কে নিচে জানবো।
Vivo V70 Elite স্মার্টফোনের সম্পূর্ণ ফিচারস বা স্পেসিফিকেশনস
Vivo V70 Elite স্মার্টফোনের সম্পূর্ণ ফিচারস বা স্পেসিফিকেশনস নিচে দেওয়া হলো:
অপারেটিং সিস্টেম: Vivo V70 Elite স্মার্টফোনটিতে Android Version 16 ব্যবহার করা হয়েছে। সাথে চিপসেট হিসেবে Qualcomm SM8635 Snapdragon 8s Gen 3 (4 nm) ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে: এই ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির এমলয়েড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সাথে স্ক্রিন প্রটেকটর হিসেবে ব্যবহার করা হয়েছে Schott Xensation Core।
ক্যামেরা: Vivo V70 Elite স্মার্টফোনটির মুল আকর্ষণ হচ্ছে এই ফোনের ক্যামেরা। ফোনটির পিছনের দিকে ৫০+৫০+৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ করা হয়েছে যার ফলে এই ফোন দিয়ে DSLR মানের প্রাণবন্ত ও নিখুঁত ছবি তুলতে পারবেন। । এবং ফোনটির সামনের দিকে৫০MP (AF) হাই-রেজোলিউশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
রং: ফোনটি মোট ৩টি রং বা কালারে মার্কেটে এসেছে। যথা: Passion Red, Authentic Black, Sand Beige।

ব্যাটারী ও চার্জীং: Vivo V70 Elite ফোনে ব্যাবহার করা হয়েছে ৬৫০০mAh নন রিমুভএবল Li-lon ব্যাটারী। সাথে ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে ৯০ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
ভেরিয়েন্ট ও রেম,রোম: বাংলাদেশে ফোনটি ২টি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যেতে পারে। যথা:
৮ জিবি রেম ও ১২৮ জিবি রোম ও
১২ জিবি রেম ও ২৫৬ জিবি রোম।
নেটওয়ার্ক ও কানেক্টিভিটি: এই ফোনে ২জি, ৩জি, ৪জি ও ৫জি সেবা সহ দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন।
সেনসর ও নিরাপত্তা: Vivo V70 Elite ফোনটিতে অন স্ক্রিন (On-screen) ফিঙ্গারপ্রিন্ট সেবা সহ ফেইস আনলোক (Face unlock) সুবিধা রয়েছে। সাথে লাইট সেনসর, প্রক্সিমিটি সেনসর, এক্সিলারোমিটার ও কম্পাসও ব্যবহারের সুবিধাও পাবেন।
Vivo V70 Elite স্মার্টফোনটির বর্তমান দাম বা বাজরদর

Vivo V70 Elite বর্তমান দাম নিচে দেওয়া হলো:
Vivo V70 Elite ইতোমধ্যে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং খুব শীঘ্রই (ফেব্রুয়ারী) মাসের ভিতরেই হয়তো বাংলাদেশের মার্কেটে ফোনটি পেয়ে যেতে পারেন।
বাংলাদেশের বাজারে Vivo V70 Elite ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৭৫,০০০ টাকা।
আরও পড়ুন:
- নেটওয়ার্ক ছাড়াই ২ কিমি ফ্রি কল! ৫০MP ক্যামেরা ও ১২ জিবি র্যামে এলো itel City 200
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আর ১০০ ওয়াট চার্জার! Xiaomi Redmi Note 15 Pro Plus কি বাজারের সেরা ফোন হতে যাচ্ছে?
- ৩০ হাজারে সেরা ৫ স্মার্টফোন: গেমিং প্রসেসর, বড় ব্যাটারী ও বেস্ট ক্যামেরা! [২০২৬]
পরিশেষে, আশাকরি এই, ’Vivo V70 Elite: Snapdragon প্রসেসর ও 6500mAh ব্যাটারির শক্তিশালী কম্বো! জানুন দাম ও ফিচার’ আর্টিকেলটি একটু হলেও উপকারে আসবে।



