জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন বিদ্রোহের কবি। তিনি বিদ্রোহের কষাঘাতে নতুন সমাজ গঠনে ব্রত হন। কবি পুরাতন জরাজীর্ণ সমাজব্যবস্থাকে ভেঙ্গে নতুন সমাজ গঠনের আহ্বান এই ‘প্রলয়োল্লাস কবিতায় ব্যক্ত করেছেন। এই জরাজীর্ণ পরাধীন সমাজ ভাঙার জন্য প্রলয় নেশামত্ত নতুন শক্তির প্রয়োজন সেই শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছেন।
প্রলয়োল্লাস কবিতার মূলভাব
নতুনের জয়গানেই মুখ্য বিষয় থাকে কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলোতে। কবি তার জন্মের পর থেকেই দেখেছেন এ দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। দেশের বুকে পীড়ন, শোষণ, বঞ্চনা, অন্যায় ও অনিয়ম পাথর হয়ে চেপে বসেছে।
সেজন্যই কবি এ পুরাতন জরাজীর্ণ ঘুণে ধরা অমানবিক সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার প্রত্যয়ী। কবি কাজী নজরুল ইসলামের এ ভাঙ্গনের খেলা দেখে সবাই ভীত।
নজরুল ইসলাম তাদেরকে অভয় দিয়ে বলেছেন যে, পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে যখন কোনো প্রলয় প্রবাহিত হয় তখন সবাই ভীত হয়, কিন্তু প্রলয় শেষে শান্ত সুন্দর নবীন পৃথিবীর জন্ম হয়।
তাছাড়া নতুনের বীজ নিহিত থাকে পুরাতনের ধ্বংসের মাঝেই। বীজ যেমন নতুন অঙ্কুরের জন্ম দিয়ে নিজের জীবন বিসর্জন দেয়, ঠিক তেমনিভাবে পুরাতন রীতিনীতি ভেঙ্গে নতুনের জন্ম দিলেই আসবে সুন্দর পৃথিবী।
কবি হচ্ছেন সুন্দরের পূজারি। কবি সুন্দর সৃজনে প্রতিবন্ধক রূপ অসুর নিধনের জন্যই হাতে নিয়েছেন তরবারি। পরাতনেরা অভ্যস্ত হচ্ছে জরাজীর্ণ আঁকড়ে ধরে কোনো রকমে শ্বাস নিতে। কিন্তু প্রাণবান কবি অসুন্দর ছেদনকারী তরুণদের আহ্বান জানিয়েছেন সুন্দর পৃথিবী নির্মাণে।
কবি আঘাতে আঘাতে উদ্দীপনায় উৎসরণে ভাঙনের খেলা খেলতে খেলতেই নতুনভাবে সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রলয়োল্লাস কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
এবার আমরা প্রলয়োউল্লাস কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো সম্পর্কে নিচে জানবো।
’প্রলয়োউল্লাস’ কবিতায় উল্কা ছুটায় কীভাবে?
উত্তর: অনাগতের গোড়ার ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়।
’অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা প্রলয়োউল্লাস প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: ‘প্রবাসী’ পত্রিকায়, ১৯২২।
’প্রলয়োউল্লাস’ কবিতায় অনাগতেরা কী জ্বেলে আসছে?
উত্তর: বজ্র শিখার মশাল জ্বেলে।
’প্রলয়োউল্লাস’ কবিতায় অনাগতের নয়নের স্বরূপ কী?
উত্তর: অনাগতের নয়নে দ্বাদশ রবির বহ্নিজ্বালা।
অনাগতের কপোল তলে অশ্রুবিন্দু কীভাবে দোলে?
উত্তর: সপ্ত মহাসিন্ধু সদৃশ দোলে।
’প্রলয়োউল্লাস’ কবিতা অবলম্বনে দিগম্বরের জটায় কী লুটায়?
উত্তর: শিশু চাঁদের কর।
কবি নজরুলের মতে চির সুন্দর কে?
উত্তর: যে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর।
’প্রলয়োউল্লাস’ কবিতায় কবি বধূদেরকে কী করতে বলেছেন?
উত্তর: বধূদেরকে প্রদীপ তুলে ধরতে বলেছেন।
’প্রলয়োউল্লাস’ কবিতায় বর্ণিত অনাগতদের নেশা কী?
উত্তর: তাদের নেশা প্রলয় সৃষ্টি করা।
কবির মতে ‘সুন্দর’ কীসের বেশে আসে?
উত্তর: কাল ভয়ঙ্কর বেশে।
’প্রলয়োল্লাস’ কবিতায় শিব কীসের প্রতীক?
উত্তর: শিব একদিকে প্রলয় পাগল এবং অন্যদিকে নব উন্মেষের প্রতীক।
’প্রলয়োউল্লাস’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: স্বরবৃত্ত ছন্দে।
ভারতীয় পুরাণে ‘মহাকাল’ ও ‘রুদ্র’ কার নামান্তর?
উত্তর: শিবেরই নামান্তর।
’প্রলয়োউল্লাস’ কবিতায় শিব কিসের প্রতীকরূপে উপস্থাপিত?
উত্তর: শিব-প্রলয় ও সৃষ্টির, ধ্বংস ও সুন্দরের প্রতীকরূপে উপস্থাপিত।
’প্রলয়োউল্লাস’ কবিতাটি কোন জাতীয়?
উত্তর: বীরত্বব্যঞ্জক কবিতা।
আরও পড়ুন:
- বিদ্রোহী কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- কামাল পাশা কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর
- ধূমকেতু কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- বারমাসী বা বারমাস্যা বলতে কী বুঝ?
- কপোতাক্ষ নদ কবিতার মূলভাব, MCQ ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- আগমনী কবিতার মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
পরিশেষে বলা যায় যে, কবি তার কবিতার মধ্যে নতুন সৃষ্টি, অসুন্দরকে সুন্দর করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

![বাংলাদেশে আইটেল এস২৩ প্লাস মোবাইলের দাম কত টাকা? [ফিচারস সহ]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/01/Screenshot_255.webp)

