ফিফা বিশ্বকাপ ২০২৬ আমাদের দরজায় কড়া নাড়ছে। কোটি কোটি ভক্তের প্রিয় ও পছন্দের খেলা এই বিশ্বকাপ ফুটবল। আর এই খেলায় জনপ্রিয় একটি হচ্ছে হচ্ছে আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
বিশ্বকাপ ফুটবল খেলার ইতিহাসে এবারই প্রথমবারের মতো সর্বমোট ৪৮টি দল এই ফিফা বিশ্বকাপ ২০২৬ এ অংশগ্রহণ করেছে।
ফিফা ইতোমধ্যেই কিন্তু বিশ্বকাপের গ্রুপিং এবং অফিসিয়াল সূচি চূড়ান্তভাবে প্রকাশ করেছে। এতে আজের্ন্টিনাকে রাখা হয়েছে ’গ্রুপ জে’ (Group J) তে। এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্দান।
যেহেতু আমেরিকা ও বাংলাদেশের সময়ের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে এই আর্টিকেলে বাংলাদেশি ফুটবল ভক্তদের সুবিধার্থে বাংলাদেশ সময় (BST) অনুযায়ী আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সময়সূচি, ভেন্যু এবং প্রতিপক্ষ সম্পর্কে জানানো হয়েছে।
আর্জেন্টিনার খেলা কবে 2026 সময় সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ পর্বে আর্জেন্টিনা মোট ৩টি ম্যাচে অংশগ্রহণ করবে।
নিচের টেবিলে বাংলাদেশ সময় অনুযায়ী এক নজরে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর বিবরণ দেওয়া হলো:
| বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচী | ||||
| নং: | তারিখ | দল | স্থান | বাংলাদেশ সময় |
| ১ | ১৬ জুন ২০২৬ | আর্জেন্টিনা বনাম আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| ২ | ২২ জনু ২০২৬ | আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া | ডালাস | রাত ১২টা |
| ৩ | ২৭ জুন ২০২৬ | আর্জেন্টিনা বনাম জর্দান | ডালাস | সকাল ৯টা |

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় Group J এর বাকী ম্যাচগুলো সময়সূচী
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় Group J এর বাকী ম্যাচগুলো সময়সূচী নিচে বাংলাদেশ সময় অনুযায়ী টেবিল আকারে দেওয়া হলো:
| বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচী | ||||
| নং: | তারিখ | দল | স্থান | বাংলাদেশ সময় |
| ১ | ১৬ জুন ২০২৬ | অস্ট্রিয়া বনাম জর্দান | সান ফ্রান্সিসকো বে এরিয়া | সকাল ১১টা |
| ২ | ২২ জনু ২০২৬ | জর্দান বনাম আলজেরিয়া | সান ফ্রান্সিসকো বে এরিয়া | রাত ১০টা |
| ৩ | ২৭ জুন ২০২৬ | আলজেরিয়া বনাম অস্ট্রিয়া | কানসাস সিটি | সকাল ৯টা |
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় নকআউট পর্বের সমীকরণ
এবারের বিশ্বকাপ ফুটবল খেলায় ৪৮ দলের এই নতুন ফরম্যাটে প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি শেষ ৩২-এ (Round of 32) তে যাবে। এছাড়াও ১২টি গ্রুপের মধ্যে সেরা ৪টি ‘তৃতীয় স্থান‘ অর্জনকারী দলও নকআউটে যাওয়ার সুযোগ পাবে।
তবে আশাকরা যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেতে চাইবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)।
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? (তারিখ, সময়, ভেন্যু)
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিম্নোক্ত সময়ে অনুষ্ঠিত হবে:
বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি ১২ জুন, ২০২৬ (শুক্রবার) রাত ১:০০ টায় অনুষ্ঠিত হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের বিস্তারিত তথ্য:
- তারিখ ও সময়: ১১ জুন, ২০২৬ (আমেরিকার স্থানীয় সময়) / ১২ জুন, ২০২৬, রাত ০১:০০ টা (বাংলাদেশ সময়)
- মুখোমুখি দল: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ ‘A’)
- ভেন্যু: এস্তাদিও আজতেকা (Estadio Azteca / Mexico City Stadium), মেক্সিকো সিটি।
আরও পড়ুন:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলার পূর্ণাঙ্গ সূচি | FIFA World Cup 2026 Full Schedule
- লিওনেল মেসির মোট ট্রফি সংখ্যা কত এবং কি কি?
- Washington Wizards 2026 NBA Draft: Why AJ Dybantsa is the Perfect Fit at No. 1
পরিশেষে, আশাকরি এই ‘২০২৬ ফিফা বিশ্বকাপ: আর্জেন্টিনার গ্রুপ পর্বের সকল ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি’ আর্টিকেলে আলোচিত আর্জেন্টিনার খেলা কবে কবে সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় আপনি কোন দল সমর্থন করতেছেন কমেন্ট করে জানাতে ভূলবেন না।



