ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখার ৫টি কার্যকরী উপায়

Join Telegram Channel

তথ্য ও প্রযুক্তির এই যুগে ফ্রিল্যান্সিং পেশা এখন অনেক মানুষের পছন্দের তালিকায় রয়েছে। ডিজিটাল মার্কেটিংও হচ্ছে একটি ফ্রিল্যান্সিং পেশা।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে কাজ করার অনেকে অনেক টাকা আয় করছে। এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যত খুবই ভালো। কারণ, ধীরে ধীরে ব্যবসা, শিক্ষা সহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠানই অনলাইন নির্ভর হয়ে পড়ছে।

আর অনলাইনে যত ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবহারকারী বাড়বে ডিজিটাল মার্কেটারের চাহিদাও তত বাড়তেই থাকবে।

সেজন্য এই আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং কি বা কাকে বলে?, কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো?, ডিজিটাল মার্কেটিং শেখার ৫টি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হলো।

 

ডিজিটাল মার্কেটিং কি বা কাকে বলে?

 

নতুন একটি দোকান, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোন সংস্থা নতুন অবস্থায় প্রচারের জন্য বিভিন্ন পন্থা বা উপায় অবলম্বন করা হয়। যেমন: মাইকিং করা, পোস্টার ছাপানো, ব্যানার লাগানো ইত্যাদি। যাতে সেই নতুন প্রতিষ্ঠানটি সম্পর্কে মানুষ জানতে পারে।

আর এই একই কাজ যখন অনলাইনে করা হয় তখন তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)।

অর্থাৎ, যখন অনলাইনের মাধ্যমে যে কোন পণ্য, প্রতিষ্ঠান বা কোনো ধরনের সেবা বা সার্ভিসের প্রচার প্রচারণা করা হয় তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে।

 

আরও পড়ুন: ব্লগিং এ সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়

 

কিভাবে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখবো?

 

অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে তারা বিভিন্ন যায়গায় প্রতারণার শিকার হয়ে থাকে।

তাই নিচে ডিজিটাল মার্কেটিং শেখার ৫টি কার্যকরী উপায় নিয়ে আপনাদের জন্য আলোচনা করেছি।

ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখার ৫টি কার্যকরী উপায়:

১. গুগল: গুগল হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন। বলা হয়ে থাকে যে গুগল সব ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সুতরাং গুগল অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও অবগত আছেন।আপনি যদি গুগলে সার্চ দেন যে ডিজিটাল মার্কেটিং কি?, ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?, ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আয় করবো? ইত্যাদি। এসব লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই গুগল আপনার প্রশ্নের অসংখ্য উত্তর আপনার সামনে এনে হাজির করবে। এবং সেগুলো পড়ার মাধ্যমে আপনি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

 

২. ইউটিউব: গুগলের পড়েই মানুষ সবচেয়ে বেশি সার্চ করে থাকে ইউটিউবে। ইউটিউবেও কোনো কিছু লিখে সার্চ করলে সে সম্পর্কে ভিডিও আকারে ফলাফল পাওয়া যায়। তাই ইউটিউবে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো লিখে সার্চ করলে ভিডিওতে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

 

৩. ফেসবুক: প্রায় প্রত্যেকেরই এক বা একাধিক ফেসবুক এ্যাকাউন্ড রয়েছে। এখানে সব শ্রেণী পেশার মানুষই রয়েছে। আপনি যদি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে গ্রুপ অপশন সিলেক্ট করে দেন তাহলে আপনার সামনে অনেক গুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ চলে আসবে। সেগুলোতে জয়েন করার মাধ্যমে আপনি নিয়মিত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নতুন নতুন তথ্য পাবেন যা আপনার ডিজিটাল মার্কেটিং অনেক সহায়তা করবে।

 

৪. Quora: পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট হচ্ছে Quora । এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া রয়েছে। একটু সার্চ করলেই সেগুলো দেখতে পারবেন। তাছাড়া ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে সেখানে প্রশ্ন করার অপশন পাবেন। অভিজ্ঞ লোকেরা বিনামূল্যে সেখানে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবে।

 

৫. Forum Websites: ইন্টারনেটে অসংখ্য ফোরাম ওয়েবসাইট রয়েছে। গুগলে সার্চ করলেই সেগুলোর তালিকা পেয়ে যাবেন। এই সব ওয়েবসাইটে গিয়ে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোন প্রশ্ন করলে বা কিছু জানার থাকলে সেখান থেকে জানতে পারবেন।

বি:দ্র: অনেকেই ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা না জেনেই ডিজিটাল মার্কেটিং শেখার পেইড কোর্স কেনার দিকে ঝোক দেয়। যা করাই ভালো। আগে ডিজিটাল মার্কেটিং এর বেসিক টা ফ্রিতে শিখে নিন তারপর কোর্সের কথা চিন্তা করবেন। আর যদি কোন কোর্স কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ কোর্স কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকেন।

 

পরিশেষে, এই আর্টিকেল ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখার ৫টি কার্যকরী উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশাকরি এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন।

এ বিষয়ে আরও কিছু জানার থাকলে পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment