ওয়ার্ডপ্রেসে কিভাবে ব্লগ পোস্ট পারমানেন্টলি ডিলেট করবো? এটা তেমন কোনো জটিল বা কঠিন সমস্যা নয়।
আপনি খুব সম্ভবত ওয়ার্ডপ্রেসে নতুন অথবা পূর্বে এই সমস্যার সমাধানটি দেখেনটি তাই আপনার কাছে কঠিন মনে হচ্ছে যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ব্লগ পোস্ট পারমানেন্টলি ডিলেট করবো।
পুরো আর্টিকেলটি পড়লে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ব্লগ পোস্ট পারমানেন্টলি ডিলেট করতে পারবেন।
দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক…
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ব্লগ পোস্ট পারমানেন্টলি ডিলেট করার নিয়ম
নিচে আমি কয়েকটি ধাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ব্লগ পোস্ট পারমানেন্টলি ডিলেট করতে হয়।
ধাপ ০১: প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করুন।
ধাপ ০২: তারপর ‘Post‘ অপশন থেকে ‘All Post‘ অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ০৩: All Post এ ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাবলিট করা আর্টিকেল গুলোর টাইটেল গুলো শো করবে।
আপনি যে আর্টিকেলটি বা যেই আর্টিকেল গুলো পারমানেন্টলি ডিলেট করতে চান সেগুলো বাম পাশে থাকে চেক বক্সে ক্লিক করে করে সিলেক্ট করে নিবেন।
তারপর আর্টিকেল টাইটেলের নিচেই ‘Trash‘ নামের একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
অথবা ছবিতে উপরের দিকে যে ‘Bulk actions‘ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে ‘Move to Trash‘ নামের একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করে Apply অপশনে ক্লিক করতে হবে।
তাহলেই আপনার আর্টিকেলটি বা আর্টিকেল গুলো Trash অপশনে চলে যাবে।
ধাপ ০৪: ক্লিক করার পরে দেখবেন নিচের ছবিটির মতোন আপনার সামনেও উপরের দিকে Trash নামের একটি অপশন চলে আসবে সেটিতে ক্লিক করবেন।

ধাপ ০৫: Trash অপশনে যাওয়ার পর সেখানে আপনার হওয়া আর্টিকেলগুলো থাকবে। সেখান থেকে আপনি যে আর্টিকেল গুলো পারমানেন্টলি ডিলেট করতে চান সেগুলো সিলেক্ট করে ‘Bulk actions‘ নামের অপশনটিতে ক্লিক করবেন, সেখানে ‘Delete Permanently‘ নামের একটি অপশন থাকবে, সেটি
তে সিলেক্ট করে Apply অপশনে ক্লিক করলেই আপনার কাঙ্খিত আর্টিকেলটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে।
আরও ভালোভাবে বুঝতে নিচের ছবিটিতে লক্ষ করুন।

আশাকরি পুরো আর্টিকেলটি পরার পরে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে, ওয়ার্ডপ্রেসে কিভাবে ব্লগ পোস্ট পারমানেন্টলি ডিলেট করতে হয়।
পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন বা সমস্যা থেকে থাকে তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

![কবি সালমান হাবীব এর উক্তিসমূহ ২০২৬ [৪০টি উক্তি]](https://trickbdblog.com/wp-content/uploads/2026/01/আমায়-তুমি-ফিরিয়ে-নিও-ফুরিয়ে-যাওয়ার-আগে।.jpg)

![কিভাবে ফেসবুক পেজের মনিটাইজেশন অন করবেন? [স্টেপ বাই স্টেপ গাইড]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_12.png)
তথ্যবহুল আর্টিকেল
ধন্যবাদ
Sweet blog! I found it while browsing on Yahoo News.
Do you have any suggestions on how to get listed in Yahoo
News? I’ve been trying for a while but I never
seem to get there! Cheers