নেটওয়ার্ক ছাড়াই ২ কিমি ফ্রি কল! ৫০MP ক্যামেরা ও ১২ জিবি র‍্যামে এলো itel City 200

Join Telegram Channel

স্মার্টফোন দুনিয়ায় সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিল দিতে আইটেল বরাবরই চমক দেখিয়ে আসছে। এবারও ব্যাতিক্রম ঘটেনি। আইটেল এবারে বাজারে এনেছে তাদের City সিরিজের দ্বিতীয় ফোন itel City 200। অবিশ্বাস্য কিছু ফিচারস আর সাশ্রয়ী দামের জন্য ফোনটি ইতিমধ্যেই টেকপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে।

itel City 200 ফোনটির একটি স্পেশালিটি হচ্ছে Up to 2km UltraLink Free Call অর্থাৎ ২ কিলোমিটার এরিয়ার ভিতর কোন নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন।

 

itel City 200 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশনস

 

নিচে itel City 200 ফোনের ফুল ফিচারস বা স্পেসিফিকেশনস দেওয়া হলো:

অপারেটিং সিস্টেম: itel City 200 স্মার্টফোনটিতে Android Version 15 ব্যবহার করা হয়েছে। সাথে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T7250।

ডিসপ্লে: এই ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সাথে স্ক্রিন প্রটেকটর হিসেবে ব্যবহার করা হয়েছে Gorilla Glass।

ক্যামেরা: itel City 200 স্মার্টফোনটির মুল আকর্ষণ হচ্ছে এই ফোনের ক্যামেরা। ফোনটির পিছনের দিকে ৫০ মেগাপিক্সেল Wide Angle ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা আপনার ছবিকে আরও প্রাণবন্ত ও নিখুত করে তোলবে। এবং সামনের দিকে ৮MP ওয়াইড এঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

রং: ফোনটি মোট ৩টি রং বা কালারে মার্কেটে এসেছে। যথা: Boos Black, Echo Silver, Vibe Purple।

itel City 200 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশনস ও দাম
itel City 200 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশনস

 

ব্যাটারী ও চার্জীং:  itel City 200 ফোনে ব্যাবহার করা হয়েছে ৫২০০mAh Li-lon ব্যাটারী। সাথে ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার।

রেম ও রোম: itel City 200 স্মার্টফোনটিতে রয়েছে (৬+৬) জিবি রেম + ১২৮ জিবি রোম।

নেটওয়ার্ক ও কানেক্টিভিটি:  এই ফোনে ২জি, ৩জি ও ৪জি সেবা সহ দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন।

সেনসর ও নিরাপত্তা: itel City 200 ফোনটিতে সাইড মাউনটেড (Side-mounted) ফিঙ্গারপ্রিন্ট সেবা সহ ফেইস আনলোক (Face unlock) সুবিধা রয়েছে। সাথে লাইট সেনসর, প্রক্সিমিটি সেনসর, এক্সিলারোমিটার ও কম্পাসও ব্যবহারের সুবিধাও পাবেন।

 

itel City 200 স্মার্টফোনটির বর্তমান দাম বা বাজরদর

 

itel City 200 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশনস ও দাম, itel City 200 স্মার্টফোনটির বর্তমান দাম বা বাজরদর
itel City 200 স্মার্টফোনটির বর্তমান দাম বা বাজরদরদাম

 

itel City 200 বর্তমান দাম নিচে দেওয়া হলো:

itel City 200 বাংলাদেশে লঞ্চ হয়েছে একটি ভেরিয়েন্টে। যথা: ৬জিবি রেম + ১২৮ জিবি রোম। এবং বাংলাদেশে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৩,৯৯০ টাকা।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই, ’নেটওয়ার্ক ছাড়াই ২ কিমি ফ্রি কল! ৫০MP ক্যামেরা ও ১২ জিবি র‍্যামে এলো itel City 200’ আর্টিকেলটি একটু হলেও উপকারে আসবে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment