Paid AI কোর্সের দরকার নেই | AI শিখতে যে ১০টি ইউটিউব চ্যানেল ফলো করবেন

Join Telegram Channel

বর্তমান যুগকে AI এর যুগ বললে আশাকরি ভূল হবে। AI এর ফুল ফর্ম হচ্ছে “Artificial Intelligence”। যার বাংলা অর্থ হচ্ছে ’কৃত্তিম বুদ্ধিমত্তা’।

বর্তমান দৈনন্দিন বিভিন্ন কাজের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ কাজেও AI এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়।

তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আপনারও উচিত AI এর বেসিক জ্ঞান সম্পর্কে জানা বা নিজেকে AI এ দক্ষ হিসেবে গড়ে তোলা।

শুধু AI এ দক্ষ হলে আপনার জন্য অসংখ্য কর্মক্ষেত্রের পথ উন্মোচিত হয়ে যাবে।

সেজন্য, এই আর্টিকেলে আমি আপনাদের জন্য এমন ১০টি ইউটিউব চ্যানেল সম্পর্কে জানাবো যেগুলো ফোলো করলে আশাকরি AI শিখতে আপনার আর Paid কোর্সের প্রয়োজন পড়বে না।

তাই আর দেরী না করে চলুন দেখে নিই AI শিখতে যে ১০টি ইউটিউব চ্যানেল ফলো করবেন।

 

ফ্রিতে কিভাবে AI শিখবেন? (১০টি ইউটিউব চ্যানেল)

 

নিচে AI শিখতে যে ১০টি ইউটিউব চ্যানেল ফলো করবেন তার তালিকা দেওয়া হলো:

১. Matt Wolfe: এ আই এর নতুন টুলস, AI সর্ম্পকে লেটেস্ট নিউজ জানতে Matt Wolfe হচ্ছে জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল। এছাড়াও এই চ্যানেলে আপনি ChatGPT ও মিডমার্জিনের মতোন জনপ্রিয় টুলস সম্পর্কেও নিয়মিত বিভিন্ন আকর্ষনীয় টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন।

২. The AI Advantage: আর্টিকেলের শুরুতেই বলেছিলাম বর্তমান দৈনন্দিন বিভিন্ন কাজে AI ব্যবহার করতে হয় বা এআই এর সহযোগীতা নিতে হয়। আর দৈনন্দিন বিভিন্ন কাজে কিভাবে AI কে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বেস্ট একটি ইউটিউব চ্যানেল হচ্ছে The AI Advantage চ্যানেলটি।

৩. The AI Grid: AI সম্পর্কে বিশ্বের সর্বশেষ বা লেটেস্ট নিউজ জানতে ও কাটিং-এজ প্রযুক্তি সম্পর্কে সব সময় আপডেট নিউজ পাওয়ার জন্য সেরা একটি ইউটিউব চ্যানেল হচ্ছে এই The AI Grid ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেলেও আপনি এআই সম্পর্কে বিভিন্ন টুলস, নিউজ ও টিউটোরিয়ালস পেয়ে যাবেন।

৪. Jason West: অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস বা ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে AI ব্যবহার করে আরও দ্রুত সফলতা আনবেন সে সম্পর্কে জানার জন্য Jason West ইউটিউব চ্যানেলটি অনেক কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়াও চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে সেলস ফানেল তৈরি করবেন ও AI ব্যবহার করে সময় বাঁচানো যায় এমন সফটওয়্যার গুলো কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কেও জানতে পারবেন।

৫. Futurepedia: AI ব্যবহার করে কিভাবে নিজের স্কিলস ডেভলোপ করবেন বা নিজের ভবিষ্যত ক্যারিয়ারকে আরও সুন্দর করে সাজাতে কিভাবে AI ব্যবহার করবেন সে সম্পর্কে জানার বেস্ট একটি ইউটিউব চ্যানেল হচ্ছে এই ফিউচার পিডিয়া (Futurepedia) চ্যানেলটি। এছাড়াও এই চ্যানেলে বিভিন্ন ধরনের AI ট্রিক্স সম্পর্কে টিউটোরিয়াল পাওয়া যায়।

৬. Bryan Hong: আপনি যদি এআই ব্যবহার করে নিজের একটি ব্যবসা বা বিজনেস দাড় করাতে চান তবে এ সম্পর্কে জানতে আপনার জন্য পারফেক্ট একটি ইউটিউব চ্যানেল Bryan Hong চ্যানেলটি। এই চ্যানেলে এআই ব্যবহার করে কিভাবে নিজের বিজনেস দাড় করাবেন সে সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন।

৭. 10x Income: আপনার লক্ষ বা চিন্তা চেতনা যদি হয় AI দিয়ে বা ব্যবহার করে ইনকাম করা তবে আপনার জন্য বেস্ট একটি ইউটিউব চ্যানেল হচ্ছে 10x Income চ্যানেলটি। এই চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে AI ব্যবহার করে অনলাইন থেকে আয় বা ইনকাম করবেন।

৮. Prompt Engineering: আপনি যদি একজন অ্যাডভান্স লেভেলের এআই এক্সপার্ট হতে চান এবং আরও গভীরে প্রবেশ করতে চান তবে আপনি Prompt Engineering ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এছাড়াও এখানে এআই ব্যবহার বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেওয়া হয়ে থাকে।

৯. The Next Wave: বিজনেসম্যান বা ব্যবসায়ীদের ক্ষেত্রে AI এর যে জটিল বিষয়গুলো বুঝতে সমস্যা ফেইস করতে হয় তাদের জন্য সেরা একটি ইউটিউব চ্যানেল হচ্ছে এই The Next Wave চ্যানেলটি।

১০. Two Minute Papers: এআই গবেষণার যে জটিল ও কঠিন বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে জানার বেস্ট একটি ইউটিউব চ্যানেল হচ্ছে এই Two Minute Papers চ্যানেলটি। এই চ্যানেলে AI সম্পর্কে বিভিন্ন ট্রেন্ডের যে ইউজকেস গুলো রয়েছে সে সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আশাকরি এই ‘Paid AI কোর্সের দরকার নেই | AI শিখতে যে ১০টি ইউটিউব চ্যানেল ফলো করবেন’ আর্টিকেলে আলোচিত বিষয়গুলো আপনার একটু হলেও উপকারে এসেছে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment