ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬

Join Telegram Channel

আর্টিকেল সূচি

অনেক উৎসাহ নিয়ে নিজে বা পরিবার সহ কিংবা বন্ধু-বান্ধব নিয়ে সিনেমাহলে মুভি দেখতে গিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন যে মুভির সব টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। এটি সত্যি হতাশাজন ও বিরক্তিকর।

তাই আপনাকে যেন সিনেমাহলের মুভি কাউন্টারে গিয়ে টিকিট নেই কথাটি শুনতে না হয় সেজন্য এই আর্টিকেলে ‘ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬’ সম্পর্কে সুন্দর ভাবে দেখানো হয়েছে।

যাতে বাসা থেকেই অনলাইনে স্টার সিনেপ্লেক্স (STAR Cineplex) টিকেট কেটে সিনেমাহলে গিয়ে আরমছে মুভি দেখতে পারেন।

 

স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার নিয়ম

 

অনলাইনে মুভির টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরি করতে হবে।

স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটে একাউন্ট তৈরি করবেন যেভাবে:

ধাপ ১: প্রথমে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে যে কোন মুভির উপর ‘Get Tickets‘ এ ক্লিক করার সাথে সাথেই আপনাকে একটি একাউন্ট তৈরি করার পেজে নিয়ে যাবে (যদি আপনার পূর্বের কোন একাউন্ট না থাকে)। চাইলে ‘GUEST‘ হিসেবেও প্রবেশ করতে পারবেন।

ধাপ ৩: এবার একাউন্ট তৈরি করার জন্য নিচে থাকা ‘Register now‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: এবার আপনার সামনে একটি ফরম ওপেন হবে, সেখানে আপনার ফুল নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, আপনি পুরুষ না মহিলা, আপনার একটি ছবি, পাসওয়ার্ড ও সবশেষ কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ফরমটি সুন্দর করে পূরণ করবেন। পূরণ করা হলে নিচে থাকে ‘REGISTER‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: আপনি যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেটিতে একটি OTP যাবে সেটি এখানে প্রদান করে VERIFY করে নিবেন। ভেরিফাই করা হয়ে গেলে সাক্সেসফুলি আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।

 

ঘরে বসে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মুভি টিকিট কাটার নিয়ম

 

ঘরে বসে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মুভি টিকিট কাটার নিয়ম, ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬
ঘরে বসে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মুভি টিকিট কাটার নিয়ম

 

ঘরে বসে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মুভি টিকিট কাটার নিয়ম নিচে দেওয়া হলো:

ধাপ ১: প্রথমে স্টার সিনেপ্লেক্সের অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: আপনার পছন্দের মুভির উপরে “Get Tickets” লেখাটির উপরে ক্লিক করুন।

ধাপ ৩: লগইন করা না থাকলে আপনাকে Login পেজে নিয়ে যাবে। সেখানে আপনি একাউন্ট তৈরির সময় যে ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে লগইন করবেন।

ধাপ ৪: এবার আপনার নিকটস্থ স্টার সিনেপ্লেক্সের যে সিনেমাহলটি রয়েছে তা সিলেক্ট করে দিবেন (যেমন: Sony Square, STAR Cineplex)।

ধাপ ৫: সিনেমাহল সিলেক্ট করার পর আপনি যেদিনের টিকিট কাটতে চাচ্ছেন সেই তারিখ ও যে মুভিটি দেখতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিন।

ধাপ ৬: এবার আপনার কাঙ্খিত সিনেমাটির কয়টি শো চলছে তা দেখতে পাবেন এবং আপনি কয়টার শো দেখতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন।

ধাপ ৭: শো সিলেক্ট করার পর আপনার সামনে টিকিটের মূল্য আসবে এবং কয়টি টিকিট কিনতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন।

ধাপ ৮: এবার আপনার সিট সিলেকশন করবেন যে আপনি কোথায় বসে সিনেমা দেখবেন। সবুজ সিট গুলো ফাঁকা আছে এবং সাদা সিট গুলো বিক্রি হয়ে গেছে।

ধাপ ৯: উপরোক্ত ধাপ গুলো সম্পন্ন হলে এবার “PURCHASE TICKETS” ক্লিক করে বিকাশ, নগদ, রকেট, উপায় সহ যত মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে বা কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করলেই অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে।

 

ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার ইউটিউব ভিডিও

 

আপনাদের বুঝার সুবিদার্থে ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার জন্য একটি ইউটিউব ভিডিও এম্বেড করে দেওয়া হলো:

 

স্টার সিনেপ্লেক্স শো টাইম কখন কখন?

 

স্টার সিনেপ্লেক্সের বেশ কিছু শাখা রয়েছে। শাখাভেদে শো টাইম পরিবর্তীত হতে পারে। তবে সাধারণত স্টার সিনেপ্লেক্সের শো টাইম হচ্ছে নিম্নরূপ:

  • মর্নিং শো: সকাল ১০:৩০ টা বা ১১:০০ টা থেকে শুরু।
  • ম্যাটিনি শো: দুপুর ১:৩০ টা বা ২:০০ টা থেকে শুরু।
  • বিকেলের শো: বিকাল ৪:৩০ টা বা ৫:০০ টা থেকে শুরু।
  • ইভিনিং শো: সন্ধ্যা ৭:০০ টা বা ৭:৩০ টা থেকে শুরু।
  • নাইট শো: রাত ৮:৩০ টা বা ৯:০০ টা থেকে শুরু (সাধারণত উইকেন্ডে বা বড় মুভির ক্ষেত্রে)।

 

তবে মনে রাখবেন শাখাভেদে সময় পরিবর্তীত হতে পারে। নিচে স্টার সিনেপ্লেক্সের বেশ কিছু শাখার নাম ও তার অবস্থান দেওয়া হলো:

ক্রমিক নং:স্টার সিনেপ্লেক্সের শাখার নামস্টার সিনেপ্লেক্সের শাখার অবস্থান
বসুন্ধরা সিটিপান্থপথ
সনি স্কয়ারমিরপুর
এসকেএস টাওয়ারমহাখালী
সীমান্ত সম্ভারধানমন্ডি
হাইটেক পার্করাজশাহী
বালি আর্কেডচট্টগ্রাম
বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামবিজয় সরণি

 

অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিট বুকিং নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)

 

ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬, অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিট বুকিং নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬

 

অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিট বুকিং নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ) নিচে দেওয়া হলো:

স্টার সিনেপ্লেক্স আজকে কি কি মুভি দেখাচ্ছে? (STAR Cineplex Todays Movie)

উত্তর: স্টার সিনেপ্লেক্সে আজকে কি কি মুভি দেখাচ্ছে তা জানার জন্য STAR Cineplex এর অফিসিয়াল ওয়েবসাইটের ‘Now Showing‘ অপশনে গেলেই তা দেখতে পাবেন।

স্টার সিনেপ্লেক্সে টিকেটের মূল্য কত টাকা? (STAR Cineplex Tickets Price)

উত্তর: শাখাভেদে স্টার সিনেপ্লেক্সের সাধারণ টিকেটের মূল্য হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা। এবং প্রিমিয়াম বা ভিআইপি আসনের জন্য টিকিট মূল হচ্ছে ৬০০ থেকে ১,০০০ টাকা কিংবা তার চেয়ে বেশি।

অনলাইনে স্টার সিনেপ্লেক্সে টিকিট কাটলে কি বাড়তি কোনো টাকা দিতে হয়?

উত্তর: হ্যাঁ, অনলাইনে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে প্রতিটি টিকিটের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ ‘কনভেনিয়েন্স ফি‘ (Convenience Fee) বা অনলাইন প্রসেসিং ফি যুক্ত হয়।

শো শুরুর কতক্ষণ আগে টিকিট কাটতে হয়?

উত্তর: আপনি যে কোন শো শুরু হওয়ার আধাঘণ্টা বা ৩০ মিনিট আগে পর্যন্ত অনইলানে টিকিট বুকিং করতে পারবেন। তবে কোন জনপ্রিয় মুভির ক্ষেত্রে কয়েকদিন আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো।

স্টার সিনেপ্লেক্সের কেনা টিকিট কি বাতিল বা রিফান্ড করা সম্ভব?

উত্তর: স্টার সিনেপ্লেক্সের নিয়ম অনুযায়ী একবার যদি টিকিট কেনা হয়ে যায় তবে তা সাধারণত বাতিল (Cancel), পরিবর্তন (Change) বা টাকা ফেরত (Refund) দেওয়া হয় না। তাই টিকিট কাটার আগে শো-টাইম এবং তারিখ ভালো করে চেক করে নিবেন।

স্টার সিনেপ্লেক্সে অনলাইনে পেমেন্ট করার সময় টাকা কেটে নিয়েছে কিন্তু টিকিট পাইনি, এখন কী করব?

 উত্তর: পেমেন্ট করার পর এমন কারিগরি সমস্যা হলে দ্রুত স্টার সিনেপ্লেক্সের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা তাদের ফেসবুক পেজে মেসেজ দিন। সাধারণত ট্রানজেকশন আইডি দেখালে তারা এই টিকিট ইস্যু করে দেয় অথবা টাকা রিফান্ড করার ব্যবস্থা নেয়।

স্টার সিনেপ্লেক্সের কাস্টমার কেয়ার নাম্বার কী?

উত্তর: স্টার সিনেপ্লেক্সের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে, ‘(+88) 09617660660 ও 01755665544’।

স্টার সিনেপ্লেক্সের মেম্বারশিপ কার্ড ব্যবহার করে কি অনলাইনে টিকিট কাটা যায়?

উত্তর: হ্যাঁ, আপনার যদি স্টার সিনেপ্লেক্সের লয়্যালটি বা ক্লাব কার্ড থেকে থাকে, তবে আপনি পেমেন্ট অপশনে গিয়ে কার্ডের তথ্য ব্যবহার করে ডিসকাউন্ট বা বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

অনলাইনে স্টার সিনেপ্লেক্সের কেনা টিকিট দিয়ে কীভাবে হলে প্রবেশ করব?

উত্তর: অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটার পর আপনার ইমেইল বা মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ এবং QR কোডসহ একটি ই-টিকিট পাঠানো হবে। সিনেমাহলের গেটে সেই QR কোডটি দেখালে বা সেলফ-টিকিট বুথ থেকে প্রিন্ট করে নিলেই আপনি হলে প্রবেশ করতে পারবেন।

STAR Cineplex এ ৩ডি (3D) মুভির জন্য কি আলাদা গ্লাস কিনতে হয়?

উত্তর: 3D মুভি দেখার জন্য প্রয়োজন হয় এক ধরনের বিশেষ গ্লাসের। আপনি চাইলে হল থেকে এটি ভাড়ায় নিতে পারবেন অথবা আপনি চাইলে নিজের ব্যবহারের জন্য একটি কিনে নিতে পারেন। অনেক ক্ষেত্রে টিকিটের দামের বাইরে গ্লাসের জন্য আলাদা চার্জ দিতে হয়

স্টার সিনেপ্লেক্সে শিশুদের জন্য কি আলাদা টিকিট লাগবে?

উত্তর: স্টার সিনেপ্লেক্সে মূলত ৩ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের জন্য পূর্ণ মূল্যের বা দামের আলাদা টিকিট সংগ্রহ করতে হয়।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি মুভি টিকিট কাটার দীর্ঘ লাইনের ঝামেলা থেকে রেহাই পেতে এই ‘ঘরে বসে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬’ নিবন্ধে আলোচিত প্রসেস এর মাধ্যমে ঘরে বসেই রিলেক্সে স্টার সিনেপ্লেক্সের মুভি টিকিট কাটতে পারবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment