অবশেষে স্মার্টফোন দুনিয়ায় টেক-প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে গুগল (Google) তাদের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) বাজারে এনেছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গুগল আই/ও (Google I/O 2026) ইভেন্টের পরপরই এই টেক জায়ান্টটি তাদের নিজস্ব ফোন গুগল পিক্সেলের ডিভাইসগুলোর জন্য Android 17 QPR1 Beta 3 আপডেটটি রিলিজ করেছে।
এবং গুগল ট্রেন্ডসের ডেটা অনুযায়ী, এই (Android 17 QPR1 Beta 3) আপডেটটি রিলিজ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তো বটেই বাংলাদেশেও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এটি নিয়ে সার্চের পরিমাণ হু হু করে বাড়ছে।
এই (Android 17 QPR1 Beta 3) আপডেটটিতে পূর্বের বিটা সংস্করণগুলোর বেশ কিছু বিরক্তিকর বাগ ফিক্স করার পাশাপাশি এই ৩ নম্বর বিটাতে দারুণ কিছু ভিজ্যুয়াল এবং প্রডাক্টিভিটি ফিচার যুক্ত করা হয়েছে।
তাই আর দেরী না করে চলুন জেনে নেওয়া যাক, নতুন এই অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৩ আপডেটে (Android 17 QPR1 Beta 3) কী কী চমক থাকছে এবং কোন কোন ফোনে এটি ইনস্টল করা যাবে।
Android 17 বিটা ৩ আপডেটের সেরা নতুন ফিচারসমূহ
Android 17 বিটা ৩ আপডেটের সেরা নতুন ফিচারসমূহ নিচে দেওয়া হলো:
১. ফ্রোস্টেড গ্লাস ব্লার ইফেক্ট (Frosted Glass Blur UI)
Android 17 QPR1 Beta 3 নতুন এই আপডেটের সবচেয়ে মূল বা সেরা আকর্ষণীয় দিক হলো এর ইউজার ইন্টারফেস (UI) বা ভিজ্যুয়াল চেঞ্জ। গুগল তাদের পুরো সিস্টেমে অ্যাপলের মতো দারুন একটি প্রিমিয়াম লুক নিয়ে এসেছে। এখন থেকে আপনি যখনই ফোনের নোটিফিকেশন বার, ভলিউম স্লাইডার প্যানেল বা পাওয়ার মেনু ওপেন করবেন, পেছনের ব্যাকগ্রাউন্ডে একটি চমৎকার ট্রান্সলুসেন্ট বা ঝাপসা গ্লাস ইফেক্ট (Frosted glass effect) দেখতে পাবেন। যা সত্যিই চমৎকার।
২. রবার-ব্যান্ড বা বাউন্স-ব্যাক অ্যানিমেশন
এই আপডেটে স্মার্টফোন স্ক্রোলিংয়ের অভিজ্ঞতা আরও স্মুথ করতে গুগল যুক্ত করেছে বাউন্স-ব্যাক অ্যানিমেশন। যার ফলে কুইক সেটিংস বা নোটিফিকেশন প্যানেল স্ক্রোল করে একদম নিচে নামালে এটি আইফোনের মতোন একটি চমৎকার রবার-ব্যান্ডের মতো বাউন্স করবে, যা দেখতেও বেশ প্রিমিয়াম লাগে।
৩. কন্টিনিউ অন (Continue On) – হ্যান্ডঅফ ফিচার
অ্যাপল ফোনের ইকোসিস্টেমের ‘Handoff’ ফিচারের মতো গুগল অ্যান্ড্রয়েড ১৭ তে নিয়ে এসেছে “Continue On” সুবিধা। এর মাধ্যমে এখন থেকে আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো কাজ (যেমন: কোনো ওয়েবসাইটে ব্রাউজিং বা কোনো ডকুমেন্ট পড়া) অর্ধেক করে রেখে দেন, তবে আপনার একই গুগল অ্যাকাউন্টে থাকা ট্যাবলেটের টাস্কবারে জাস্ট এক ট্যাপে ঠিক সেই জায়গা থেকেই আবার কাজ পুনরায় শুরু করতে পারবেন। যারা ফোনে মাল্টি-টাস্ক কাজ করেন তাদের জন্য এটি একটি গেম-চেঞ্জার ফিচার।
৪. স্ক্রিন রিঅ্যাকশনসহ রেকর্ডিং (Screen Reactions)
বিশেষ করে এই স্ক্রিন রিয়েকশন ফিচারটি ব্যবহার করার মাধ্যমে এখন থেকে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে নিজের রিয়েকশনও দিতে পারবেন। ফলে যারা ফোনে গেম খেলেন বা স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই ফিচারটি দারুণ উপকারে আসবে। এবং বিশেষ ফিচারের কারণে এখন থেকে স্ক্রিন রেকর্ড করার জন্য থার্ড-পার্টি কোনো অ্যাপ ফোনে ইনস্টল করতে হবে না।
৫. ডিজিটাল ওয়েলবিয়িংয়ে ‘Pause Point’
মাঝে মাঝে আমরা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে যাই যে একবার দেখা শুরু করলে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। এটি আমাদের স্বাস্থ্যেই জন্য খুবই ক্ষতিকর। সেজন্য গুগল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ডুমস্ক্রোলিং (Doomscrolling) বা ঘণ্টার পর ঘণ্টা রিলস/শর্টস দেখা কমানোর জন্য গুগল নিয়ে এসেছে ‘Pause Point‘ নামক একটি ফিচার। এই ফিচারটি মূলত ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট সময় পর পর স্ক্রিন থেকে ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার দেবে যাতে করে ব্যবহারকারী সুস্থ ডিজিটাল লাইফস্টাইল বজায় রাখতে পারে।

কী কী প্রধান বাগ (Bug Fixes) সমাধান হলো?
গুগলের পূর্ববর্তী বিটা ২ সংস্করণে পিক্সেল ব্যবহারকারীরা বেশ কিছু সমস্যায় পড়ছিলেন, যা এই (Android 17 QPR1 Beta 3) আপডেটে সম্পূর্ণ ঠিক করা হয়েছে:
- উইজেট গায়েব হওয়া (Widget Bug): এর আগের সংস্করণে ফোন রিস্টার্ট বা রিবুট করার সময় হোম স্ক্রিনের উইজেটগুলো চলে যেত, যা এই আপডেটে ফিক্স করা হয়েছে।
- অডিও ক্র্যাকলিং (Audio Distortion): গান বা ভিডিও প্লেব্যাকের সময় পূর্ববর্তী বিটা ২ সংস্করণে যে অদ্ভুত সাউন্ড বা ডিজিটাল ডিসটর্শন হতো, সেটিও এই Android 17 QPR1 Beta 3 আপডেটে দূর করা হয়েছে।
- ওয়াই-ফাই (Wi-fi) ড্রপ সমস্যা: পূর্ববর্তী আপডেটে নেটওয়ার্ক ভালো থাকা সত্ত্বেও মাঝে মাঝে সিস্টেম ভুলবশত ওয়াই-ফাই ডিসকানেক্ট করে দিত, এই সমস্যাটিও আপডেটে পুরোপুরি সমাধান করা হয়েছে।
কোন কোন ফোনে এই Android 17 QPR1 Beta 3 আপডেটটি পাওয়া যাচ্ছে?
Android 17 QPR1 Beta 3 আপডেটটি মূলত গুগলের নিজস্ব স্মার্টফোন গুগল পিক্সেল সিরিজের ফোনগুলোর জন্যেই রোলআউট করা হয়েছে।
নিচে এই আপডেটটি সমর্থিত ডিভাইসগুলোর একটি তালিকা দেওয়া হলো:
- Pixel 6, 6 Pro, এবং 6a
- Pixel 7, 7 Pro, এবং 7a
- Pixel 8, 8 Pro, এবং 8a
- Pixel 9, 9 Pro, 9 Pro XL, এবং 9 Pro
- Pixel Tablet
- Pixel 10 সিরিজ এবং Pixel 9 Pro Fold
আপনার কি এখনই আপডেট করা উচিত?
যেহেতু এই (Android 17 QPR1 Beta 3) আপডেটটি একটি ‘Beta’ বা পরীক্ষামূলক সংস্করণ, তাই এতে এখনো ছোটখাটো কিছু বাগ বা অ্যাপ ক্র্যাশ করার সমস্যা থেকে থাকতে পারে। আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকে এবং আপনার পিক্সেল ফোনটি যদি আপনার একমাত্র ‘ডেইলি ড্রাইভার‘ বা মুল ফোন হয়ে থাকে তবে গুগলের অফিশিয়াল স্টেবল আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।
তবে আরেকটি কথা, আপনি যদি নতুন টেকনোলজি সবার আগে এক্সপেরিয়েন্স করতে ভালোবেসে থাকেন, তবে আপনার পিক্সেল ফোনটির সব ডেটা ব্যাকআপ নিয়ে গুগলের অ্যান্ড্রয়েড বিটা প্রোগ্রামে যুক্ত হয়ে ওটিএ (OTA) আপডেটের মাধ্যমে এটি ইনস্টল করে নিতে পারেন।
আরও পড়ুন:
- বাংলাদেশে Infinix GT 50 Pro এর দাম কত? ফোনের সব স্পেসিফিকেশন দেখে নিন
- Motorola Edge 70 Pro: এক নজরে সব ফিচার এবং বাংলাদেশে দাম
- Vivo V70 Elite: Snapdragon প্রসেসর ও 6500mAh ব্যাটারির শক্তিশালী কম্বো! জানুন দাম ও ফিচার
পরিশেষে, আশাকরি এই ‘Android 17 QPR1 Beta 3 রিলিজ হলো: পিক্সেল ফোনে কী কী নতুন ফিচার এলো?’ আর্টিকেলে আলোচিত বিষয়বস্তু সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। এবং গুগলের এই আপডেটটি সম্পর্কে আপনার কোন মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।



