বাসা বদল করা বা নতুন বাসা ভাড়া নেওয়া অনেক সময় সাপেক্ষ একটি কাজ, সেই সাথে এটি অনেক ঝামেলারও।
আর যারা ব্যাচেলর আছে তারা তো দিনের পর দিন ঘুরেও একটি বাসা ম্যানেজ করতে পারে না।
তাই প্রযুক্তির বদৌলতে এখন অনলাইনের মাধ্যমেই বাসা বা বাড়ী ভাড়া দেওয়া যায় এবং বাসা ভাড়া নেওয়াও যায়।
সেজন্য আপনি যদি একজন বাড়ীর মালিক হয়ে থাকেন তাহলে কিভাবে অনলাইনে বাসা ভাড়া দেওয়া যায়? এবং আপনি যদি বাড়ী ভাড়া নিতে চান তবে কিভাবে অনলাইনে বাসা ভাড়া নিতে হয়? এ বিষয়েই এই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে।
কিভাবে অনলাইনে বাড়ি ভাড়া দিতে হয়?
চলুন ধাপে ধাপে দেখে নেই যে কিভাবে অনলাইনে বাড়ি ভাড়া দিতে হয়:
ধাপ ০১: অনলাইনে বাড়ি বা বাসা ভাড়া দেওয়ার জন্য প্রথমে ‘Play Store’ গিয়ে সার্চ বারে ‘ToLet‘ লিখে সার্চ করবেন। সার্চ করলে ‘TO LET- Find Your Home‘ নামে একটি এপ আসবে আপনার সামনে। ভালোভাবে বুঝার সুবিদার্থে নিচের ছবিটি দেখুন।

এপটির লোগোটি দেখে রাখুন। এই এপটি ইনস্টল করে ওপেন করবেন।
ধাপ ০২: ‘ToLet’ এপটি ওপেন করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ‘Get Started’ নামের একটি অপশন দেওয়া থাকবে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস পাবেন।

এখানে ছবিটিতে দেখুন ‘Sign In with Google’ নামের একটি অপশন দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে একটি জিমেইল একাউন্ট দিয়ে এখানে Sign In করে নিবেন।
ধাপ ০৩: Sign In করার পর আপনার সামনে এপটির হোমপেজ ওপেন হবে।

এপটির হোমপেজে যারা যারা বাড়ি ভাড়া দেওয়ার জন্য পোস্ট করেছে সেগুলো দেখাচ্ছে।
আপনি বাড়ি বা বাসা ভাড়া দেওয়ার জন্য এপটির নিচের দিকে লক্ষ করলে একটি প্লাস (+) চিহ্ন দেখতে পারবেন।

সেখানে ক্লিক করতে হবে।
ধাপ ০৪: প্লাস চিহ্নটিতে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি কি ধরনের বাসা ভাড়া দিতে চাচ্ছেন অর্থাৎ, আপনি কি ফ্যামেলি বাসা ভাড়া দিবেন নাকি অফিস, সাবলেট, ব্যাচেলর বা হোস্টেল ভাড়া দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তারপর নিচে ‘Next’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৫: ‘Next’ অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি যে বাসাটি ভাড়া দিতে চাচ্ছেন সেটি সর্ম্পকে ডিটেইলস তথ্য দিবেন। অর্থাৎ, আপনি যে বাসাটি ভাড়া দিতে চাচ্ছেন সেটি কত রুমের, কয়টি বাথরুম রয়েছে, ব্যালকনি কয়টি, বাসাটি কত নম্বর ফ্লোরে সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এবং আপনার বাসার ও রুমের কিছু ছবিও এখানে এড করে দিবেন।
বাড়ি বা বাসা সম্পর্কে সব ডিটেইলস দেওয়া হয়ে গেলে নিচে ‘Next’ নামের একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০৬: ‘Next’ অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি যে বাড়িটি ভাড়া দিতে চাচ্ছেন সেটির ভাড়া কত টাকা সেটি উল্লেখ করে দিবেন।
তারপর আপনি টাকা দৈনিক নিবেন নাকি সপ্তাহে, মাসে বা বছরে নিবেন সেটি সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে ‘Next’ অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৭: ‘Next’ এ ক্লিক করলে এবার আপনার সামনে বাসার এডড্রেস এড বা যুক্ত করার জন্য একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি যে বাসাটি ভাড়া দিতে চাচ্ছেন সেটি কোন ডিসট্রিকে বা জেলায়, এরিয়ার নাম কি, আপনার সাথে যোগাযোগ করার নাম্বার, বাসাটি সর্ম্পকে সংক্ষিপ্ত একটু বর্ণনা, কত নম্বার সেক্টরে, কত নম্বর রোড ইত্যাদি এইসব সঠিক ভাবে বসিয়ে দিবেন।
সঠিকভাবে বাসার এডড্রেস বসিয়ে দেওয়ার পর ‘Next’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করলেই আপনি যে বাসাটি ভাড়া দিতে চাচ্ছেন সেটি ‘TO LET’ এপসে পোস্ট হয়ে যাবে।
তারপর যারা আপনার বাসাটি নিতে ইচ্ছুক তারা আপনার দেওয়া ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে।
অনলাইনে বাড়ি বা বাসা ভাড়া করার নিয়ম
কিভাবে অনলাইনে বাড়ি ভাড়া করতে হয় এ বিষয়টা এখনো অনেকে জানেন না। তাই এখন আমি আপনাদের ধাপে ধাপে অনলাইনে বাড়ি বা বাসা ভাড়া করার নিয়ম কি সেটি দেখিয়ে দিবো।
ধাপ ০১: উপরে দেখানো নিয়মে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ‘TO LET’ এপসটি ইনস্টল করে ওপেন করে নিবেন।
ধাপ ০২: এপটি ওপেন করলে নিচের ছবিটির মতোন আপনার সামনে একটি ইন্টারফেইস আসবে।

এখানে দেখতে পারবেন যে অনেকেই বাসা ভাড়া দেওয়ার জন্য পোস্ট করে রেখেছে। আপনার যে বাসাটি পছন্দ হবে সেটির ওপর ক্লিক করবেন।
ধাপ ০৩: আপনার পছন্দসই বাসাটিতে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি বাসাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। যেমন: বাসাটিতে কয়টি বেডরুম রয়েছে, কয়টি ব্যালকনি রয়েছে, কয়টি বাথরুম রয়েছে, বাসাটি ঠিক কোথায় অবস্থিত ইত্যাদি।
সব তথ্য দেখা হয়ে গেলে যোগাযোগ করার জন্য স্ক্রোল করে একটু নিচের দিকে যাবেন।

নিচের দিকে গেলে সেখানে ‘UNLOCK’ নামের একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করতে হবে। যেহেতু এই এপটি সম্পূর্ণ ফ্রি তাই প্রথমে আপনাকে একটি বিজ্ঞাপন দেখাবে তারপর সেই বাড়ির মালিক অর্থাৎ যে বাসা ভাড়া দিতে চাচ্ছে তার ফোন নাম্বার চলে আসবে আপনার সামনে।
সেই নিয়ে যোগাযোগ করে আপনি বাসা ভাড়া নিতে পারবেন।
১ রুমের বাসা ভাড়া নেওয়ার উপায় বা নিয়ম
১ রুমের বাসা ভাড়া নেওয়ার জন্য প্রথমে ‘TO LET’ এপটিতে প্রবেশ করবেন। এপটিতে প্রবেশ করলে উপরের দিকে ‘Filter’ নামের একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।

‘Filter’ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

আপনি যদি ১ রুমের বাসা ভাড়া নিতে চান তবে এখানে প্রথমে ১ সিলেক্ট করে দিবেন, তারপর ব্যালকনি কয়টি থাকবে, বাথরুম কয়টি থাকবে এগুলোও সিলেক্ট দিয়ে ok বা filter করে দিলেই আপনার সামনে ১ রুমের যে বাসাগুলো ভাড়া দেওয়া হবে তা চলে আসবে।
এই একই নিয়ম অনুসরণ করে আপনি ২ রুমের বাসা ভাড়া, ৩ রুমের বাসা ভাড়া, ৪ রুমের বাসা ভাড়া, ফ্যামেলি বাসা ভাড়া, অফিস ভাড়া, ব্যাচেলর বাসা ভাড়া সহ সব ধরনের বাসা ভাড়া করতে পারবেন।
অনলাইনে বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার আরও কি কি উপায় রয়েছে?
‘TO LET’ এপ ছাড়াও অনলাইনে আরও অনেক ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি অনলাইনে বাসা বা বাড়ি ভাড়া দিতে ও নিতে পারবেন।
তাই চলুন দেখে নেওয়া যাক যে অনলাইনে বাসা বা বাড়ি ভাড়া দেওয়ার ওয়েবসাইট গুলোর নাম কি কি:
- pbazaar.com
- anytolet.com
- bikroy.com
- propertyinbd.com
- bproperty.com
- myrentbd.com
- lamudi.com.bd
আরও পড়ুন:
- ইএমআই ও কিস্তিতে যে কোন ফ্রিজ কেনার নিয়ম
- কোন ফ্রিজ ভালো তা কিভাবে বুঝবো? [গুরুত্বপূর্ণ ১২টি উপায়]
- ভিশন সিলিং ফ্যানের আজকের দাম কত টাকা ২০২৪?
- ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি কি?
- ১.৫ এসির মাসিক বিদ্যুৎ খরচ কত টাকা ২০২৪
- ১ টন এসির মাসিক বিদ্যুৎ খরচ কত টাকা ২০২৪
- স্কয়ার ফিট বের করার সহজ নিয়ম
পরিশেষে, আশাকরি এই ‘অনলাইনে বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার নিয়ম’ আর্টিকেলটি আপনার ভাড়া দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে একটু হলেও উপকারে আসবে।


![কোন ফ্রিজ ভালো তা কিভাবে বুঝবো? [গুরুত্বপূর্ণ ১2টি উপায়]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_13.png)
