নিউ ইয়র্কে TLC ড্রাইভার লাইসেন্স করার সহজ গাইড (২০২৬ আপডেট)

Join Telegram Channel

আর্টিকেল সূচি

আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশী প্রবাসীদের আয় বা উপার্জনের প্রাথমিক একটি উৎস হচ্ছে রাইডসেয়ার করা। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে রাইডশেয়ার (Uber, Lyft) বা ট্যাক্সি চালিয়ে আয় করতে চাইলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো TLC Driver License। এই টিএলসি ড্রাইভার লাইসেন্স অন্যান্য ড্রাইভিং লাইসেন্স থেকে একটু ভিন্ন।

আজকের এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে জানবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে এবং দ্রুত এই TLC Driver License লাইসেন্সটি পেতে পারেন।

 

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য প্রাথমিকভাবে কি কি যোগ্যতা যাচাই করা হয়?

 

TLC (Taxi and Limousine Commission) ড্রাইভার লাইসেন্স এর জন্য আবেদন করার পূর্বে আপনাকে কিছু নিয়ম কানুন আগে জানতে হবে অন্যথায় আপনি TLC ড্রাইভার লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন না। কারণ TLC ড্রাইভার লাইসেন্স এর জন্য আবেদন করার পূর্বে প্রথমিক ভাবে কিছু যোগ্যতা যাচাই করা হয়।

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য প্রাথমিকভাবে কি কি যোগ্যতা যাচাই করা হয়?, নিউ ইয়র্কে TLC ড্রাইভার লাইসেন্স করার সহজ গাইড (২০২৬ আপডেট)
TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য প্রাথমিকভাবে কি কি যোগ্যতা যাচাই করা হয়? (Image Generated by Gemini)

 

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য প্রাথমিকভাবে যেসব যোগ্যতা যাচাই করা হয় তা নিচে দেওয়া হলো:

  • আপনার বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে।
  • এবং একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর (SSN) থাকতে হবে।
  • নিউ ইয়র্ক স্টেটের Class E অথবা CDL (Commercial) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ( যদি অন্য স্টেটের লাইসেন্স থাকে তাহলেও আবেদন করা যাবে, তবে নিয়ম কিছুটা আলাদা হবে)।
  • আপনার ড্রাইভিং রেকর্ডে গত ১৫ মাসে ৬ পয়েন্টের বেশি থাকতে পারবে না।
  • DMV বা TLC-তে কোনো বকেয়া জরিমানা (Fines) থাকা চলবে না।

 

উপরে উল্লিখিত সবকিছু ঠিক থাকলে আপনি টিএলসি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।

 

TLC ড্রাইভার লাইসেন্স করার নিয়ম (স্টেপ বাই স্টেপ গাইড)

 

TLC ড্রাইভার লাইসেন্স করার নিয়ম (স্টেপ বাই স্টেপ গাইড), নিউ ইয়র্কে TLC ড্রাইভার লাইসেন্স করার সহজ গাইড (২০২৬ আপডেট)
TLC ড্রাইভার লাইসেন্স করার নিয়ম (স্টেপ বাই স্টেপ গাইড) (Image Generated by Gemini)

 

TLC ড্রাইভার লাইসেন্স করার নিয়ম (স্টেপ বাই স্টেপ গাইড) নিচে দেওয়া হলো:

ধাপ ১: DMV লাইসেন্স আপগ্রেড করুন

আপনার কাছে যদি একটি সাধারণ ড্রাইভিং লাইসেন্স (Class D) থাকে, তাহলে প্রথমেই সেটিকে Class E লাইসেন্সে পরিবর্তন করে নিতে হবে। এই কাজটি আপনি আপনার নিকটস্থ DMV অফিসে গিয়ে খুব সহজেই করতে পারবেন।

ধাপ ২: অনলাইন আবেদন (LARS)

TLC ড্রাইভার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে TLC-এর অফিশিয়াল ওয়েবসাইট LARS (License Applications, Renewals & Summonses)-এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বর্তমানে ৩ বছরের লাইসেন্স ফি হচ্ছে ২৫২ ডলার। আবেদন শেষে আপনি একটি ‘Application Number‘ পাবেন, যা পরবর্তী সব ধাপের জন্য প্রয়োজন হবে।

ধাপ ৩: ড্রাগ টেস্ট (Drug Test)

তৃতীয় ধাপে আপনাকে ড্রাগ টেস্ট করতে হবে। TLC অনুমোদিত ল্যাব (যেমন: LabCorp) থেকে ড্রাগ টেস্ট করাতে হবে। ড্রাগ টেস্ট করার খরচ প্রায় ৩৪ ডলার। তবে মনে রাখবেন, এটি আবেদনের ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়।

ধাপ ৪: ফিঙ্গারপ্রিন্ট ও ফটো

ড্রাগ টেস্টের পর চতুর্থ ধাপে আপনাকে IdentoGO-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার কাজ সম্পন্ন করতে হবে। এর জন্য খরচ হবে প্রায় ৯০.২৫ ডলার। তবে আবেদনের সময় দেওয়া Service Code (15425Y) ব্যবহার করতে ভুলবেন না।

ধাপ ৫: ২৪ ঘণ্টার ট্রেনিং কোর্স ও পরীক্ষা

পঞ্চম ধাপে আপনাকে TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য একটি অনুমোদিত স্কুল থেকে ২৪ ঘণ্টার একটি ড্রাইভার এডুকেশন কোর্স করতে হবে। তবে খুশির খবর হচ্ছে, এই পরীক্ষাটি এখন বাংলাসহ বিভিন্ন ভাষায় দেওয়া যায়। এই পরীক্ষায় পাস করার জন্য অন্তত ৭০% নম্বর পেতে হবে। কোর্স করার জন্য খরচ হবে প্রায় ২৫০-৩০০ ডলার।

ধাপ ৬: TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য অন্যান্য কোর্সসমূহ

  • Defensive Driving Course: ৬ ঘণ্টার এই কোর্সটি আপনি অনলাইনে বা সরাসরি করতে পারবেন (খরচ হবে প্রায় ২৫-৭৫ ডলার)।
  • WAV Course: হুইলচেয়ার অ্যাক্সেসিবল ভেহিকেল (WAV) চালানোর জন্য আপনাকে ৩ ঘণ্টার এই ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে।।

ধাপ ৭: মেডিকেল সার্টিফিকেট

উপরোক্ত ধাপগুলো সম্পূর্ণ করার পর এবার একজন লাইসেন্সধারী ডাক্তার দিয়ে আপনার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ‘Medical Certification Form‘ পূরণ করে নিতে হবে।

 

TLC ড্রাইভার লাইসেন্স করতে কোথায় কত টাকা খরচ হবে?

 

TLC ড্রাইভার লাইসেন্স করতে কোথায় কত টাকা খরচ হবে তা নিচে টেবিল আকারে দেওয়া হলো:

এক নজরে TLC ড্রাইভার লাইসেন্স করতে কোথায় কত টাকা খরচ হবে
ক্রমিক নংসেবার নামখরচ (ডোলার)
TLC আবেদন ফি$২৫২
ড্রাগ টেস্ট$৩৪
ফিঙ্গারপ্রিন্ট$৯০.২৫
২৪ ঘণ্টা কোর্স ও পরীক্ষা$৩০০ – $৪০০
আনুমানিক মোট খরচ হবে প্রায়৮০০-৯০০ ডোলার

 

TLC ড্রাইভার লাইসেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস

TLC ড্রাইভার লাইসেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিচে দেওয়া হলো:

  •  ৯০ দিনের সময়সীমা: TLC ড্রাইভার লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করার ৯০ দিনের মধ্যে উপরের উল্লিখিত সব কাজ (পরীক্ষা, ড্রাগ টেস্ট, কোর্স) শেষ করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং কোনো টাকা ফেরত পাবেন না।
  • ডকুমেন্ট আপলোড: সব সার্টিফিকেট এবং মেডিকেল ফর্ম সরাসরি TLC-এর অনলাইন পোর্টালে (TLC UP) আপলোড করুন।
  • ইমেইল চেক করুন: TLC থেকে যেকোনো আপডেটের জন্য নিয়মিতভাবে আপনার ইমেইল চেক করুন।

 

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য নিউ ইয়র্কের সেরা কয়েকটি ড্রাইভার ট্রেনিং স্কুল

 

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য নিউ ইয়র্কের সেরা কয়েকটি ড্রাইভার ট্রেনিং স্কুল. নিউ ইয়র্কে TLC ড্রাইভার লাইসেন্স করার সহজ গাইড (২০২৬ আপডেট)
TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য নিউ ইয়র্কের সেরা কয়েকটি ড্রাইভার ট্রেনিং স্কুল (Image Generated by Gemini)

 

কোথায় বা কোন কোন প্রতিষ্ঠান থেকে TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য ট্রেনিং নিতে পারবেন এমন বিশ্বস্ত্য কিছু ড্রাইভার ট্রেনিং স্কুলের লিস্ট নিচে দেওয়া হলো:

১. মাস্টার ড্রাইভার ইন্সটিটিউট (Master Driver Institute)

মাস্টার ড্রাইভার ইন্সটিটিউট প্রবাসীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি স্কুল। এটি বিশেষ করে জ্যামাইকা ও ওজোন পার্ক এলাকার বাংলাদেশী প্রবাসীরা এখানে বেশি যান।

  • লোকেশন: জ্যামাইকা (Jamaica) ও ওজোন পার্ক (Ozone Park)। (133-40 101st Ave, Jamaica, NY 11419)
  • বিশেষত্ব: এখানে আপনি ২৪ ঘণ্টার কোর্স, ডিফেন্সিভ ড্রাইভিং এবং WAV কোর্স—সবই এক জায়গায় পেয়ে যাবেন। অনেক সময় বাংলা সাপোর্টিং ম্যাটেরিয়াল পাওয়া যায়।

২. আমেরিকান ড্রাইভার ট্রেনিং একাডেমি (American Driver Training Academy)

আমেরিকান ড্রাইভার ট্রেনিং একাডেমি বেশ বড় এবং সুপরিচিত একটি প্রতিষ্ঠান। এদের সার্ভিসও খুব প্রফেশনাল।

  • লোকেশন: কুইন্স (Queens)। (31-00 47th Ave, Long Island City, NY 11101)
  • বিশেষত্ব: এদের ওয়েবসাইট বেশ আপ-টু-ডেট এবং আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এদের পাসের হার বেশ ভালো।

৩. লোটাস ড্রাইভার ট্রেনিং স্কুল (Lotus Driver Training School)

তালিকার তৃতীয়তে আমরা লোটাস ড্রাইভার ট্রেনিং স্কুল কে রেখেছি। লোটাস ড্রাইভার ট্রেনিং স্কুল জ্যাকসন হাইটস এবং আশপাশের এলাকার বাংলাদেশী প্রবাসীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য নাম বা প্রতিষ্ঠান।

  • লোকেশন: উডসাইড/জ্যাকসন হাইটস (Jackson Heights Area)। (35-05 30th Ave, Astoria, NY 11103)
  • বিশেষত্ব: বাঙালি মালিকানাধীন বা বাঙালি স্টাফ থাকায় নতুন প্রবাসীদের জন্য কমিউনিকেশন করা খুব সহজ হয়ে থাকে।
  • যোগাযোগ: (718) 728-4441

৪. হাবিব ড্রাইভার স্কুল (Habib Driver School)

হাবিব ড্রাইভার স্কুল হচ্ছে নিউ ইয়র্কের অনেক পুরনো এবং বিশ্বস্ত একটি স্কুল। এখান থেকেও আপনি টিএলসি ড্রাইভার লাইসেন্স এর জন্য ট্রেনিং নিতে পারবেন।

  • লোকেশন: ব্রুকলিন (Brooklyn) এবং কুইন্স। (2146 Beverley Rd, Brooklyn, NY 11226)
  • বিশেষত্ব: উবার এবং লিফট ড্রাইভারদের জন্য স্পেশাল গাইডেন্স প্রদান করে।
  • যোগাযোগ: (718) 282-5555

৫. গ্লোবাল ড্রাইভার ইন্সটিটিউট (Global Driver Institute)

গ্লোবাল ড্রাইভার ইন্সটিটিউট মূলত ট্যাক্সি এবং লিমোজিন চালকদের জন্য বিশেষায়িত ট্রেনিং দিয়ে থাকে। তাই ট্যাক্সি এবং লিমোজিন চালকদের জন্য এটি একটি পরিচিত যায়গা।

  • লোকেশন: লং আইল্যান্ড সিটি (Long Island City)। (31-10 37th Ave, Long Island City, NY 11101)
  • বিশেষত্ব: TLC অফিসের কাছাকাছি হওয়ায় অনেক প্রশাসনিক কাজেও তারা পরামর্শ দিয়ে সহায়তা করে।

 

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য স্কুলে যাওয়ার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?

 

TLC ড্রাইভার লাইসেন্স করার জন্য স্কুলে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

অনুমোদন চেক করুন: যে কোন প্রতিষ্ঠানে টাকা জমা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে স্কুলটি বর্তমানে TLC Authorized কি না। আপনি TLC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনুমোদিত স্কুলের তালিকা যাচাই করতে পারেন।

প্যাকেজ ডিল: অনেক ট্রেনিং স্কুল ২৪ ঘণ্টার কোর্স, ডিফেন্সিভ ড্রাইভিং এবং ড্রাগ টেস্ট সব মিলিয়ে একটি ‘প্যাকেজ‘ অফার করে থাকে। আলাদা আলাদা টেস্ট না করে প্যাকেজ নিলে প্রায় $৫০-$১০০ সাশ্রয় হয়ে থাকে।

ভাষার সুবিধা: আপনার যদি ইংরেজি ভাষা বুঝতে সমস্যা হয়, তবে এমন স্কুল বেছে নিন যেখানে বাংলা বা হিন্দি জানা ট্রেইনার বা প্রশিক্ষক আছে। তারা আপনাকে পরীক্ষার প্রশ্নগুলো সহজভাবে বুঝিয়ে দিতে পারবে।

লোকেশন: ট্রেনিংয়েল জন্য এমন স্কুল বেছে নিন যা আপনার বাসার কাছে অথবা সাবওয়ে স্টেশনের পাশে, কারণ কোর্সটি টানা ৩-৪ দিন করতে হয়।

 

আরও পড়ুন:

 

পরিশেষে বলা যায় যে, নিউ ইয়র্কে TLC লাইসেন্স পাওয়া প্রক্রিয়াটি একটু দীর্ঘ প্রক্রিয়া মনে হলেও, একবার টিএলসি লাইসেন্স পেয়ে গেলে এটি আপনার আয়ের বড় একটি উৎস হয়ে দাঁড়াবে। তাই কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি ওয়েবসাইট এবং অনুমোদিত স্কুলগুলোর সাহায্য নিন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment