Adsterra থেকে কিভাবে আয় করবো? [প্রমাণ সহ]

Join Telegram Channel

Adsterra হচ্ছে অনলাইনে একটি বিজ্ঞাপন কোম্পানি যাদের বিজ্ঞাপন মানুষ নিজেদের ওয়েবসাইটে দেখিয়ে অর্থ উপার্জন করে থাকেন।

যাদের ওয়েবসাইট নাই তারাও চাইলে ফেসুবকের মাধ্যমে Adsterra এড নেটওয়ার্কের ‘Direct Link’ ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন সেই পদ্ধতিও রয়েছে।

আজ এই আর্টিকেলে আলোচনা করবো যে Adsterra থেকে কিভাবে আয় করবো?, Adsterra থেকে কি আসলেই টাকা আয় করা যায়? এবং Adsterra কি তাদের পাবলিশারদের টাকা দেয় তা প্রমাণ সহ এই আর্টিকেলে দেখাবো।

তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।

 

Adsterra থেকে কিভাবে আয় করবো?

 

Adsterra যেহেতু একটি এড নেটওয়ার্ক তাই Adsterra থেকেও ইনকাম করার প্রসেসটাও অন্যন্য এড নেটওয়ার্ক সাইটের মতোই।

Adsterra থেকে আয় করার নিয়ম:

  • প্রথমে Adsterra লিখে গুগলে সার্চ দিলেই প্রথমে তাদের ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন।
  • দুটি অপশন পাবেন Advertiser ও Publisher। আমরা আপনি তাদের বিজ্ঞাপন দেখাবেন তাই Publisher এ ক্লিক করে আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন আপ করে নিবেন।
  • যদি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে Adsterra তে ‘Website’ নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটটি এড করে দিবেন।
  • ওয়েবসাইট এড করা হলে সেখানে ‘Ad Unit’ নামের অপশন পাবেন, সেখানে ক্লিক করলে বিভিন্ন ফরম্যাটের এড দেখতে পাবেন আপনার যেটি পছন্দ সেই এড গুলো আপনার সাইটে ব্যবহার করতে পারবেন।
  • Adsterra থেকে বিজ্ঞাপনের কোড নিয়ে আপনার ওয়েবসাইট এড বা যুক্ত করে দিলেই আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যাবে এবং Adsterra থেকে আপনার আয় করাও শুরু হয়ে যাবে।

 

Adsterra Direct Link থেকে কিভাবে আয় করবো?

 

Adsterra Direct Link দিয়ে আয় করার জন্য প্রথমে Adsterra ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে Direct Link নামের একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করতে নতুন একটি ডাইরেক্ট লিংক তৈরি করে নিতে পারবেন।

তারপর সেই লিংকটি কপি করে নিয়ে ফেসবুকে প্রমোট করে আয় বা ইনকাম করতে পারবেন।

 

Adsterra কি তাদের পাবলিশারদের টাকা দেয়?

 

Adsterra তাদের পাবলিশারদের টাকা দেয় নাকি দেয় না এটা জানার জন্য আমি ব্যক্তিগতভাবে Adsterra এড নেটওয়ার্কের এড ব্যবহার করেছি। এবং খুশির খবর হচ্ছে তারা যথাসময়েই পাবলিশারদের পেমেন্ট করে।

প্রমাণ স্বরূপ নিচের ছবিটি দেখুন।

Adsterra কি তাদের পাবলিশারদের টাকা দেয়?
Adsterra কি তাদের পাবলিশারদের টাকা দেয়?

 

Adsterra কিসের মাধ্যমে পাবলিশারদের পেমেন্ট করে?

 

Adsterra থেকে ইনকাম হওয়া ডলার উত্তোলন করার জন্য অনেক গুলো মাধ্যম রয়েছে। যথা:

  • Bank Transfer
  • Binance
  • Webmoney WMT
  • Webmoney WMZ

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ‘Adsterra থেকে কিভাবে আয় করবো?’ আর্টিকেলটি পড়ার পর আপনি Adsterra থেকে কিভাবে আয় করবো? এ বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment