সম্প্রতি বাংলাদেশের বাজারে শাওমী ব্র্যান্ডের নতুন মডেলের স্মার্টফোন Xiaomi Redmi Turbo 5 Max লঞ্চ হয়েছে।
ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে ২৯ এ জানুয়ারী ২০২৬ সালে। লঞ্চ হওয়ার সাথে সাথেই ফোনটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
নিচে এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানবো।
Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোনের ফিচারস ও দাম
Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোনের ফিচারস ও দাম সম্পর্কে নিচে বলা হলো:
ডিসপ্লে: শাওমী ব্র্যান্ডের Redmi Turbo 5 Max ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৮৩ ইঞ্চির এমলয়েড ডিসপ্লে। এবং প্রটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস যা ফোনটিকে রাখবে সুরক্ষিত।
ক্যামেরা: ফোনটির পিছনের ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্লের দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
ভিডিও রেকর্ডিং: আপনি Redmi Turbo 5 Max ফোনটিতে ব্যবহার করা ক্যামেরা দিয়ে ১২৮০x৭২০, ১৯২০x১০৮০, ৩৮৪০x২১৬০ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারী: শাওমী ব্র্যান্ডের Redmi Turbo 5 Max ফোনটিতে ৯,০০০ এমএইচ এর বিশাল একটি ব্যাটারী ব্যবহার করা হয়েছে। ফলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভবনা আর থাকবে না। এবং ফোনটিকে দ্রুত চার্জ করতে সাথে দেওয়া হবে ১০০ ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেই সাথে ২৭ ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধাও পেয়ে যাবেন।

স্টোরেজ: ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ২৫৬ জিবি এবং সাথে রয়েছে ১২ জিবি রেম যা ফোনটিকে আরও স্মুথলী চলতে সহায়তা করবে।
সেনসর ও সিকিউরিটি: এই ফোনে অন স্ক্রিন (On-screen) ফিঙ্গারপ্রিন্ট সহ ফেইস আনলক সুবিধা পাবেন। এবং সাথে আরও প্রয়োজনীয় সেবা যেমন: লাইট সেনসর, কমপাস, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি সুবিধাও পাবেন।
নেটওয়ার্ক ও কানেক্টিভিটি: Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোনটিতে ২জি, ৩জি, ৪জি ও ৫জি সেবা রয়েছে। সাথে রয়েছে দুইটি ন্যানো সিম ব্যবহার করার সুবিধা।
ফোনের ভেরিয়েন্ট ও দাম: Xiaomi Redmi Turbo 5 Max স্মার্ট ফোনটি মার্কেটে এসেছে ৩টি ভেরিয়েন্টে এবং ভেরিয়েন্ট ভেদে দামেরও পার্থক্য রয়েছে। যথা:
- ১২ জিবি রেম ও ২৫৬ জিবি (CN) রোম ভেরিয়েন্টটির দাম হচ্ছে ৫২,০০০ টাকা। (Unofficial)
- ১২ জিবি রেম ও ৫১২ জিবি (CN) রোম ভেরিয়েন্টটির দাম হচ্ছে ৬০,০০০ টাকা। (Unofficial)
- ১৬ জিবি রেম ও ৫১২ জিবি (CN) রোম ভেরিয়েন্টটির দাম হচ্ছে ৬৫,০০০ টাকা। (Unofficial)

আরও পড়ুন:
- ১০ হাজার টাকার আশেপাশে দামে এই মুহূর্তের সেরা ফোন কোনগুলো ২০২৬?
- ২০ হাজার টাকার আশেপাশে দামে এই মুহূর্তের সেরা ফোন কোনগুলো ২০২৬?
- ১টি ইমু একাউন্ট একই সাথে ২টি ফোনে চালানোর উপায়
পরিশেষে, আশাকরি এই ’Xiaomi Redmi 5G Smartphone: ৯০০০ এমএইচ ব্যাটারি সাথে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি রেম’ আর্টিকেলটিতে আলোচিত বিষয়বস্তু আপনার একটু হলেও ভালো লেগেছে।


