প্রবাসী ভাই ও বোনদের জন্য এটি একটি সুখবর যে আপনারা এখন চাইলে বিদেশ থেকেও বিকাশ (Bikash) এপ ব্যবহার করতে পারবেন এবং টাকা লেনদেন করতে পারবেন।
বিকাশ অনেক আগেই বিকাশের মাধ্যমে দেশে রেমিটেন্স (Remittance) আনার পদ্ধতি চালু করেছে। তবে তখন বিদেশে বসে কেউ বিকাশ একাউন্ট তৈরি করতে পারে নি।
তাই চলুন দেরী না করে জেনে নেওয়া যাক যে কিভাবে বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলবেন?
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে কি কি লাগবে?
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার তিনটি জিনিসের প্রয়োজন পড়বে।
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে যা যা লাগবে:
- যে দেশে থাকবেন সেদেশের একটি এক্টিব বা সচল মোবাইল নাম্বার।
- আপনার নিজের ছবি।
- পাসপোর্ট।
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিচে দেওয়া হলো:
- প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ‘Bikash’ লিখে সার্চ করুন ও বিকাশ এপসটি ইনস্টল করে নিন।
- এপসটি ওপেন করলে আপনার সামনে তিনটি অপশন আসবে। যথা: লগ ইন / রেজিস্ট্রেশন, বিকাশ নাম্বার পরিবর্তন, বিকাশ অ্যাপ ঘুরে দেখুন। আপনি এখান থেকে বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশনে ক্লিক করবেন।

বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম - এবার আপনার সামনে একটি পপ আপ আসবে। এটিতে লেখা থাকবে যে আপনি চাইলে দেশের বাইরে থেকেও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে দেশে বিকাশের যে সব সেবা সমূহ রয়েছে, সে সব ধরনের সেবা সমূহ আপনি বিদেশ থেকে পাবেন। এখানে আপনি, ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করবেন।
- এবার আপনি যে দেশে রয়েছেন সে দেশটি সিলেক্ট করে দিবেন।

বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম - দেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে এবং তারপর ‘পরবর্তী’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এবার আপনি যখন দেশের বাইরে গিয়েছেন তখন আপনার পাসপোর্টে যে ইমিগ্রেশন থেকে একটি সিল দেওয়া হয়েছে সেটির ছবি তুলে এখানে এড করতে হবে।
পাসপোর্টের ছবি এড করে দেওয়ার পর বিকাশ আরও কিছু সহজ দিক নির্দেশনা দিবে সেগুলো অনুসরণ করলেই বিদেশ থেকে আপনার বিকাশ একাউন্টি তৈরি হয়ে যাবে।
আরও পড়ুন: মোবাইল দিয়ে সঠিক ভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুললে কি কি সেবা পাওয়া যাবে?
আপনারা যারা বাংলাদেশ বিকাশ অ্যাপ ব্যবহার করেন তারা জানেন যে দেশে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা সহ আরও অনেক কিছু করতে পারেন।
তবে বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুললে আপনি দেশে যেসব সেবা সমূহ পেয়েছেন সে সব গুলো সেবা বিদেশ থেকে পাবেন না।
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুললে আপনি বিকাশের তিনটি (০৩) সেবা গ্রহণ করতে পারবেন। যথা:
- সেন্ড মানি।
- মোবাইল রিচার্জ।
- রেমিটেন্স।
আশাকরি পুরো আর্টিকেল পড়ার পরে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলবো? বা বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি?
এই আর্টিকেল এর কোনো বিষয় বস্তু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।





