সম্প্রতি অনেকের Whatsapp অ্যাকেউন্টেই এই “You need the official whatsapp to log in” সমস্যাটি দেখাচ্ছে। ফলে ব্যবহারকারী তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টি আর ব্যবহার করতে পারতেছেন না।
কি করে এই “You need the official whatsapp to log in” সমস্যাটির সমাধান করা যায় তা নিয়েই আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
You need the official whatsapp to log in সমস্যা সমাধান করার নিয়ম
You need the official whatsapp to log in সমস্যার সমাধান:
১. প্রথমে, আপনার ফোন নাম্বার দিয়ে যখন আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে প্রবেশ করতে যাবেন তখনই নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে এবং সেখানে লেখা থাকবে “You need the official whatsapp to log in”।

২. এমন ”You need the official whatsapp to log in” সমস্যা দেখলে যে কোন একটি ব্রাউজার ওপেন করে “Whatsapp Contact Us” লিখে সার্চ দিবেন। প্রথম যে রেজাল্টি আসবে সেখানে প্রবেশ করলে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস দেখতে পাবেন।

ইন্টারফেইসটিতে ছবির মতোন একটি ফর্ম আসবে। ফর্মটি পুরণের নিয়ম হচ্ছে:
- প্রথমেই Country সিলেক্ট করে দিবেন।
- তারপর যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছেন সে নাম্বারটি দিবেন।
- তার নিচের বক্সটিতে একটি Gmail Address দিবেন। এবং তার নিচের বক্সটিতে পুনরায় সেই জিমেইল এড্রেসটি দিবেন।
- এবার আপনি কোন ধরনের ডিভাইস অর্থাৎ মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ যেটি থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটি সিলেক্ট করে দিবেন।
- সবশেষ বক্সটিতে আপনার Whatsapp অ্যাকাউন্টটি ঠিক করার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে একটি মেসেজ পাঠাবেন। মেসেজটি নিজের মন মতোন লিখতে পারেন অথবা নিচের দেওয়া মেসেজটি কপি করেও পাঠিয়ে দিতে পারেন।
- “Dear WhatsApp team, you need the official WhatsApp to use this account, I am facing this account problem due to which I am not able to use and open my WhatsApp account. I have not used any fake WhatsApp app. please help me.”
ফর্মটি পুরণ করা হয়ে গেলে নিচে থাকা “Next Step” বাটনটিতে ক্লিক করে দিবেন।
৩. এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন আরেকটি ইন্টারফেইস আসবে।

এখান থেকে “Send Question” অপশনটিতে ক্লিক করলেই আপনার আবেদনটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।
এরপর আপনার আর কিছুই করতে হবে না। Whatsapp Team আপনার আবেদনের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টটি রিভিউ করে যদি অ্যাকাউন্ট ঠিক করা যায় তাহলে ঠিক করে দিয়ে আপনি যে Gmail Address টি দিয়েছেন সেটিতে মেইল পাঠিয়ে দিবে। এবং সেই মেইলে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
- ১টি ইমু একাউন্ট একই সাথে ২টি ফোনে চালানোর উপায়
- নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)
- কিভাবে দুই পাশের কথা সহ যে কোনো ভিডিও কল রেকর্ড করবো?
পরিশেষে, আশাকরি এই “You need the official whatsapp to log in সমস্যা যেভাবে সমাধান করবেন?” আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে আসবে। যদি আলোচ্য বিষয় সম্পর্কিত কোন সমস্যা ফেইস করেন তবে তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন।



