তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন থেকে ইনকাম করার তৈরি হয়েছে অনেক উপায়। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে অনলাইনে ঘাটাঘাটি করেন তবে অনলাইন থেকে ইনকাম করার অসংখ্য উপায় পেয়ে যাবেন। এবং যে কোনো একটি উপায় অবলম্বন করেই আপনি অনলাইন থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।
আজকের এই আর্টিকেলে আমি, ‘আর্টিকেল লিখে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়? বা আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করার সেরা ৫টি উপায়’ আপনারদের সাথে সেয়ার করবো।
তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেল শুরু করা যাক।
আর্টিকেল রাইটিং কি?
আর্টিকেল রাইটিং হচ্ছে কোনো একটি টপিক নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সহ সাজিয়ে গুছিয়ে লেখা। যাতে করে মানুষ সেই বিষয়টি সম্পর্কে সহজে সবকিছু বুঝতে পারে।
উদাহরণস্বরূপ: আপনি এখন যে লেখাটি পড়তেছেন এটিও একটি আর্টিকেল। এই আর্টিকেলের টপিক হচ্ছে ‘আর্টকেল লিখে অনলাইনে ইনকাম করার সেরা ৫টি উপায়’।
এই আর্টিকেলে উক্ত টপিকটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটিই মূলত আর্টিকেল রাইটিং।
আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করার ৫ টি উপায়
এখন আমরা আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করার সেরা ৫ টি উপায় বা নিয়ম সম্পর্কে জানবো।
নিচে এক এক করে অনলাইন থেকে ইনকাম করার ৫ টি উপায় তুলে ধরা হলো।
১. ব্লগিং (Blogging)
ব্লগিং হচ্ছে অনলাইনে নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে আটিকেল প্রকাশ করা যেমন: আপনি এখন এই আর্টিকেলটি যে ওয়েবসাইটটিতে দেখতেছেন অর্থাৎ TrickBDBlog ওয়েবসাইটটি হচ্ছে আমার নিজের একটি ওয়েবসাইট। এবং এখানেই আমি আর্টিকেল প্রকাশ অনলাইনে টাকা উপার্জন বা ইনকাম করে থাকি।
ওয়েবসাইট থেকে বিভিন্ন উপায়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। যেমন: বিভিন্ন এড নেটওর্য়াকে যুক্ত হয়ে বিজ্ঞাপন দেখিয়ে, স্পরশরড এর মাধ্যমে সহ আরও অনেক উপায় রয়েছে ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করার।
তাই আপনি চাইলেও নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে রোজ আর্টিকেল লিখে সেখান ভালো পরিমাণ অর্থ বা টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
২. ফ্রিল্যান্স আর্টিকেল রাইটার (Freelance Article Writer)
আপনি যদি মনে করেন যে আপনি ওয়েবসাইট তৈরি করার ঝামেলায় যাবেন না কিন্তু আর্টিকেল লিখে অর্থ উপার্জন করবেন সেটিও কিন্তু সম্ভব। আপনাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম যেমন: আপওর্য়াক, ফাইবার ইত্যাদি প্লাটফর্ম গুলোতে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
সেখানে বিভিন্ন দেশের অসংখ্য ক্লাইন্ট আটিকেল রাইটার হায়ার করার জন্য খুঁজতেছে।
আপনি সেই জব পোস্টগুলোতে এপ্লাই করে বিভিন্ন দেশের ক্লাইন্টের সাথে চুক্তি সাপেক্ষে ফ্রিল্যান্স আটিকেল রাইটার হিসেবে কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
৩. গেস্ট পোস্ট (Guest Post)
গেস্ট পোস্ট মানে হচ্ছে অন্যের ব্লগ বা ওয়েবসাইটে নিজের আর্টিকেলে প্রকাশ করা। আপনি অনলাইনে
এমন অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোতে গেস্ট পোস্ট করার সুবিধা রয়েছে।
আপনি ধরনের ওয়েবসাইট গুলোতে নিজের আর্টিকেল প্রকাশ করবেন সাথে আর্টিকেলের নিচে নিজের কন্টাক্ট ইনফোরমেশন দিবেন।
আপনার আর্টিকেলটি যদি ভালো মানের হয়ে থাকে তাহলে সেটি গুগলে রেংক করবে। আর রেংক করলে অনেক মানুষ আপনার আর্টিকেলটি পড়বে। সেখানে অনেক ওয়েবসাইটের মালিকও থাকবে।
তাদের কাছে আপনার আর্টিকেলটি ভালো লাগলে তারা সেখান থেকে আপনার সাথে কন্টাক্ট বা যোগাযোগ করে আপনাকে তারা হায়ার করে কাজ দিবে।
এমনও হতে পারে যে ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্ট করতেছেন তারাও আপনাকে হায়ার করতে পারে।
এভাবেই আপনি গেস্ট পোস্টের মাধ্যমে অনলাইনে আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারবেন।
৪. ফোরাম ওয়েবসাইট (Forum Websites)
অনলাইনে বিভিন্ন ধরনের ফোরাম ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি একটি একাউন্ট তৈরি করে এক Author বা লেখক হতে পারবেন। এবং সেখানে নিজের লেখা আর্টিকেল প্রকাশ করতে পারবেন।
সেই আর্টিকেলে যে পরিমাণ ভিউ হবে সেই ভিউয়ের উপর ভিত্তি করে আপনাকে সেই ফোরাম ওয়েবসাইটের কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর পর প্রদান করবে।
৫. ই-বুক লিখে আয় (E-Book)
ই-বুক এর পূর্ণরূপ হচ্ছে ‘ইলেক্ট্রনিক বুক’ যা পড়ার অবশ্যই আপনার কাছে একটি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট অথবা ডেস্কটপ থাকতে হবে।
আপনার আর্টিকেলের মান যদি খুব ভালো ও তথ্যবহুর হয়। আপনি যদি কঠিন কোনো বিষয়কে সহজ ও সাবলীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি ই-বুক লেখার জন্য পারফেক্ট একজন মানুষ।
আপনি আপনার লেখার দক্ষতাকে কাজে লাগিয়ে ই-বুক তৈরি করুন। এবং আপনার পরিশ্রম অনুযায়ী ই-বুকটির একটা দাম নির্ধারণ করুন।
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে ই-বুক বিক্রি করা হয়। আপনি এসকল ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরি করে আপনার ই-বুকটি লিস্টিং করে দেন।
তারপর যার ভালো লাগবে এবং আপনার ই-বুকটি পড়তে আগ্রহী হবে তারা আপনার ই-বুকটি ক্রয় করবে।
আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানেও নিজের লেখা ই-বুক বিক্রি করে অনলাইন থেকে টাকা ইনকাম (Make Money Online) করতে পারবেন।
আরও পড়ুন:
- টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করার সেরা ১০টি উপায়
- অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে ইনকাম করার উপায়
- Adsterra থেকে কিভাবে আয় করবো? [প্রমাণ সহ]
- কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা আয় করা যায়?
পরিশেষে, আশাকরি এই ‘আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করার সেরা ৫টি উপায়’ আর্টিকেলটিতে আলোচিত বিষয় গুলো আপনার একটু হলেও উপকারে এসেছে। আপনি যদি এ বিষয়ে আরও কিছু জানতে চান তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।



