হাতে হাতে মোবাইল ফোন থাকার কারণে আমরা প্রায়শই ছবি তুলে থাকি। হোক সেটা নিজের বা অন্য কিছুর। এই ছবি তুলার সময় কিছু কিছু এমন উঠে যেগুলো ঘোলা বা ঝাপসা দেখা যায়। ফলে পছন্দ হওয়া সত্ত্বেও সেই ছবি গুলো ডিলেট করে ফেলতে হয়।
তবে এই আর্টিকেল পড়লে এখন থেকে আপনাকে আর ঘোলা বা ঝাপসা ছবিগুলো ডিলেট করতে হবে না। কারণ এই আর্টিকেলে আমরা নিচে আমরা আলোচনা করেছি যে কিভাবে ঘোলা বা ঝাপসা ছবিকে ক্লিয়ার বা পরিষ্কার করা যায়?, বা ঝাপসা ছবি পরিষ্কার করার সহজ উপায়? ইত্যাদি।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
মোবাইল দিয়ে ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার বা পরিষ্কার করার উপায়
মোবাইল দিয়ে ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার বা পরিষ্কার করার জন্য আপনার একটি এপস ইনস্টল করতে হবে।
সেজন্য প্রথমে আপনার ফোনের ‘Play Store‘ এপসটি ওপেন করুন এবং সার্চ বারে ‘Remini‘ লিখে সার্চ করুন।

আপনার সামনে প্রথমে যে এপটি আসবে সেটি ইনস্টল করে নিবেন।
Remini এপটি ইনস্টল করা শেষে ওপন করলে সেখানে ছবি আপলোড অপশন পাবেন। সেখান থেকে আপনি যে ঘোলা ছবিটি ক্লিয়ার করতে চান সেটি করে দিলেই অটোমেটিকালি আপনার ঘোলা ছবিটি ক্লিয়ার হয়ে যাবে।
অনলাইনে ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার বা পরিষ্কার করার উপায়
মোবাইল অ্যাপের পাশাপাশি আপনি অনলাইনে মাধ্যমেও আপনার ঘোলা বা ঝাপসা ছবিকে ক্লিয়ার বা পরিষ্কার করতে পারবেন।
অনলাইনে মাধ্যমে আপনার ঘোলা বা ঝাপসা ছবিকে ক্লিয়ার বা পরিষ্কার করার জন্য মোবাইল বা কম্পিউটার থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে এই ‘Picwish‘ ওয়েবসাইটিতে যেতে হবে।
ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

সেখানে ‘Upload Image’ নামের একটি অপশন দেওয়া রয়েছে, সেটিতে ক্লিক করে আপনার যে ঘোলা ছবিটি পরিষ্কার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিলেই আপনার ঘোলা বা ঝাপসা ছবিটি অটোমেটিকালি ক্লিয়ার হয়ে যাবে এবং সেটি আপনার ফোনে কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারবেন।
উদাহরণস্বরূপ: একটি ঘোলা ছবি ক্লিয়ার করার পর কতটা পার্থক্য হয় পূর্বের ছবি থেকে সেটি নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন।

আরও পড়ুন:
- নগদ একাউন্টের পিন রিসেট করার নতুন নিয়ম
- কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন | Wifi Password বের করার সকল নিয়ম
- কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট পারমান্টেলি বন্ধ করতে হয়?
- ওয়ার্ডপ্রেসে কিভাবে ব্লগ পোস্ট পারমান্টেলি ডিলেট করবো?
- How to disable emergency call on Motorola Moto G10 power in Bangla
- Ai দিয়ে চমৎকার ছবি এডিটিং করার সহজ নিয়ম
পরিশেষে, আশাকরি এই ‘ঘোলা বা ঝাপসা ছবি পরিষ্কার করার সহজ উপায়?’ আর্টিকেলটি পড়ার পরে আপনার যে কোনো ঘোলা বা ঝাপসা ছবি চাইলে এখন এক মুহূর্তেই আপনি উপরে দেখানো নিয়মে পরিষ্কার বা ক্লিয়ার করতে পারবেন।

![মোবাইল দিয়ে সঠিক ভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [ছবি সহ সাথে ৫০ টাকা বোনাস]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_42-1.png)

