মোবাইল এর চার্জ দ্রুত শেষ হচ্ছে কেন? | জেনে নিন ৮টি কারণ ও সমাধান

Join Telegram Channel

বিভিন্ন সময় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ মুহূর্তে দেখা যায় যে মোবাইলের চার্জ শেষ। এটা খুবই বিব্রতকর বা বিরক্তিকর একটি মুহুর্ত।

মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে যার কার্যকরী প্রতিকারও রয়েছে। এই আর্টিকেলে আপনি সে বিষয়েই আপনাদের জানানোর চেষ্টা করবো।

 

মোবাইলর ব্যাটারির চার্জ দ্রুত শেষ হচ্ছে কেন?

 

অনেক সময় ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখা, ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চালু রাখা সহ আরও নানা কারণে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

তাড়াও ব্যাটারি হেলথ কমে যাওয়ার কারণেও মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

আমরা নিচে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার ৮টি কারণ এবং এ থেকে প্রতিকার পাওয়ার উপায় কি সে সম্পর্কে জানবো।

 

মোবাইলের বা স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার ৮টি কারণ ও সমাধান

 

নিচে মোবাইলের বা স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার ৮টি কারণ উল্লেখ করা হলো:

১. ভাইব্রেশন: আমাদের মধ্যে অনেকেরেই ফোনে ভাইব্রেশন চালু রাখার একটা অভ্যাস আছে। ফোনে কল বা মেসেজ আসলে রিংটনের সাথে সাথে ফোন ভাইব্রেট করে উঠে। অনেকে আবার মোবাইলের কি-বোর্ডেও ভাইব্রেশন চালু করে রাখে। আর এই ভাইব্রেশন করার সময় ফোন বেশি করে ব্যাটরির চার্জ কনজিউম করে। ফলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

সমাধান: একান্ত প্রয়োজন না হলে আপনার মোবাইল বা স্মার্টফোনের ভাইব্রেশন অপশন বন্ধ করে রাখবেন। এতে করে ব্যাটারির চার্জ কম খরচ হবে।

 

২. স্ক্রিন ব্রাইটনেস: আমরা অনেকেই কারণে অকারণে মোবাইল ফোনের পর্দার উজ্জলতা বাড়িয়ে রেখে দেই। আর এই বেশি ব্রাইটনেস বা বেশি উজ্জলতা দিতে ব্যাটারির চার্জও বেশি প্রয়োজন হয়। এ কারণেও মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

সমাধান: মোবাইলের ব্রাইটনেস ফিক্সড করে না রেখে Auto Brightness অপশন চালু করে দিবেন। এতে করে পরিস্থিতি বুঝে মোবাইল নিজে থেকেই স্ক্রিনের ব্রাইটনেস কম বেশি করবে। ফলে ব্যাটারির চার্জ অপচয় হবে না।

 

৩. স্ক্রিন অন: অনেকের ফোনেই স্ক্রিন সবসময় চালু করে রাখা হয়। এতে ফোন ব্যবহার কারার পাশাপাশি যখন ফোন অব্যবহৃত অবস্থায় থাকে তখনও পর্দার আলো চালু থাকে। ফলে ব্যাটারির চার্জ অতিরিক্ত বা বেশি প্রয়োজন হয়। এ কারণেও মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

সমাধান: স্ক্রিন সবসময় অন না রেখে স্মার্টফোনের Settings>Display>Advanced>Sleep or Screen Timeout এ গিয়ে স্ক্রিন অন রাখার সময় কমিয়ে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট বা সর্বোচ্চ ২ মিনিট করে রাখুন। এতে ফোন অব্যবহৃত অবস্থায় দ্রুত ফোন আলো বন্ধ হয়ে যাবে। ফলস্বরূপ ব্যাটারির চার্জ সেইভ হবে।

 

৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপস: আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক এপস চালু থাকে। যেমন: Facebook, Instagram, Whatsapp, Telegram ইত্যাদি। এ জাতীয় এপস গুলো ফোনের স্ক্রিন বন্ধ করে রাখার পরোও চালু থাকে এবং নিয়মিত তাদের ডাটা আপডেট করতে থাকে। এতে করে বেশি চার্জের প্রয়োজন হয় এবং ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

সমাধান: আপনার মোবাইল বা স্মার্টফোনের Settings>Battery>Background Usage এ গিয়ে অপ্রয়োজনীয় এপস গুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের চার্জ আগের চেয়ে বেশি টিকবে।

 

৫. দুর্বল নেটওয়ার্ক: অনেকে বুঝতেই পারে না যে কেন তাদের ফোনের চার্জ এত দ্রুত শেষ হচ্ছে। অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক দুর্বোল হওয়ার কারণে ফোন নিজে থেকেই সয়ংক্ষিয় ভাবে সিগনাল খুঁজতে থাকে। এটি করার সময় ব্যাটারির উপর বেশি প্রেসার পরে। ফলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

সমাধান: যখন দেখবেন যে ফোনের নেটওয়ার্ক দুর্বোল বা ফোনে সিগনাল পাচ্ছে না। এমতাবস্থায় আপনার ফোনে Airplane Mode চালু করে ওয়াইফাই ব্যবাহার করবেন। এতে করে এই সমস্যা থেকে প্রতিকার পাবেন ও ব্যাটারির চার্জ সাশ্রয়ী হবে।

 

৬. ব্যাটারির সমস্যা: অনেকের ফোনে সবকিছু ঠিকঠাক থাকলেও দেখা যায় যে তারপরেও ফোনে চার্জ থাকে না। এক্ষেত্রে দেখা যায় যে ফোনের ব্যাটারিতেই সমস্যা থাকে যার ফলে দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায়।

সমাধান: আপনার ফোনটি যদি iPhone হয় তাহলে Settings>Battery>Battery Health এবং আপনার ফোনটি যদি Android হয় তাহলে Settings>Battery>Background Usage এ গিয়ে আপনার ব্যাটারির হেলথ স্কোর দেখুন। যদি হেলথ স্কোর ৮০% এর নিচে থাকে তাহলে ব্যাটারী রিপ্লেস করে ফেলবেন। বা  আপনার ফোনটি যদি পুরাতন হয় এবং এই সমস্যা ফেইস করে থাকেন তাহলেও ব্যাটারী পরিবর্তন করতে পারেন।

 

৭. অনুসন্ধ্যান বৈশিষ্ট্য: প্রত্যেকটি স্মার্টফোনেই বেশ কিছু অনুসন্ধ্যান বৈশিষ্ট্য থাকে যেমন: GPS, Bluetooth, WiFi, Data ইত্যাদি। এই সমস্ত অনুসন্ধ্যান বৈশিষ্ট্য গুলো ফোনের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পাশাপাশি এগুলো ফোনের ব্যাটারি থেকে বেশি চার্জ কনজিউম করে থাকে। ফলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

সমাধান: যদিও এই সেবা গুলো ফোনের অনেক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এর কারণে যদি ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় সে ক্ষেত্রে প্রয়োজন ছাড়া এই সেবাগুলো বন্ধ রাখাই সঠিক সিদ্ধান্ত হবে। এতে করে ফোনের ব্যাটারীর চার্জ আরও অধিক সাশ্রয়ী হবে।

 

৮. ব্যাটারী চার্জ: আমাদের অনেকেরই একটা রয়েছে রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি এবং সকালে ঘুম থেকে উঠার পর ফোন চার্জ থেকে খুলি। এই অভ্যাসটির কারণে ব্যাটারির অনেক ক্ষতি হয়। ব্যাটারি ওভার চার্জিং হওয়ার ফলে ব্যাটারির লাইফটাইম বা আয়ু কমে যায়। এতে করে দ্রুত মোবাইলের চার্জ শেষ হয়ে যায়।

সমাধান: ফোনকে সব সময় ফুল চার্জ করবেন না। ৮০% থেকে ৯০% চার্জ হয়ে গেলেই ফোন চার্জ থেকে খুলে ফেলবেন। এতে ব্যাটারী ওভারচার্জিং হবে না। এবং ব্যাটারির লাইফটাইম বা আয়ু বাড়বে। ফলে ব্যাটারির চার্জও বেশিক্ষণ টিকবে।

 

মোবাইল বা স্মার্টফোনের ব্যাটারীর চার্জ দ্রুত শেষ হওয়া বন্ধে কিছু কার্যকরী টিপস

 

মোবাইল বা স্মার্টফোনের ব্যাটারীর চার্জ দ্রুত শেষ হওয়া বন্ধে কিছু কার্যকরী টিপস নিচে দেওয়া হলো:

  • মোবাইলে Battery Saver মোড চালু করে রাখতে পারেন।
  • ডাটা অন করলেই ফোনে আসা অপ্রয়োজনীয় নোটিফিকেশন গুলো বন্ধ করে রাখুন।
  • ফোনে থাকা অপ্রয়োজনীয় সব অ্যাপ আনইনস্টল করে দিন।
  • সিস্টেম আপডেট আসলে ফোনটে আপ টু ডেট করে রাখবেন।

 

আরও পড়ুন:

 

পরিশেষে, আপনার মোবাইল বা স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে উপরে উল্লিখিত উপায় গুলো অবলম্বন করে দেখতে পারেন আশাকরি কাজে লাগবে।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment